ঢাকা সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬ইং ১৭ই কার্তিক, ১৪৩২বাং

জিএ-২০-এর ‘ফ্যামিলি ফটো’ বাতিল, ল্যাভরভের পাশে দাঁড়াতে অস্বীকৃতি


জিএ-২০-এর ‘ফ্যামিলি ফটো’ বাতিল, ল্যাভরভের পাশে দাঁড়াতে অস্বীকৃতি

যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও অন্যান্য বেশ কিছু দেশের পক্ষ থেকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের পাশে দাঁড়িয়ে ছবি তোলার প্রস্তাবে অস্বীকৃতি জানানো হয়েছে। এই বিরোধের ফলস্বরূপ, আটলান্টায় অনুষ্ঠিত জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ঐতিহ্যবাহী ‘ফ্যামিলি ফটো’ বা যৌথ ছবি তোলার আয়োজন বাতিল করা হয়েছে। এই তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান।

প্রতিবেদন অনুযায়ী, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই আয়োজন বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করেন। ইউরোপের কিছু দেশের কর্মকর্তারা, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া, আগেই জানিয়ে দিয়েছিল যে তারা রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে একই ফ্রেমে দাঁড়িয়ে ছবি তুলবে না।

কিছু দেশ ছবি তোলার আয়োজন থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিয়েছিল। বৈঠকে অংশগ্রহণকারী প্রায় এক-তৃতীয়াংশ দেশ রুশ প্রতিনিধিদের পাশে ছবি না তোলার সিদ্ধান্ত জানায়।

আরও পড়ুন: চীন-ওমান সম্পর্ক গভীর করতে চান শি চিনপিং

শুক্রবার (৩০ অক্টোবর) বৈঠকের পূর্বে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ওয়াডেফুল বলেন, ইউরোপীয় অংশীদারদের সঙ্গে লাভরভের কোনো যৌথ ছবি তোলা হবে না। কারণ রাশিয়ার সঙ্গে বর্তমানে স্বাভাবিক সম্পর্কের পরিস্থিতি নেই।

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডও একই অবস্থান প্রকাশ করেন। তিনি মন্তব্য করেন, “আমরা রাশিয়ার সঙ্গে এভাবে সম্পৃক্ত হই না এবং বেশ কয়েক বছর ধরেই তা করছি না।”

অবশেষে ‘ফ্যামিলি ফটো’ তথা যৌথ ছবি তোলার আয়োজন বাতিল করা হয়। অস্ট্রেলিয়া এই বাতিলের সিদ্ধান্তকে সমর্থন জানায়। বৈঠকের উদ্বোধনী অধিবেশনে রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভের সামনে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের নিন্দা জানান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং।

তিনি এই যুদ্ধকে নিষ্ঠুর ও অযৌক্তিক আখ্যা দেন। তার মতে, রাশিয়ার অবৈধ যুদ্ধ আন্তর্জাতিক বাজারকে ক্ষতিগ্রস্ত করেছে এবং বৈশ্বিক খাদ্যনিরাপত্তার সংকটকে আরও বাড়িয়েছে।

আরও পড়ুন: হঠাৎ রাশিয়ানদের ফোনে পারমাণবিক হামলার বার্তা, অতঃপর ভুয়া সতর্কবার্তা প্রকাশ

পেনি ওংয়ের এক মুখপাত্র বলেন, ইউক্রেনে রাশিয়ার নিষ্ঠুর ও অবৈধ আগ্রাসনকে স্বাভাবিক হিসেবে মেনে না নেওয়ার বিষয়ে অস্ট্রেলিয়ার অবস্থান স্পষ্ট ও ধারাবাহিক। জি-২০ বৈঠকে তাদের মূল লক্ষ্য হচ্ছে বৈশ্বিক অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবিলা এবং গুরুত্বপূর্ণ আলোচনাগুলো এগিয়ে নেওয়া।

আটলান্টার এই বিরোধকে আন্তর্জাতিক সম্প্রদায়ে রাশিয়ার অবস্থান নিয়ে নতুন বিভাজনের বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে। ইউক্রেন যুদ্ধ চলমান থাকা সত্ত্বেও রাশিয়া ও দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আবার আন্তর্জাতিক পরিসরে সম্পৃক্ত করার চেষ্টা করছে ট্রাম্প প্রশাসন। তবে এ উদ্যোগ নিয়ে পশ্চিমা দেশগুলোর মধ্যে মতপার্থক্য রয়েছে।

বৈঠকে অংশ নেওয়া কূটনীতিকদের মতে, উদ্বোধনী অধিবেশনের পরিবেশ সৌহার্দ্যপূর্ণ ছিল, তবে ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার অবস্থানে কোনো পরিবর্তন দেখা যায়নি। একই সঙ্গে জি-২০-তে পোল্যান্ডের সদস্যপদ নিয়েও মস্কোর আপত্তি রয়েছে।

এছাড়া জি-২০-এর সদস্য দেশ দক্ষিণ আফ্রিকাকে এবারের বৈঠকে আমন্ত্রণ না জানানো নিয়েও বিরোধ সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তে অন্য কয়েকটি দেশ আপত্তি জানিয়েছে। এসব মতপার্থক্যের কারণে শনিবার বৈঠক শেষে যৌথ বিবৃতি প্রকাশ করা কঠিন হতে পারে বলে মনে করছেন অংশগ্রহণকারীরা।

আরও পড়ুন: উত্তর কোরিয়া: মার্কিন-দক্ষিণ কোরীয় মহড়া পারমাণবিক যুদ্ধের প্রস্তুতি

প্রথমবারের মতো অতিথি হিসেবে জি-২০ বৈঠকে অংশ নেওয়া পোল্যান্ডের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী রাদোস্লাভ সিকোরস্কি বলেন, “আমাদের সামনে যুদ্ধ চলছে এবং সেই যুদ্ধের সঙ্গে জড়িত পক্ষগুলোও একই টেবিলে বসেছে। ফলে একটি অভিন্ন অবস্থানে পৌঁছানো খুবই কঠিন।”

তবে মতপার্থক্য থাকা সত্ত্বেও আগামী মাসে ফ্লোরিডায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজনে অনুষ্ঠেয় জি-২০ নেতাদের সম্মেলন সফল করতে কাজ চালিয়ে যাওয়ার বিষয়ে অংশগ্রহণকারী দেশগুলো একমত হয়েছে বলে জানিয়েছেন কয়েকজন কূটনীতিক।

এবারের বৈঠকে ইউক্রেনকে আমন্ত্রণ জানানো হয়নি। দেশটি জি-২০-এর সদস্য নয়। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, এবার শুধু আনুষ্ঠানিক সদস্য দেশগুলোকেই অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে পোল্যান্ড সদস্য না হলেও যুক্তরাষ্ট্রের সমর্থনে জি-২০-এর স্থায়ী সদস্যপদ পাওয়ার চেষ্টা করছে।

তবে দক্ষিণ আফ্রিকাকে আমন্ত্রণ না জানানো নিয়ে বিতর্ক আরও গভীর হয়েছে। দেশটি জি-২০-এর প্রতিষ্ঠাতা সদস্য এবং আফ্রিকা মহাদেশের একমাত্র সদস্য রাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের সঙ্গে দেশটির একাধিক বিষয়ে বিরোধ রয়েছে।

আরও পড়ুন: হ্যালোইন উৎসবের ছুটিতে যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা, নিহত ৬

গত বছর দক্ষিণ আফ্রিকা জি-২০-এর সভাপতির দায়িত্ব পালন করার সময় ট্রাম্প ও রুবিওসহ যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা দেশটির আয়োজিত বৈঠকগুলো এড়িয়ে গিয়েছিলেন।

দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক মন্ত্রী রোনাল্ড লামোলার মুখপাত্র ফিন্ডিলে কুনেনে বলেন, “আমরা ধারাবাহিকভাবে বলে আসছি, আমাদের অংশগ্রহণ না করার বিষয়টি স্বেচ্ছায় নেওয়া কোনো সিদ্ধান্ত নয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আহ্বান দেশের সংকট মোকাবিলায় সম্মিলিত উদ্যোগ প্রয়োজন : মির্জা আব্বাসের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:৩৯ পি.এম


আহ্বান দেশের সংকট মোকাবিলায় সম্মিলিত উদ্যোগ প্রয়োজন : মির্জা আব্বাসের

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস দেশের অস্থিতিশীলতার জন্য তথাকথিত বিরোধী দলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে জাতীয় ঐক্য বজায় রাখার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, "অযথা বিরোধিতা না করে সম্মিলিতভাবে দেশের সংকট মোকাবিলা করতে হবে।"

শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর শাহজাহানপুরে ঢাকা-৮ সংসদীয় আসনের বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এই অভিযোগটি করেন তিনি।

মির্জা আব্বাস আরও বলেন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশ এখনও কোমর সোজা করে দাঁড়াতে সক্ষম হয়নি। তাই তিনি সকলের প্রতি আহ্বান জানান, অযথা বিরোধিতা না করে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে।

এ অনুষ্ঠানে এনসিপির নেতাকর্মীদের সমালোচনা করে তিনি বলেন, আওয়ামী লীগের সঙ্গে মিশে তারা ফুলে-ফেঁপে উঠছে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বিএনপির কেউ যদি আওয়ামী লীগকে জায়গা দেয়, তাহলে তাদের প্রতিহত করা হবে।

অন্যদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম বিরোধী দলকে জাতীয় ঐক্য বিনষ্ট না করার আহ্বান জানিয়ে বলেন, লংমার্চ কিংবা আন্দোলন করে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না। তিনি আরও বলেন, পাঁচ বছর ক্ষমতায় থাকলে বিএনপি রাজনৈতিকভাবে আরও শক্তিশালী হয়ে উঠবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদক সেবন ও ডিজে পার্টির অভিযোগে অতিরিক্ত ডিআইজি সাময়িক বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:৩৯ পি.এম


মাদক সেবন ও ডিজে পার্টির অভিযোগে অতিরিক্ত ডিআইজি সাময়িক বরখাস্ত

রাজধানীর ভাটারা থানার পুলিশ হাউজিং আবাসিক এলাকায় নিজের বাসায় মাদক সেবন ও ডিজে পার্টি আয়োজনের অভিযোগে অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির সাময়িক বরখাস্ত হয়েছেন। তাকে রাঙামাটির বেতবুনিয়ায় পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুলে (পিএসটিএস) সংযুক্ত করা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

এর আগে, ১৯ অক্টোবর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) উত্তর বিভাগের সদস্যরা ভাটারা থানার পুলিশ হাউজিং আবাসিক এলাকায় আব্দুল্লাহ আল জহিরের বাসায় অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় বাড়িটিতে অবৈধ মাদক সেবন ও ডিজে পার্টি চলছিল বলে ডিবির পক্ষ থেকে জানানো হয়।

অভিযানে গাঁজা, ইয়াবা, মদ ও ইয়াবা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়। এ ঘটনায় ২৬ জন নারীসহ মোট ৮৫ জনকে আটক করার বিষয়টি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বদলি-পদায়নে লটারি প্রক্রিয়াকে বিতর্কিত করার চেষ্টা দুঃখজনক: গণপূর্তমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:৪০ পি.এম


বদলি-পদায়নে লটারি প্রক্রিয়াকে বিতর্কিত করার চেষ্টা দুঃখজনক: গণপূর্তমন্ত্রী

গণপূর্ত অধিদপ্তরে দীর্ঘদিন ধরে চলমান বদলি ও পদায়ন-সংক্রান্ত অনিয়ম এবং তদবির বন্ধের লক্ষ্যে একটি স্বচ্ছ ও নিরপেক্ষ লটারি প্রক্রিয়া চালু করা হয়েছে। তবে, কিছু গণমাধ্যমে এই প্রক্রিয়াকে বিতর্কিত করার চেষ্টা দেখা গেছে, যা গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহেরের মতে, দুঃখজনক।

শনিবার ঢাকায় জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ‘জাতীয় সাংবাদিক সমাবেশ-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, সরকার বা মন্ত্রণালয় যখন কোনো ভালো উদ্যোগ গ্রহণ করে, তখন অনেক সময় সংবাদে তার ইতিবাচক দিকগুলো যথাযথভাবে প্রতিফলিত হয় না। তিনি একটি উদাহরণ তুলে ধরেন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন গণপূর্ত অধিদপ্তরের বদলি ও পদায়ন নিয়ে দীর্ঘদিন ধরে নানা অভিযোগ ও অনিয়মের কথা শোনা যাচ্ছিল। বিষয়টি নিয়ে সরকারের পক্ষ থেকে যথেষ্ট চিন্তাভাবনা করা হয়েছে। কীভাবে তদবির ও অনিয়মের সুযোগ বন্ধ করে একটি স্বচ্ছ ব্যবস্থা প্রতিষ্ঠা করা যায়, তা বিবেচনা করে লটারির মাধ্যমে বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি উল্লেখ করেন, বদলি ও পদায়নের ক্ষেত্রে কোনো ধরনের ব্যক্তিগত তদবির বা প্রভাব যেন কাজ না করে, সে জন্য সাংবাদিকদের উপস্থিতিতে সম্পূর্ণ উন্মুক্ত পরিবেশে লটারি অনুষ্ঠিত হয়েছে। সেখানে ৪০ থেকে ৫০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন। প্রায় ১ হাজার ৫৮৫ জন প্রকৌশলীর বদলি ও পদায়নে এই পদ্ধতি অনুসরণ করা হয়েছে। তবে, সব ক্ষেত্রে সবাইকে সন্তুষ্ট করা সম্ভব নয়। কিছু মানবিক বিবেচনার বিষয়ও থাকে, সেসব বিষয়ও বিবেচনায় নেওয়া হয়েছে।

মন্ত্রী আরও বলেন, বদলি ও পদায়ন বাণিজ্য বন্ধ করতে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় লটারি আয়োজন করা হয়েছে। কিন্তু সেই বদলি ও পদায়ন প্রক্রিয়াকে বিতর্কিত করার চেষ্টা কিছু গণমাধ্যমে দেখা গেছে। এ ধরনের প্রবণতা সবার জন্যই কষ্টদায়ক।

জাকারিয়া তাহের বলেন, গণতন্ত্র, সুশাসন ও জবাবদিহি প্রতিষ্ঠায় স্বাধীন, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ গণমাধ্যমের বিকল্প নেই। সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা, নিরাপত্তা, মর্যাদা ও আর্থিক সুরক্ষা নিশ্চিত করা সরকারের নির্বাচনি অঙ্গীকার।

তিনি আরও বলেন, সংবাদপত্রের স্বাধীনতা ও গণমাধ্যমের বিকাশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও মুক্ত গণমাধ্যম ও স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস করেন। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি অসুস্থ, অসচ্ছল ও দুর্দশাগ্রস্ত সাংবাদিকদের সহায়তা করা হচ্ছে।

মন্ত্রী বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা সরকারের জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি সরকারের ভালো কাজগুলোকে উৎসাহিত করতেও ভূমিকা রাখতে পারেন।

সমাবেশে সংস্থাটির বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

এআরবি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জনগণের অধিকার ও ভাগ্যোন্নয়নকে অগ্রাধিকার দিতে চাই: ইশরাক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:৪০ পি.এম


জনগণের অধিকার ও ভাগ্যোন্নয়নকে অগ্রাধিকার দিতে চাই: ইশরাক

ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন জনগণের অধিকার ফিরিয়ে দেওয়া, ভাগ্যোন্নয়ন এবং অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করার বিষয়ে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি স্থানীয় পর্যায়ে মানুষের সমস্যাগুলো সমাধানের জন্য আন্তরিকভাবে কাজ করবেন।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ধোলাইখাল টং মার্কেট ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের ৩২ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, "ধোলাইখাল পুরান ঢাকার একটি ঐতিহ্যবাহী ও বিখ্যাত এলাকা। এই এলাকার সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময় এখানে ঢাকা শহরের একটি বড় সমাবেশ হয়েছিল। পরবর্তী সময়ে ঢাকার বিভিন্ন এলাকায় সমাবেশ হয় এবং জনগণ আন্দোলনে যুক্ত হয়। আন্দোলন-সংগ্রামের সময় এই মার্কেটের সামনে আমি প্রথম গুলিবিদ্ধ হই।"

তিনি আরও বলেন, মার্কেটের উন্নয়নের মাধ্যমে এর সঙ্গে যুক্ত ব্যবসায়ী, দোকানমালিক, শ্রমিক-কর্মচারী এবং তাদের ওপর নির্ভরশীল পরিবারগুলোর ভাগ্যোন্নয়ন ও জীবনযাত্রার মান উন্নয়নে পদক্ষেপ নিতে চান।

ধোলাইখাল টং মার্কেট স্থায়ী করার বিষয়ে ইশরাক বলেন, "আমার বাবা মেয়র থাকাকালে এ বিষয়ে উদ্যোগ নেওয়া হলেও পরবর্তী সময়ে তত্ত্বাবধায়ক সরকার আসায় কাজটি সম্পন্ন করা সম্ভব হয়নি। এখন যেহেতু বিএনপি সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছে, আপনারা এই ফাইলটা নিয়ে মুভ করেন। যেখানে যেখানে আপনাদের পক্ষে কথা বলার দরকার, সেটা আমি অবশ্যই করব।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:১৯
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%