ঢাকা বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৯ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬ইং ১৯ই কার্তিক, ১৪৩২বাং

মোবাইল কিনে না দেওয়ায় বাবাকে কোপালেন ছেলে


মোবাইল কিনে না দেওয়ায় বাবাকে কোপালেন ছেলে

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি নতুন মোবাইল ফোন কিনে না দেওয়ায় বাবাকে বটি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগে পুলিশ সালমান (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে।

বুধবার (৩ জুন) দুপুরে অভিযুক্ত সালমানকে গ্রেপ্তার করা হয়।

গুরুতর আহত তার বাবা কামাল মিয়া (৪৫) বর্তমানে ঢাকার ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন।

আরও পড়ুন: চাঁদপুরে ১০০ প্রতিবন্ধী ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা

জানা গেছে, মঙ্গলবার (২ জুন) রাত সাড়ে ১২টার দিকে ফতুল্লা মডেল থানার ভুইগড় বাসস্ট্যান্ডের কাছে স মিল গলি এলাকায় এ ঘটনা ঘটে।

কামাল মিয়া ও তার ছেলে সালমান ভুইগড় বাজারে কাঁচামাল বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। কয়েকদিন ধরে সালমান তার বাবার কাছে একটি নতুন মোবাইল কিনে দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু আর্থিক সংকটের কারণে কামাল মিয়া তা কিনে দিতে না পারায় তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

মঙ্গলবার রাতে এ নিয়ে বাবা-ছেলের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে সালমান ঘরে থাকা একটি বটি দিয়ে বাবার ওপর হামলা চালান। এতে কামাল মিয়ার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে।

পরে চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে নগরীর খানপুর হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরবর্তীতে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।

আরও পড়ুন: কচুয়ায় উদ্যোক্তা আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে অভিযুক্ত সালমানকে গ্রেপ্তার করে। একই সঙ্গে হামলায় ব্যবহৃত বটিটিও উদ্ধার করা হয়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর আলম গণমাধ্যমকে জানান, মোবাইল কেনা এবং আর্থিক লেনদেনের জেরে এই হামলার ঘটনা ঘটেছে। আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আগাম বন্যা থেকে ফসল রক্ষায় চলনবিলে নির্মাণ হচ্ছে রিং বাঁধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

০৫:৪২ পি.এম


আগাম বন্যা থেকে ফসল রক্ষায় চলনবিলে নির্মাণ হচ্ছে রিং বাঁধ

আগামী বন্যার পানি থেকে চলনবিল অঞ্চলের কৃষকদের ফসল রক্ষার জন্য সিরাজগঞ্জে নির্মাণ করা হচ্ছে স্বল্প উচ্চতার একটি ফসল রক্ষা রিং বাঁধ। এই নির্মাণের ফলে সিরাজগঞ্জ, পাবনা ও নাটোর জেলার বিশাল ফসলের মাঠ বন্যার কবলে পড়া থেকে রক্ষা পাবে।

সিরাজগঞ্জের বিস্তীর্ণ মাঠজুড়ে বর্তমানে সোনালী ধানের সমারোহ দেখা যাচ্ছে। এটি চলনবিল বেষ্টিত সিরাজগঞ্জ, পাবনা ও নাটোর অঞ্চলের কৃষকদের সারা বছরের শ্রমের ফল। প্রতিবছর আগাম বন্যার আতঙ্কে কৃষকরা দুশ্চিন্তায় থাকেন। সেই উদ্বেগ কমাতে, শাহজাদপুর উপজেলার রাউতারায় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নির্মাণ করছে এক হাজার ২৫০ মিটার দীর্ঘ এই অস্থায়ী রিং বাঁধ।

বড়াল নদীর ওপর নির্মিত বালি দিয়ে তৈরি এই বাঁধটি মূলত চলনবিলের ৯টি উপজেলার প্রায় ৭২ হাজার হেক্টর জমির ফসল রক্ষায় সহায়ক হিসেবে কাজ করবে। এই বাঁধ নির্মাণে মোট ব্যয় হচ্ছে প্রায় দুই কোটি ৪৭ লাখ টাকা।

স্থানীয় কৃষক আব্দুল মমিন বলেন, ‘এই বাঁধটি না থাকলে আগাম বন্যার পানিতে মাঠের পাকা ধান এক নিমিষেই তলিয়ে যেত।’ তিনি বাঁধের নির্মাণের কাজ দ্রুত শেষ করার দাবি জানিয়ে বলেন, ‘আমরা এখন ধান ঘরে তোলার অপেক্ষায় আছি।’

একজন খামারি রহমত আলী জানান, প্রতি বছর এই বাঁধ নির্মাণের কারণে এ অঞ্চলের হাজার হাজার কৃষকের জন্য এটি একটি বড় আশীর্বাদ হিসেবে প্রতিস্থাপন হয়েছে। তিনি আরো বলে, ‘যেভাবে কৃষকেরা এই বাঁধ থেকে উপকার পাচ্ছেন, তেমনি আমরা যারা গবাদি পশু পালন করি তারাও উপকৃত হচ্ছি। দ্রুত বাঁধের নির্মাণকাজ শেষ করার দাবি আমাদের সকলের।’

শাহজাদপুর উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, এই বাঁধের ফলে কৃষকের ধান আগাম বন্যার জলধারার হাত থেকে রক্ষা পাবে। তবে, প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি এড়াতে জমির অন্তত ৮০ ভাগ ধান পাকলে তা দ্রুত কেটে ফেলতে পরামর্শ দেওয়া হচ্ছে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের বিভাগীয় প্রকৌশলী শাহিন রেজা বলেন, ‘বাঁধটি সময়মতো নির্মাণ শেষ করার জন্য আমরা কাজ করছি, যাতে অঞ্চলের কৃষকরা নিরাপদে তাদের ধান ঘরে তুলতে পারেন।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌরভ গাঙ্গুলীর নিরাপত্তা কমল, কি কারণ?

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

০৫:৪৩ পি.এম


সৌরভ গাঙ্গুলীর নিরাপত্তা কমল, কি কারণ?

গত তিন বছর ধরে ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক এবং সিএবি সভাপতি সৌরভ গাঙ্গুলি ‘জেড ক্যাটাগরি’র নিরাপত্তা পেয়ে আসছিলেন। কিন্তু পশ্চিমবঙ্গের সরকার পরিবর্তনের পর গাঙ্গুলির নিরাপত্তার স্তর দুই ধাপ কমিয়ে ‘ওয়াই ক্যাটাগরি’ হিসেবে নির্ধারণ করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সৌরভের নিরাপত্তার দায়িত্বে ৮ থেকে ১০ জন পুলিশ মোতায়েন ছিল। ২০২৩-র মাঝামাঝি সময় পর্যন্ত সাবেক এই ক্রিকেটার ‘ওয়াই ক্যাটাগরি’র নিরাপত্তা পেতেন। তখন কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের তিনজন পুলিশ সদস্য তার নিরাপত্তা নিশ্চিত করতেন। সৌরভের বাসায়ও পুলিশ কর্মীরা নিরাপত্তার জন্য দায়িত্বে ছিলেন। তবে ২০২৩ সালের মে মাসে তার নিরাপত্তা বাড়িয়ে ‘জেড ক্যাটাগরি’ করে দেওয়া হয়েছিল তৎকালীন তৃণমূল সরকারের পক্ষ থেকে। কিন্তু বর্তমানে বিজেপি সরকার তার নিরাপত্তা দু ধাপ কমিয়ে ফের ‘ওয়াই ক্যাটাগরি’তে ফিরিয়ে এনেছে। সাধারণত ‘ওয়াই ক্যাটাগরি’তে নিরাপত্তার দায়িত্বে ৩ থেকে ৪ জন নিরাপত্তা কর্মী থাকেন, যাদের মধ্যে দুজন সশস্ত্র নিরাপত্তারক্ষী হিসেবে দায়িত্ব পালন করেন। ভারতে প্রধানমন্ত্রী, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, অন্যান্য মন্ত্রী, বিধায়ক, সাংসদ, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের বিচারপতি, প্রথম সারির রাজনৈতিক নেতৃবৃন্দ এবং শীর্ষ আমলারা বিভিন্ন স্তরের নিরাপত্তা নিয়ে থাকেন। এই নিরাপত্তার ক্যাটাগরি তিনটি স্তরের অর্থাৎ ‘এক্স’, ‘ওয়াই’ এবং ‘জেড’ হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে। ‘ওয়াই’ এবং ‘জেড’-এর ক্ষেত্রে ‘প্লাস’ নামে আলাদা একটি ক্যাটাগরি রয়েছে। এ ছাড়াও সরকারী নির্দেশে শিল্পপতি, তারকা, খেলোয়াড় সহ বিশিষ্ট নাগরিকরা নিরাপত্তা পেয়ে থাকেন। একজন নাগরিকের জীবনের ঝুঁকি কতটা তা নির্ধারণ করে তাঁকে কোন পর্যায়ের নিরাপত্তা প্রদান করা হবে। ‘জেড ক্যাটাগরি’তে নিরাপত্তার দায়িত্বে অন্তত ৩৫ জন পুলিশ সদস্য থাকেন, যাদের মধ্যে রাজ্য পুলিশের কমান্ডোও রয়েছেন। এ ছাড়াও রাজ্য সরকারের ‘জেড ক্যাটাগরি’তে এক পাইলট গাড়িও থাকে। রাজ্যে পালাবদলের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রকাশ্যে জানান যে, প্রয়োজনের অতিরিক্ত নিরাপত্তা আর কোনো রাজনৈতিক নেতার জন্য দেওয়া হবে না। এমনকি রাজনীতিবিদ নয় যাদের নিরাপত্তা প্রয়োজন, তাদের নিরাপত্তার বিষয়টিও খতিয়ে দেখা হয়। সরকার পরিবর্তনের পর তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তাও কমিয়ে দেয়া হয়। তিনি যেহেতু একজন সাংসদ তাই তার জন্য যে নিরাপত্তা বরাদ্দ পাওয়া উচিত ছিল তা প্রদান করা হয়। পরে অবশ্য সোনারপুরে জনরোষের সম্মুখীন হওয়ার পর তাকে ‘এক্স ক্যাটাগরি’র নিরাপত্তা দেওয়া হয়। এর পাশাপাশি, তৃণমূলের রাজ্যসভার সাংসদ রাজীব কুমার সহ তৃণমূলের ১০ নেতার নিরাপত্তা কমিয়ে দেয়া হয়। ফিরহাদ হাকিম, যিনি পুর ও নগরোন্নয়ন মন্ত্রী এবং মেয়র হিসেবে ‘জেড ক্যাটাগরি’র নিরাপত্তা পেতেন। রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য নির্বাচনিতে হেরে যাওয়ার কারণে তাদের নিরাপত্তা সরানো হয়েছে। সেই ধারাবাহিকতায় এবার সৌরভ গাঙ্গুলির নিরাপত্তা কমানো হলো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রকে আলোচনায় কোনও ছাড় নয়, হুঁশিয়ারি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

০৫:৪৩ পি.এম


যুক্তরাষ্ট্রকে আলোচনায় কোনও ছাড় নয়, হুঁশিয়ারি ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনা অথবা যুদ্ধবিরতি প্রক্রিয়ার ওপর ওয়াশিংটনকে কোনও ধরনের অতিরিক্ত চাপ প্রয়োগ কিংবা সীমা অতিক্রমের সুযোগ দেওয়া হবে না বলে ইরান সতর্কতা জারি করেছে। দেশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, যেকোনো সামরিক আগ্রাসনের মোকাবিলার জন্য ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে জবাব দেওয়া হবে। প্রভাবশালী নীতি-নির্ধারণী প্রতিষ্ঠান এক্সপিডিয়েন্সি ডিসার্নমেন্ট কাউন্সিলের সদস্য ও ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের সাবেক কমান্ডার মোহসেন রেজায়ী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি বার্তায় এ মন্তব্য করেছেন। রেজায়ী বলেছেন, “প্রতিটি গুলি ও আগ্রাসনের জবাব হবে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ব্যাপক হামলা। ইতিহাসকে পেছনে ফেরানো যাবে না এবং আগ্রাসী পক্ষ দ্রুত শাস্তির মুখোমুখি হবে।” তিনি আরও বলেছেন, “আলোচনা কিংবা যুদ্ধবিরতি, কোনও ক্ষেত্রেই আমরা যুক্তরাষ্ট্রকে সীমা ছাড়াতে বা নিজেদের স্বার্থ চাপিয়ে দিতে দেব না।” বিশ্লেষকদের মতে, রেজায়ীর এই বক্তব্য মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের অবস্থানকে আরও স্পষ্ট করেছে। সাম্প্রতিক সংঘাত, পারমাণবিক কর্মসূচি নিয়ে বিরোধ এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সম্পর্ক আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। ইরান দীর্ঘদিন ধরে দাবি করে আসছে যে, দেশের প্রতিরক্ষা সক্ষমতা এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনও ধরনের চাপ বা হুমকি গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে তেহরান বারবার বলছে, জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে তারা কোনও আপস করবে না। রেজায়ীর সাম্প্রতিক মন্তব্যকে অনেক পর্যবেক্ষক যুক্তরাষ্ট্রের প্রতি একটি সরাসরি রাজনৈতিক ও সামরিক বার্তা হিসেবে দেখছেন। তার বক্তব্যে স্পষ্টভাবে ইঙ্গিত দেওয়া হয়েছে যে, ভবিষ্যতে কোনও ধরনের সামরিক পদক্ষেপ বা চাপ প্রয়োগের চেষ্টা করা হলে ইরান কঠোর প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত রয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যের বর্তমান সংকট নিরসনে কূটনৈতিক তৎপরতা অব্যাহত থাকলেও উভয় পক্ষের কঠোর অবস্থান পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তারা মনে করছেন, উত্তেজনা প্রশমনে কার্যকর সংলাপ ও পারস্পরিক আস্থা গড়ে তোলাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সূত্র: আল-জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কৃষিখাতে ৪০ শতাংশ বরাদ্দের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

০৫:৫১ পি.এম


কৃষিখাতে ৪০ শতাংশ বরাদ্দের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ

কৃষি, কৃষক, ক্ষেতমজুর এবং দেশ রক্ষার লক্ষ্যে উন্নয়ন বাজেটে ৪০ ভাগ কৃষিখাতে বরাদ্দের জন্য বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এছাড়া কৃষকদের ন্যায্য দাম নিশ্চিত করা, মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল করা, জিনিসপত্রের দাম কমানো এবং কৃষক ও ক্ষেতমজুরদের কাজ, খাদ্য ও রেশনিংয়ের নিশ্চয়তা চেয়ে অর্থমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি পেশ করা হয়েছে।

বুধবার (৩ জুন) দুপুরে বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠনের উদ্যোগে জেলা শহরে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের ১নং রেলগেটে এসে সমাবেশে মিলিত হয়।

সংগঠনের জেলা সভাপতি গোলাম ছাদেক লেবুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) জেলা আহ্বায়ক ও সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য আহসানুল হাবীব সাঈদ, বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠনের জেলা সংগঠক নিলুফার ইয়াসমিন শিল্পী, ডাক্তার আব্দুল জব্বার, কমরেড আয়নাল হক এবং শাহজালাল তোতা প্রমুখ।

বক্তারা দাবি করেন, বাংলাদেশের শতকরা ৮০ ভাগ মানুষ কৃষির সঙ্গে যুক্ত। গত ৫৪ বছরের শাসনে এই দেশে কৃষি ও কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে এবং কৃষকরা অধিকাংশ ক্ষেত্রেই দিনমজুর এবং ভূমিহীনে পরিণত হয়েছে।

দেশকে রক্ষা করার জন্য কৃষি এবং কৃষকদের রক্ষা করা প্রয়োজন। সমাবেশের শেষে জেলা প্রশাসকের মাধ্যমে অর্থমন্ত্রীর বরাবর স্মারকলিপি পেশ করা হয়।

স্মারকলিপিতে আসন্ন বাজেটে ৪০ ভাগ কৃষিখাতে বরাদ্দ দেওয়া ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানোর দাবি জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%