ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

ইতিহাসে আজকের এই দিনে


ইতিহাসে আজকের এই দিনে

বিশ্বের ইতিহাসে প্রতিদিন ঘটে নানা ধরনের ঘটনা। উদ্ভাবন ও উন্মোচনের পাশাপাশি অনেকের জন্ম ও মৃত্যু ঘটে। প্রতিদিনের এসব ঘটনার মধ্যে কিছু ঘটনা মানুষের মনে স্থায়ীভাবে দাগ কাটে। কিছু ঘটনা ইতিহাসের পাতায় স্থান করে নেয়।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) এক নজরে দেখা যাক তেমন কিছু ঘটনা।

ঘটনাবলি

আরও পড়ুন: ১৩ অক্টোবর: ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা

১৭৩৫ সালে ফরাসি গণিত ও ভূগোলবিদরা পৃথিবীর সঠিক কাঠামো চিহ্নিত করার জন্য প্রথম গবেষণা কাজ শুরু করেন। এ উদ্দেশ্যে ফরাসি সরকার বিজ্ঞান একাডেমির জন্য বিপুল অর্থ বরাদ্দ করে। বিজ্ঞানীরা ব্যাপক গবেষণা চালিয়ে পৃথিবীর বিষুব রেখা ও দুই মেরুর ভেতরের দিকে চেপে থাকার বিষয়টি আবিষ্কার করেন।

১৮৮১ সালে ভিয়েতনামের দক্ষিণে একটি ভয়াবহ ঘূর্ণিঝড় সংঘটিত হয়। মারাত্মক এই ঝড়ে বহু বাড়িঘর, প্রতিষ্ঠান ও ক্ষেত-খামার ধ্বংস হয়। এ ঝড়ে অন্তত প্রায় তিন লাখ মানুষ প্রাণ হারিয়েছিল।

১৮৮৫ সালে ফরাসিরা ভিয়েতনামে উপনিবেশ স্থাপন করে। এর আগে ভিয়েতনাম বহুদিন চীনের অন্তর্গত ছিল। অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও ইউরোপীয় উপনিবেশবাদী দেশগুলোর সঙ্গে যুদ্ধবিগ্রহের কারণে চীন দুর্বল হয়ে পড়ে, ফলে ফ্রান্স চীনের বেশ কিছু অংশ দখল করে। এরপর ফ্রান্স ১৯ শতকের মাঝামাঝি সময় থেকে ভিয়েতনাম দখলের জন্য অভিযান শুরু করে এবং আজকের এই দিনে তারা ভিয়েতনাম দখল করতে সক্ষম হয়।

১৯৩২ সালে রয়্যাল ইন্ডিয়ান এয়ার ফোর্স প্রতিষ্ঠিত হয়।

আরও পড়ুন: ১২ অক্টোবর: ইতিহাসে এই দিনে আলোচিত ঘটনা

১৯৩৯ সালে পোল্যান্ডকে জার্মানির অঙ্গীভূত করা হয়।

১৯৫৪ সালে হো চি মিনের নেতৃত্বে সংগ্রামরত কমিউনিস্টরা হ্যানয় দখল করেন।

১৯৬২ সালে আলজেরিয়া জাতিসংঘে যোগদান করে।

১৯৭৩ সালে ব্রিটেনের প্রথম আইনসম্মত বাণিজ্যিক বেতারকেন্দ্র (এলবিসি) সম্প্রচার শুরু করে।

আরও পড়ুন: ১০ অক্টোবর: ইতিহাসে এই দিনে আলোচিত ঘটনা

১৯৮৯ সালে হাঙ্গেরিতে কমিউনিস্ট পার্টিকে বিলুপ্ত ঘোষণা করা হয়।

১৯৯০ সালে দখলদার ইসরায়েলি সেনারা আল আকসা মসজিদে নামাজরত ফিলিস্তিনিদের ওপর নৃশংস হামলা চালায়। এই হামলায় ২০ জন নিহত এবং আরও অনেক ফিলিস্তিনি আহত হন।

১৯৯১ সালে স্পিকার আবদুর রহমান বিশ্বাস বাংলাদেশের রাষ্ট্রপতি হন।

২০০৫ সালে উত্তর পূর্ব পাকিস্তানে কাশ্মীরের কেন্দ্রীয় শহর মোজাফ্ফারাবাদে ৭.৬ রিখটার স্কেলের ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হয়। স্মরণীয় এই ভূমিকম্পে প্রায় ৯০ হাজার মানুষ নিহত এবং ৩৩ লাখ মানুষ আহত হন।

আরও পড়ুন: ৯ অক্টোবর: ইতিহাসের এই দিনে

জন্ম

১৮২২ সালে রাদারফোর্ড বি হেইজ্‌, মার্কিন যুক্তরাষ্ট্রের ১৯তম রাষ্ট্রপতি জন্মগ্রহণ করেন।

১৮৬২ সালে আলাউদ্দিন খাঁ, উস্তাদ ও বাবা আলাউদ্দিন খান নামেও পরিচিত, বাঙালি সেতার ও সানাই বাদক হিসেবে পরিচিত হন।

১৮৯২ সালে ভূপেন্দ্র কুমার দত্ত, ভারতের স্বাধীনতা আন্দোলনের সক্রিয় কর্মী এবং বিপ্লবী হিসেবে পরিচিত হন।

আরও পড়ুন: ইতিহাসে আজকের এই দিনে

১৯১৭ সালে নোবেলজয়ী ব্রিটিশ চিকিৎসক ও বিজ্ঞানী রডনি পোর্টার জন্মগ্রহণ করেন।

১৯২২ সালে ভারতীয় বাঙালি সংগীতশিল্পী সমরেশ রায় জন্মগ্রহণ করেন।

১৯২৬ সালে পাকিস্তানি ভারতীয় অভিনেতা রাজ কুমার জন্মগ্রহণ করেন।

১৯২৮ সালে ডিডি, ব্রাজিলীয় ফুটবলার জন্মগ্রহণ করেন।

আরও পড়ুন: আজকের দিনে ইতিহাসে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা

১৯৬৫ সালে জগলুল হায়দার, আধুনিক বাংলা অণুকাব্য ও বিজ্ঞান ছড়ার জনক হিসেবে পরিচিত হন।

মৃত্যু

১৮৬৯ সালে ফ্রাংক্‌লিন পিয়ের্স, মার্কিন যুক্তরাষ্ট্রের চতুর্দশ রাষ্ট্রপতি জন্মগ্রহণ করেন।

১৮৮০ সালে বেঙ্গল থিয়েটারের প্রতিষ্ঠাতা শরৎচন্দ্র ঘোষ জন্মগ্রহণ করেন।

১৯৩৬ সালে মুন্সি প্রেমচাঁদ, আধুনিক হিন্দি এবং উর্দু ভাষার লেখক হিসেবে পরিচিত হন।

১৯৪৩ সালে আমেরিকান কৌতুকাভিনেতা, অভিনেতা, এবং চিত্রনাট্যকার পশ্চাদ্ধাবন চেজ জন্মগ্রহণ করেন।

১৯৫২ সালে মার্কিন চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক এডওয়ার্ড জুইক জন্মগ্রহণ করেন।

১৯৬৭ সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী লর্ড এন্টনি জন্মগ্রহণ করেন।

১৯৭৯ সালে জয়প্রকাশ নারায়ণ, জনপ্রিয়ভাবে জে পি বা লোক নায়ক নামে পরিচিত ভারতীয় স্বাধীনতা কর্মী, তাত্ত্বিক, সমাজতান্ত্রিক এবং রাজনৈতিক নেতা হিসেবে পরিচিত হন।

১৯৯২ সালে জার্মান রাষ্ট্রনায়ক উইলি ব্রান্ট মৃত্যুবরণ করেন।

১৯৯৮ সালে বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা জসিম মৃত্যুবরণ করেন।

২০১১ সালে ডেনিস রিচি, মার্কিন প্রোগ্রামার ও কম্পিউটার বিজ্ঞানী, সি প্রোগ্রামিং ভাষার জনক হিসেবে মৃত্যুবরণ করেন।

২০১২ সালে বিদিত লাল দাস, বাংলাদেশি বাউল গায়ক ও সুরকার মৃত্যুবরণ করেন।

২০১৪ সালে ভাষাসৈনিক আবদুল মতিন মৃত্যুবরণ করেন।

২০২০ সালে আনন্দদেব মুখোপাধ্যায় বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ ও সমুদ্রবিজ্ঞানী মৃত্যুবরণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাইবেরিয়ায় ল্যাবকর্মীর মৃত্যু, রাশিয়ার ব্যাখ্যায় অস্পষ্টতা দেখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং

১০:০০ এম


সাইবেরিয়ায় ল্যাবকর্মীর মৃত্যু, রাশিয়ার ব্যাখ্যায় অস্পষ্টতা দেখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

রাশিয়ার সাইবেরিয়ার একটি বিখ্যাত জীবাণু গবেষণা কেন্দ্রে ২৮ বছর বয়সী এক নারী কর্মীর রহস্যজনক মৃত্যুর পর বিশ্বজুড়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। প্রাথমিক সংবাদমাধ্যমে টেস্টটিউব ভেঙে মহামারি ‘নিউমোনিক প্লেগ’ ছড়িয়ে পড়ার গুঞ্জন উঠলেও রাশিয়া দাবি করছে, ল্যাব থেকে কোনো জীবাণুর সংক্রমণ ঘটেনি। তবে ক্রেমলিনের তথ্যে সন্তুষ্ট নয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এই মৃত্যুর পেছনে আসল কারণ কী, তা জানতে মস্কোর কাছে পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত রিপোর্ট চেয়েছে আন্তর্জাতিক এই সংস্থাটি।

এএনআই এর প্রতিবেদন অনুযায়ী, ঘটনার সূত্রপাত সাইবেরিয়ার ‘ইরকুটস্ক অ্যান্টিপ্লেগ রিসার্চ ইনস্টিটিউট’-এ। ইনস্টিটিউটের ল্যাব সহকারী দারিয়া শিপিলোভা গত ২৫ সেপ্টেম্বর দুর্ঘটনাবশত টেস্টটিউব ভাঙার পর অসুস্থ হয়ে পড়েন বলে স্থানীয় ও আন্তর্জাতিক বেশ কিছু সংবাদমাধ্যমে দাবি করা হয়। দ্রুত অবস্থার অবনতি হলে তীব্র নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ২ অক্টোবর তিনি মারা যান। ঘটনাটি জনসমক্ষে আসতেই প্লেগ আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আন্তর্জাতিক চাপ বাড়ার পর রাশিয়ার জনস্বাস্থ্য সংস্থা ‘রসপোট্রেবনাডজর’ জরুরি পদক্ষেপ হিসেবে প্রায় ২০০ জন মানুষকে কোয়ারেন্টাইনে পাঠায়। তবে রাশিয়ান কর্তৃপক্ষের দাবি, মৃত কর্মীর শরীরে কাজের সাথে সম্পর্কিত কোনো বিপজ্জনক অণুজীব পাওয়া যায়নি। ল্যাবে কোনো জীবাণু দুর্ঘটনাবশত বাইরে ছড়ানোর প্রমাণ মেলেনি। চিকিৎসাগত পর্যবেক্ষণে থাকা কারও শরীরে প্লেগের লক্ষণ নেই।

রাশিয়ার এই ব্যাখ্যায় আশ্বস্ত হতে পারছে না ডব্লিউএইচও। সংস্থাটির প্রধান ড. টেড্রস আধনম গেব্রেয়াসুস বলেন, আন্তর্জাতিক স্বাস্থ্য বিধিমালা অনুযায়ী মস্কোর কাছে আরো সুনির্দিষ্ট তথ্য চাওয়া হলেও ঘটনার পূর্ণাঙ্গ চিত্র এখনো অস্পষ্ট। ল্যাব পরীক্ষা ও সংক্রমণের পথ নিশ্চিত না হওয়া পর্যন্ত ঝুঁকির মাত্রা নির্ধারণ সম্ভব নয় বলে জানান তিনি। ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন স্পষ্ট করেছে, যেকোনো সম্ভাব্য বিশ্বজনীন স্বাস্থ্য ঝুঁকি এড়াতে পারস্পরিক বিরোধী সংবাদ স্পষ্ট করা এবং তথ্য সরবরাহে সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখা এখন অত্যন্ত জরুরি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পলাশবাড়ীতে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

খায়রুল ইসলাম স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং

১০:০০ এম


পলাশবাড়ীতে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের কুমিদপুর মধ্যপাড়া গ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে মো. রাশেদ (৩০) নামে এক যুবককে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়েছে।
গাইবান্ধা জেলা ডিবি পুলিশের কর্মকর্তা মোতাল্লেব সাহেবের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানে কুমিদপুর মধ্যপাড়া এলাকার একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে রাশেদকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
গ্রেপ্তার মো. রাশেদ (৩০) কুমিদপুর মধ্যপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় রাশেদকে আটক করে তার হেফাজত থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার রাশেদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলদছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্রান্সের পর শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল বেলজিয়াম, আটক ১০৭

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং

১০:০১ এম


ফ্রান্সের পর শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল বেলজিয়াম, আটক ১০৭

শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে প্রতিবেশী বেলজিয়াম, যা ফ্রান্সের পরের ঘটনা। দেশটির লিয়েজ শহরে শিক্ষাব্যয় বৃদ্ধি, শ্রেণিকক্ষে অতিরিক্ত শিক্ষার্থী এবং শিক্ষা উপকরণ ও সুযোগ-সুবিধার সংকটের প্রতিবাদে টানা দুই দিন ধরে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এই বিক্ষোভের ফলে পুলিশ ১০৭ জনকে আটক করেছে।

মঙ্গলবার ও বুধবার লিয়েজের বিভিন্ন এলাকায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বেলগা সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী, আটক ৮০ জনের মধ্যে ২৭ জনকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের মতে, কয়েকজন বিক্ষোভকারী সম্পত্তির ক্ষতি ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত ছিলেন।

ফরাসিভাষী বেলজিয়ামের শিক্ষার্থীরা অভিযোগ করেছেন যে, শ্রেণিকক্ষে শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ ও সুযোগ-সুবিধা কমছে। এই সমস্যাগুলোর সমাধানে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় তারা আন্দোলনে নেমেছেন।

১৯ বছর বয়সী শিক্ষার্থী অ্যামেলিয়া দি সালভে রয়টার্সকে জানিয়েছেন, "বিক্ষোভ ছাড়া পরিবর্তন না হওয়ায় আমরা আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছি।" ফ্রান্সের চলমান শিক্ষার্থী বিক্ষোভ তাদের কিছুটা প্রভাবিত করেছে। অন্য এক শিক্ষার্থী আলফ্রেড বলেছেন, "দুই দেশের শিক্ষার্থীরা প্রায় একই সমস্যার মুখোমুখি হওয়ায় আমরা একে অপরকে সমর্থন করছি।"

লিয়েজের মেয়র উইলি দেমেয়ার শান্তিপূর্ণভাবে দাবি জানানোর আহ্বান জানিয়েছেন। তিনি শিক্ষার্থীদের সঙ্গে সংলাপের মাধ্যমে তাদের উদ্বেগ শোনার ওপর গুরুত্বারোপ করেছেন।

বেলজিয়ামে ভাষাভিত্তিক সম্প্রদায়গুলোর অধীনে শিক্ষা ব্যবস্থা পরিচালিত হয়। ডাচভাষী ফ্ল্যান্ডার্স এবং ফরাসিভাষী ওয়ালোনিয়া পৃথকভাবে শিক্ষা ব্যবস্থা পরিচালনা করে, ফলে দেশটিতে একক জাতীয় শিক্ষাক্রম নেই।

ফরাসিভাষী অঞ্চলে টিউশন ফি ৮৩৫ ইউরো থেকে বাড়িয়ে ১ হাজার ১৯৪ ইউরো করা হয়েছে। এ সিদ্ধান্তের প্রতিবাদে এর আগেও ব্রাসেলসে শিক্ষার্থীদের বিক্ষোভ হয়েছে।

এদিকে ফ্রান্সেও শিক্ষা ব্যয়, শিক্ষক সংকট এবং শিক্ষা খাতে সরকারি ব্যয় কমানোর প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলন চলছে। দুই দেশের আন্দোলনেই শিক্ষা খাতে ব্যয় ও সুযোগ-সুবিধার সংকটের বিষয়টি গুরুত্ব পাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বায়ুদূষণে আজ শীর্ষে কুয়ালালামপুর, ঢাকার বাতাসের খবর কী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং

১০:০২ এম


বায়ুদূষণে আজ শীর্ষে কুয়ালালামপুর, ঢাকার বাতাসের খবর কী

ধুলা, ধোঁয়া এবং ক্ষতিকর কণার উপস্থিতি মানুষের স্বাভাবিক জীবনযাত্রার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। এই প্রেক্ষাপটে, বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষস্থান দখল করেছে মালয়েশিয়ার কুয়ালালামপুর। এখানে বায়ুমান স্কোর ২২৫ রেকর্ড করা হয়েছে। এই বাতাসের মান নাগরিকদের জন্য ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হচ্ছে। অন্যদিকে, আজকের বায়ুমান স্কোর ১৬৮ নিয়ে বাংলাদেশের রাজধানী ঢাকা তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে। এই বাতাসের মানকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হচ্ছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এই তথ্য প্রকাশিত হয়েছে। আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, বর্তমান দিনে বিশ্বের বায়ুদূষণ শহরগুলোর তালিকার শীর্ষে অবস্থান করছে মালয়েশিয়ার কুয়ালালামপুর, যার বায়ুমান স্কোর ২২৫। এই বাতাসের মান নাগরিকদের জন্য ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হচ্ছে। এছাড়া, বায়ুমান স্কোর ২০৭ নিয়ে পাকিস্তানের লাহোর দ্বিতীয় স্থানে, ১৯৩ স্কোর নিয়ে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা তৃতীয় স্থানে, ১৮২ স্কোর নিয়ে ভারতের দিল্লি চতুর্থ স্থানে এবং ১৮০ স্কোর নিয়ে ভারতের মুম্বাই পঞ্চম স্থানে রয়েছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘অনেক ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে বায়ুর মান ‘মাঝারি বা সহনীয়’ বলে ধরা হয়। স্কোর ১০১ থেকে ১৫০ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য হয়। অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত স্কোর ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তা ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত হয়। ৩০১-এর বেশি স্কোর ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের ৫টি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। সেগুলো হলো, বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)। ২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়, ঢাকার বায়ুদূষণের তিনটি প্রধান উৎস হলো, ইটভাটা, যানবাহনের ধোঁয়া এবং নির্মাণ সাইটের ধুলা।

ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, বায়ুদূষণের ফলে স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যান্সার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণের কারণে মৃত্যুহার বৃদ্ধি পেয়েছে। এর ফলে, বিশ্বব্যাপী প্রতিবছর আনুমানিক ৭০ লাখ মানুষ মারা যাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%