০২:৫৭ পি.এম
বৈশ্বিক তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ টানা পঞ্চমবারের মতো দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে। এ বিষয়ে তথ্য প্রকাশ করেছে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ওয়ার্ল্ড ট্রেড স্ট্যাটিস্টিক্যাল রিভিউ ২০২৫ প্রতিবেদন।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, ২০২৪ সালে বাংলাদেশ মোট ৩৮ দশমিক ৮২ বিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে। এই সময়ে তৃতীয় অবস্থানে থাকা ভিয়েতনামের তুলনায় বাংলাদেশের রপ্তানি প্রায় ২ বিলিয়ন ডলার বেশি ছিল। তবে প্রবৃদ্ধির ক্ষেত্রে ভিয়েতনাম এগিয়ে রয়েছে। বাংলাদেশে পোশাক রপ্তানি বেড়েছে প্রায় ১ শতাংশ, অন্যদিকে ভিয়েতনামের প্রবৃদ্ধি প্রায় ১১ শতাংশ।
বিজিএমইএর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বলেছেন, চীনের বাজারের শেয়ার এত বিশাল যে, অন্যান্য দেশ সেই অনুপাতে বাড়তে পারেনি। তারা বাড়তে না পারার কারণে আমরা দ্বিতীয় স্থানে রয়েছি। দ্বিতীয় এবং প্রথমের মধ্যে যে তফাত রয়েছে, তা হচ্ছে ৩৮ আর ১৫৭ বা ১৫৫।
আরও পড়ুন: ড. ইউনূসকে হেনস্তায় রিটায়ার্ড বিসিএস অফিসার্স প্ল্যাটফর্মের ক্ষোভ ও নিন্দা
তিনি আরো বলেন, বাংলাদেশের ৩৮ বা ভিয়েতনামের ৩৭ এই সব বাকি ব্যবসা আসলে চীন থেকেই আসছে, শ্রম বাদে। অর্থনীতিবিদ মাহফুজ কবির বলেছেন, ভিয়েতনাম দ্রুত এগিয়ে আসছে। পাশাপাশি ভারত, পাকিস্তান এবং শ্রীলঙ্কা মূল প্লেয়ার হিসেবেও আছে, কম্বোডিয়া ধীরে ধীরে এগিয়ে আসছে। এর মানে হলো, বাংলাদেশের দ্বিতীয় অবস্থানটি ধরে রাখতে হবে কিছুদিনের জন্য। এই স্থান যেন কেউ না নিয়ে যায় এবং দ্রুত এগিয়ে যেতে হবে। এজন্য আমাদের অটোমেশন দরকার।
ডব্লিউটিওর তথ্য অনুযায়ী, বিশ্বের তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষে রয়েছে চীন। বাংলাদেশের পর তৃতীয় স্থানে রয়েছেন ভিয়েতনাম, চতুর্থ স্থানে ভারত এবং পঞ্চম স্থানে রয়েছে তুরস্ক।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন