০৯:৪৬ পি.এম
চট্টগ্রাম নগরে যানজট নিরসন করতে উদ্দেশ্যে মনোরেল প্রকল্পের কাজ আগামী বছর শুরু হবে, আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলছেন, আগামী ডিসেম্বরের মধ্যে এর সম্ভাব্যতা যাচাই করার বিষয়ে জোর দেন।
শনিবার (৬ মে) দুপুরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের রেস্ট হাউসে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এক সভায় মেয়র বলেন, ‘আমার ইতিমধ্যে সড়ক ও বিদ্যুৎ মন্ত্রণালয়ে যোগাযোগ করেছি প্রকল্পটির বাস্তবায়নের বিষয়ে। প্রকল্পটির প্রি-ফিজিবিলিটি স্টাডিও সম্পন্ন হয়েছে।’
শাহাদাত হোসেন জানান, ‘সরকারের সর্বোচ্চ মহল প্রকল্পটি বাস্তবায়নের বিষয়ে অত্যন্ত আগ্রহী। যদি আমরা আগামী ডিসেম্বরের মধ্যে প্রকল্পের সম্ভাবনা যাচাই শেষ করতে পারি, তাহলে আগামী বছরের মধ্যে প্রকল্পটির মূল কাজ করা সম্ভব হবে। আর সেই ক্ষেত্রে বাংলাদেশের প্রথম মনোরেল চট্টগ্রামে চালু হতে যাচ্ছে।’
আরও পড়ুন: বি আর বি ক্যাবল, ৪৮ বছর বিশ্বাসের পথে সমৃদ্ধির যাত্রা
সভায় ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ-ডিটিসিএর নির্বাহী পরিচালক মো. মশিউর রহমান জানান, ৫ থেকে ৭ জুন পর্যন্ত ডিটিসিএর ৫ সদস্যের এই টিম নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট সরেজমিনে পরিদর্শন করছেন। তারা চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের সঙ্গে সভা থেকে পাওয়া তথ্যের আলোকে প্রকল্পের বিষয়ে করণীয় নির্ধারণ করবেন।
গ্রেটার চিটাগাং ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট আমীর হুমায়ূন মাহমুদ চৌধুরী বলেছেন, ‘চট্টগ্রামকে একটি স্মার্ট, আধুনিক ও টেকসই নগরে রূপান্তরের অংশ হিসেবে মনোরেল প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। চট্টগ্রামের ভৌগোলিক বৈশিষ্ট্য, পাহাড়-সমুদ্রবেষ্টিত অবস্থান, সীমিত সড়ক অবকাঠামো এবং ঘনবসতিপূর্ণ নগর বিন্যাস বিবেচনায় এখানে মেট্রো রেলের তুলনায় মনোরেল অনেক বেশি বাস্তবসম্মত ও ব্যয়-সাশ্রয়ী সমাধান হতে পারে। মনোরেল নির্মাণে তুলনামূলকভাবে কম জায়গার প্রয়োজন হয় এবং বিদ্যমান সড়ক ব্যবস্থার ওপর কম প্রভাব পড়ে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন