প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
টাইমস হায়ার এডুকেশন (THE) ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র্যাঙ্কিংস ২০২৭-এ মাভাবিপ্রবি ৫০১–৬০০তম অবস্থানে রয়েছে। বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এটি ষষ্ঠ স্থান অর্জন করেছে।
মাভাবিপ্রবির কিউআরআরসি সচিব অধ্যাপক ড. জিয়াউর রহমান জানান, ১৮ নভেম্বর ২০২৬ তারিখে প্রকাশিত এ র্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়টি সামগ্রিকভাবে ৩৮.৩ স্কোর অর্জন করেছে। ইনপুট পিলারে ২৬.৬ এবং আউটপুট পিলারে সর্বোচ্চ ৪৫ স্কোর পেয়েছে প্রতিষ্ঠানটি।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ.বি.এম. শহীদুল ইসলাম এ অর্জনের জন্য সংশ্লিষ্ট কমিটি, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, প্রাক্তন শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উপ-উপাচার্য অধ্যাপক মো. আনিসুর রহমান কোয়ালিটি রিভিউ অ্যান্ড র্যাঙ্কিং কমিটিকে (কিউআরআরসি) ধন্যবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয়কে বিশ্বের শীর্ষ ৫০০-এর মধ্যে নিয়ে যেতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।
ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক অধ্যাপক ড. মোস্তফা কামাল নাসির বলেন, "ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের পরিচালক হিসেবে আমি এই সাফল্যের পেছনে মাননীয় উপাচার্য এবং উপ-উপ-উপাচার্যের দূরদর্শী নেতৃত্ব, শিক্ষকবৃন্দের নিরলস গবেষণা এবং শিক্ষার্থীদের মেধার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আগামীতে রিসার্চ প্রসেস ও আউটপুট পিলারে আরও গুরুত্ব দিয়ে বিশ্ব র্যাংকিংয়ে মাভাবিপ্রবিকে আরও সম্মানজনক অবস্থানে নিয়ে যেতে আইকিউএসি বদ্ধপরিকর।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন