০৮:১৪ পি.এম
কিশোরগঞ্জের ভৈরবে বিশেষ অভিযানে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ কারেন্ট জাল ও রিং জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।
এই অভিযানটি মৎস্য সম্পদ সংরক্ষণ ও মাছের নিরাপদ প্রজনন নিশ্চিত করার উদ্দেশ্যে পরিচালিত হয়।
এছাড়া, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনটি প্রতিষ্ঠানকে মোট ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
আরও পড়ুন: ফটিকছড়িতে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে সজীব নিহত, রায়হান আহত
বুধবার (৮ জুলাই) ভৈরব শহরের রাণীর বাজার এলাকায় অভিযানটি পরিচালিত হয়।
এ অভিযানের নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এইচ.এম. আজিমুল হক।
অভিযানে প্রায় আড়াই হাজার বস্তা নিষিদ্ধ কারেন্ট জাল ও রিং জাল জব্দ করা হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় রাণীর বাজারের রমজান স্টোরের মালিক রমজান মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুন: রৌমারীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ৫ জন নিহত, একই পরিবারের ৪ সদস্য
সেইসাথে ফরহাদ স্টোরের মালিক ফরহাদ মিয়া এবং রানা স্টোরের মালিক রানা মিয়াকে যথাক্রমে ১ লাখ টাকা ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায় যে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা মৎস্য অফিস ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে ভৈরব বাজারের বিভিন্ন জাল ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল ও রিং জাল জব্দ করা হয়।
পরে জব্দকৃত জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
আরও পড়ুন: নোয়াখালীর বসুরহাটে ওয়াকওয়ে উদ্ধারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
এ অভিযানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সারোয়ার হোসেনসহ ভূমি অফিস এবং পৌরসভার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়া সার্বিক সহযোগিতা করেন ভৈরব শহর ফাঁড়ি পুলিশের সদস্যরা।
উপজেলা প্রশাসন জানায় যে, দেশের মৎস্য সম্পদ রক্ষা এবং অবৈধ কারেন্ট জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতে নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
আরও পড়ুন: পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে উদ্ধার হলো এসএমজি ও ১০০ রাউন্ড গুলি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন