ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

দুই মামলায় দীপু মনির জামিন স্থগিতের আবেদন রাষ্ট্রপক্ষের


দুই মামলায় দীপু মনির জামিন স্থগিতের আবেদন রাষ্ট্রপক্ষের

রাষ্ট্রপক্ষ সাবেক মন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনির বিরুদ্ধে ৩৮টি মামলার মধ্যে যে দুটি মামলায় জামিন পেয়েছেন, তা স্থগিত চেয়ে আবেদন করেছে। রবিবার (১৪ জুন) আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের আদালতে পৃথক এ আবেদনগুলো শুনানির জন্য কার্যতালিকায় রয়েছে।

এর আগে হাইকোর্ট তাকে দুই মামলায় জামিন প্রদান করে।

দীপু মনির আইনজীবী রমজান আলী শিকদার এর বিস্তারিত জানান, এখন পর্যন্ত দীপু মনির বিরুদ্ধে ৩৮টি মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রয়েছে দুটি মামলা। বাকি মামলাগুলোর মধ্যে দুটিতে হাইকোর্ট বিভাগ রুল দিয়ে জামিন দিয়েছেন।

আরও পড়ুন: রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪ জন

এ ছাড়া, ১৩টি মামলায় জামিন প্রশ্নে হাইকোর্ট রুল প্রদান করেছে।

ডা. দীপু মনির বিরুদ্ধে হত্যা, মানবতাবিরোধী অপরাধ, দুর্নীতি ও সহিংসতার নির্দেশসহ প্রায় ৩৮টিরও বেশি মামলা দায়ের করা হয়েছে। তিনি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। বিগত আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে তিনি পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও সমাজকল্যাণমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৯ আগস্ট রাতে রাজধানীর বারিধারা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

আরও পড়ুন: ইসরাইলে নতুন সরকার এলে ফিলিস্তিনিদের ভাগ্য কতটা পাল্টাবে?

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রুশ তেলবাহী ট্যাঙ্কার আটকের ঘোষণা যুক্তরাজ্যের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

০৩:২৬ পি.এম


রুশ তেলবাহী ট্যাঙ্কার আটকের ঘোষণা যুক্তরাজ্যের

ইংলিশ চ্যানেলে যুক্তরাজ্যের সামরিক বাহিনী রাশিয়ার ‘ছায়া বহরের’ একটি তেল ট্যাঙ্কার আটক করেছে।

স্থানীয় সময় রবিবার ভোররাতে অভিযান চালিয়ে ট্যাঙ্কারটিকে আটক করা হয়, বিষয়টি ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানাচ্ছে, ‘স্মির্টোস’ নামের বিশাল তেল ট্যাঙ্কারটি বর্তমানে ইংল্যান্ডের দক্ষিণ উপকূলে কড়া নজরদারিতে রয়েছে এবং এর বিরুদ্ধে তদন্ত চলছে।

মন্ত্রণালয়ের তথ্যমতে, রবিবার ভোরে প্রায় ছয় ঘণ্টাব্যাপী এক অভিযানে ব্রিটিশ রয়্যাল মেরিন কমান্ডো ও ন্যাশনাল ক্রাইম এজেন্সির বিশেষভাবে প্রশিক্ষিত আইন প্রয়োগকারী কর্মকর্তারা ট্যাঙ্কারটিতে চড়াও হন। এই সময় রয়্যাল এয়ার ফোর্স তাদের সহায়তা করে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, “এই সফল অভিযান রাশিয়ার জন্য আরেকটি বড় ধাক্কা। ইউক্রেনে পুতিনের যুদ্ধকে যারা উসকানি দিচ্ছে, এটি তাদের জন্য একটি সতর্কবার্তা যে আমরা তাদের লুকিয়ে থাকতে দেব না।”

ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী ড্যান জারভিস জানান, “ইউক্রেন সংঘাতের অর্থায়নের জন্য রাশিয়া তার এই ছায়া বহরের ওপর নির্ভর করে। আমাদের এই পদক্ষেপ পুতিনের অবৈধ যুদ্ধে একটি বড় আঘাত।”

এই অভিযানে যুক্তরাজ্যের মেরিটাইম এয়ার গ্রুপের বিমান, আরএএফ-এর একটি পি-৮ বিমান এবং ‘এইচএমএস সাদারল্যান্ড’ ও ‘এইচএমএস লেডবেরি’ যুদ্ধজাহাজ অংশ নেয়।

রাশিয়া তাদের তেল রফতানির ওপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়াতে অস্পষ্ট মালিকানা কাঠামোর ট্যাঙ্কার নিয়ে এই ‘ছায়া বহর’ পরিচালনা করে আসছে।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, রাশিয়ার ওপর নিষিদ্ধ তেলের ৭৫ শতাংশ বহনের জন্য দায়ী এই ছায়া বহর, যা ৭০০টিরও বেশি জাহাজ নিয়ে গঠিত। এটি ক্রেমলিনের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইফলাইন হিসেবে কাজ করছে।

যুক্তরাজ্য ইতোমধ্যে ৫০০টিরও বেশি জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

এই নিষেধাজ্ঞার ফলে জাহাজগুলোর যুক্তরাজ্যের বন্দরে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। ব্রিটিশ কোনও প্রতিষ্ঠান বা ব্যক্তির জন্য রাশিয়ান তেল সরবরাহকারী বা বিতরণকারী জাহাজগুলোকে আর্থিক, বীমা বা ব্রোকারেজ সেবা দেওয়ার ওপরও নিষেধাজ্ঞা রয়েছে।

ব্রিটিশ সরকার জানিয়েছে, তারা ইউক্রেনে ‘রাশিয়ার যুদ্ধযন্ত্রের অর্থায়ন বন্ধ করতে’ রাশিয়ার তেলের রাজস্বকে লক্ষ্যবস্তু বানিয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, রবিবার ভোরের এই অভিযানটি ফ্রান্সের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে পরিচালিত হয়, যা মিত্রদের প্রতি যুক্তরাজ্যের সাম্প্রতিক সহায়তারই একটি অংশ। সূত্র: বিবিসি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অধিবেশন শুরু হলো সংসদে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

০৩:২৮ পি.এম


অধিবেশন শুরু হলো সংসদে

সংসদ ভবন, ১৪ জুন, ২০২৬ : ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় এবং ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন আজ রোববার বিকেল ৩টা ৩ মিনিটে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে পুনরায় শুরু হয়েছে। অধিবেশন শুরু হবার সময় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে এটি সূচনা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অবৈধভাবে মাটিকাটায় ইটভাটা মালিকসহ গ্রেপ্তার ২, ভেকু-ট্রাক জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

০৩:৩১ পি.এম


অবৈধভাবে মাটিকাটায় ইটভাটা মালিকসহ গ্রেপ্তার ২, ভেকু-ট্রাক জব্দ

নাটোরের লালপুরে আবাদি জমির মাটি বিক্রি করার অভিযোগে পুলিশ ইটভাটা মালিকসহ দুইজনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার দুইজনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী লালপুর থানায় মামলা প্রদান করে আদালতে পাঠানো হয়েছে।

এছাড়া, মাটি কাটার কাজে ব্যবহারের জন্য একটি এক্সকাভেটর (ভেকু) ও মাটি পরিবহনের একটি ট্রাক পুলিশ কর্তৃক জব্দ করা হয়।

গ্রেপ্তার দুইজন হলেন– ইটভাটা মালিক মো. রফিকুল ইসলাম (৪০) এবং ভেকু চালক মো. মেহের আলী (৪০)।

পুলিশের সূত্রে জানা গেছে, শনিবার (১৩ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই সঞ্জয় কুমার অভিযান পরিচালনা করেন। সেখানে তিনি দেখতে পান এক্সকাভেটর (ভেকু) দিয়ে জমির টপ সয়েল কেটে তা বিক্রির উদ্দেশ্যে ট্রাকে তোলা হচ্ছে।

পুলিশের উপস্থিতি টের পেয়ে দুইজনকে গ্রেপ্তার ও সরঞ্জাম জব্দ করা হয়।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানিয়েছেন, আবাদি জমির মাটি অবৈধভাবে কাটা ও পরিবহনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। তিনি জানান, এ ধরনের অপরাধে জড়িতদের কোন ছাড় দেওয়া হবে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মঠবাড়িয়ায় ২ হাজার ৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ি গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

মঠবাড়িয়া ( পিরোজপুর) প্রতিনিধি

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

০৩:৩৪ পি.এম


মঠবাড়িয়ায় ২ হাজার ৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ি গ্রেফতার
 
 
পিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশ অভিযান চালিয়ে দুই হাজার ৫ পিস ইয়াবাসহ দুই  পেশাদার মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে।  পুলিশ গোপনে সংবাদ পেয়ে  আজ রবিবার রাত তিনটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা মঠবাড়িয়াগামী বি অনলাইন পরিবহন নামে একটি পরিবহন বাসে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়িকে আটক করে। পরে তাদের শরীর তল্লাশি চালিয়ে দুই হাজার ৫ পিস ইয়াবা উদ্ধার করের। 
গ্রেফতারকৃতরা হলো, মঠবাড়িয়া উপজেলার গুলিসাখালী গ্রামের এস্কেন্দার হাওলাদার এর ছেলে শিপন হাওলাদার (৪৭,) ও একই গ্রামের আব্দুল হাই এর ছেলে মো. মঞ্জু মিয়া(৫০)।  
গ্রেফতারকৃত দুই মাদক ব্যবসায়ি ভাড়ায়চালিত মোটরসাইকেল চালক। 
এ ব্যাপারে মঠবাড়িয়া থানারা অফিসার ইনচার্জ মো.  রবিউল ইসলাম বলেন, গ্রেফতারকৃত দুই মাদক ব্যবাসায়ির বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে একি মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%