বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং
০৯:৪৩ পি.এম
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বাংলাদেশ পুষ্টি, উদ্যোক্তা এবং স্থিতিস্থাপকতার জন্য কৃষি ও গ্রামীণ রুপান্তর কর্মসূচি (পার্টনার) প্রোগ্রামের আওতায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে উপজেলা কৃষি প্রশিক্ষণ মিলনায়তনে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এনটারপ্রেনারশিপ এন্ড রেসিলিয়েন্সস ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
এই অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সকিনা আক্তার সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে যোগ দেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা জিয়াউল ইসলাম। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার উপপরিচালক ড. মোস্তফা এমরান হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম। এছাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জায়মান জাহান, সমবায় কর্মকর্তা রুবিনা আক্তার, কৃষক আমির খান এবং কৃষাণী নুরচাঁন বেগম অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন।
পার্টনার কংগ্রেসে অংশগ্রহণ করেন উপজেলার পিএফএস ও নন পিএফএস ৭০ কৃষক-কৃষাণী, সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি এবং বেসরকারি সংস্থার প্রতিনিধিরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত লিউ উ ইন।
আজ বৃহস্পতিবার, তিনি সড়ক পথে ৩৫ সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান।
পরে, স্মৃতিসৌধের শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে তিনি মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আসন্ন কালকিনি পৌরসভার নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য মেয়র প্রার্থী ও যুবদল নেতা মামুন শিকদারের উদ্যোগে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে কালকিনি পৌরসভার ১নং ওয়ার্ডের সৈয়দ আবুল হোসেন একাডেমি চত্বরে এই সভার আয়োজন করা হয়।
এ সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন মামুন শিকদার এবং পৌর এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।
মতবিনিময় সভায় বক্তব্য দিতে গিয়ে মামুন শিকদার বলেন, “আপনাদের আন্তরিক সাড়া, ভালোবাসা ও সমর্থন আমাকে অনুপ্রাণিত করেছে। জনগণের দোয়া ও বিএনপির মনোনয়ন পেলে আসন্ন পৌর নির্বাচনে অংশগ্রহণ করবো। নির্বাচিত হলে কালকিনি পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলার জন্য কাজ করবো।”
তিনি আরও জানান, পৌরবাসীর সুখ-দুঃখের সঙ্গে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন এবং ভবিষ্যতেও জনগণের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে চান।
এ সময় বক্তারা কালকিনি পৌরসভার উন্নয়ন, নাগরিক সেবা বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন এবং যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন। সভা শেষে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন সম্ভাব্য মেয়র প্রার্থী মামুন শিকদার।
উল্লেখ্য, মামুন শিকদারকে মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকনের ঘনিষ্ঠ ও আস্থাভাজন নেতা হিসেবে বিষয়টি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে পরিচিত বলে জানা যায়। আসন্ন পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে তিনি বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও মতবিনিময় কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গাজীপুর-৪ আসনের বিরোধীদলীয় সংসদ সদস্য সালাহ উদ্দিন মন্তব্য করেছেন যে, দুর্নীতিকে প্রমোট করার উদ্দেশ্যে সারোয়ার আলমের মতো একজন সৎ ও ক্লিন ইমেজের ডিসিকে সিলেট থেকে প্রত্যাহার করা হয়েছে। তিনি বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনা করতে গিয়ে এই মন্তব্য করেন।
তিনি আরও বলেন, স্কুল ফিডিং প্রোগ্রাম থেকে প্রতি সপ্তাহে ১৭ কোটি টাকা ডিম, রুটি ও কলা বাবদ লুটপাট করা হচ্ছে। তিনি খাল খনন কর্মসূচিতে প্রতিদিন নতুন নতুন দুর্নীতির খবর আসার কথাও উল্লেখ করেন।
জামায়াতের এই এমপি বলেন, এখনকার দুর্নীতি এমন একটি পর্যায়ে পৌঁছেছে যে ক্যালকুলেটরে হিসাব করে ১০ থেকে ১৫ শতাংশ পর্যন্ত ঘুষ নেওয়া হচ্ছে।
প্রস্তাবিত বাজেট প্রসঙ্গে সালাহ উদ্দিন বলেন, অর্থমন্ত্রী যে বাজেট প্রস্তাব করেছেন, তাকে তিনি জীবনের গল্প বললেও আসলে এটি একটি ‘আষাঢ়ের গল্প’। প্রায় পৌনে তিন লক্ষ কোটি টাকার এই ঋণ নির্ভর বাজেট দেখে তিনি অবাক হননি, কারণ যারা নিজেদের ঋণগ্রস্ত ও ঋণখেলাপি, তারা তো ঋণনির্ভর বাজেটই দেবেন।
তিনি বলেন, বাজেট পেশ করার আগেই ১৪টি নিত্যপণ্যসহ অধিকাংশ পণ্যের দাম বাড়ানো হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি তেল এবং এলপিজি গ্যাসের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে, যা পরিবহন ভাড়ার ক্ষেত্রে ইতিহাসের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। এই বাজেটে এমএস রড, ইস্পাত, টিন, সাবান ও শ্যাম্পুর কাঁচামালের ওপর ভ্যাট ও কর বাড়ানো হয়েছে।
তিনি কাপাসিয়ার জন্য আধুনিক হিমাগার, মাদক ও কিশোর গ্যাং-বিরোধী বিশেষ অভিযান এবং রাজেন্দ্রপুর থেকে কাপাসিয়া হয়ে টোক পর্যন্ত হাইওয়ে রাস্তা চার লেনে উন্নীত করার জন্য বিশেষ বরাদ্দ দাবি করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাতীয় নির্বাচনের পর সরকারি দলের যেসব নেতাকর্মীরা আছেন তারা জামায়াতে ইসলামীর ৫ জন নেতাকর্মীকে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন দলটির আমির, ডা. শফিকুর রহমান।
এই অভিযোগ তিনি বৃহস্পতিবার (২৪ জুন) রাজধানীর কল্যাণপুরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি গাইবান্ধার আহত শিবির নেতা সালাউদ্দিনকে দেখতে গিয়ে করেন।
জামায়াতের আমির, ডা. শফিকুর রহমান বলেন, জাতীয় নির্বাচন শেষ হওয়ার পর সরকারি দলের নেতাকর্মীরা বিভিন্ন স্থান দখল করার চেষ্টা করেছে এবং এই প্রক্রিয়ার জন্য ইতিমধ্যে বিরোধীদলের ৫ জন নেতাকর্মীকে হত্যা করা হয়েছে।
তিনি সময়ের সরকারি দল নেতাদের বিভিন্ন বক্তব্যকে এই হিংসাত্মক ঘটনার জন্য দায়ী করেন।
ডা. শফিকুর রহমান আরও বলেন, বর্তমানে সরকারি দল ফ্যাসিস্ট আওয়ামী লীগের পথ অনুসরণ করছে। কিন্তু জামায়াত কখনোই আপস করেনি। যদি এইভাবে চলতে থাকে, তাহলে আবার একটি জুলাই আসবে বলে তিনি সতর্ক করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ