ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

নকলায় বিনামূল্যে ৩০ রোগীর চোখের ছানি অপারেশন


নকলায় বিনামূল্যে ৩০ রোগীর চোখের ছানি অপারেশন

শেরপুরের নকলা উপজেলার বিভিন্ন এলাকায় ৩০ জন দরিদ্র রোগীর বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। উপজেলার মাটি এলাকায় অবস্থিত ইকো ভিলেজ ভিশন সেন্টারের ব্যবস্থাপনায় ময়মনসিংহের ডা. কে. জামান বিএনএসবি চক্ষু হাসপাতালে তাদের চোখের অপারেশন করা হয়েছে।

মাটি’র এরিয়া কো-অর্ডিনেটর মাহবুব রহমানের তত্ত্বাবধানে ৩০ জন রোগীর মধ্যে ১৫ জন পুরুষ এবং ১৫ জন মহিলা রোগী ছিলেন। তাদের যাতায়াতসহ সম্পূর্ণ বিনামূল্যে অপারেশন করা হয়েছে। তিনি জানান, মাটির উদ্যোগে বছরে কয়েকবার, যথা ৩০ জন রোগী হলেই, তারা ময়মনসিংহের ডা. কে. জামান বিএনএসবি চক্ষু হাসপাতালে নিয়ে রোগীদের বিনামূল্যে চোখের অপারেশন সম্পন্ন করেন। তাদের এই মহৎ কাজে স্থানীয়সহ সুবিধাভোগী চক্ষু রোগীরা অত্যন্ত খুশি প্রকাশ করেছেন।

আরও পড়ুন: চট্টগ্রামে অপহরণ ও ডাকাতির মামলায় পুলিশ কনস্টেবলসহ গ্রেপ্তার ৪, উদ্ধার ৩ মোটরসাইকেল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নকলায় হেলথকেয়ার সেন্টারের উদ্যোগে চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি

আন্তর্জাতিক ডেস্ক

নকলা (শেরপুর) প্রতিনিধি

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৪:০৮ এম


নকলায় হেলথকেয়ার সেন্টারের উদ্যোগে চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি

শেরপুরের নকলা উপজেলার গনপদ্দী এলাকায় অবস্থিত আব্দুল করিম সরকার হেলথকেয়ার সেন্টারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়েছে, এর পাশাপাশি বৃক্ষরোপন কর্মসূচিও পালন করা হয়েছে।

মঙ্গলবার, হেলথকেয়ার সেন্টার প্রাঙ্গণে, ব্যবস্থাপক শরিফুল ইসলামের নেতৃত্বে গাছ রোপন ও তার তত্বাবধানে অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে একটি করে গাছের চারা বিতরণ করা হয়। এসময় আব্দুল করিম সরকার হেলথকেয়ার সেন্টারে কর্মরত চিকিৎসক, নার্স ও সুবিধাভোগী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শরিফুল ইসলাম জানান, জাতীয় সংসদের চলতি ৫ বছরে প্রধান মন্ত্রীর নির্দেশে দেশব্যাপি ২৫ কোটি গাছের চারা রোপন করা হবে। তারা এই ৫ বছরে অন্তত ২৫শ’ গাছের চারা রোপন ও বিতরণ করবেন। তিনি বলেন, ‘সুস্থভাবে মানুষের জীবন বাঁচানোর পাশাপাশি জীববৈচিত্র্য ও পরিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়ানো প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণে এবং পরিবেশবান্ধব ব্যবস্থাপনার উপর সুনজর বাড়াতে হবে। বিশেষ করে পতিত জমিতে, বাড়ির আশেপাশে, হাট-বাজারে, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠা প্রাঙ্গনসহ সুবিধাজনক স্থানে বৃক্ষরোপনের প্রতি জোর দিতে হবে। আজকে রোপন করা প্রতিটি গাছ প্রকৃতির ভারসাম্য রক্ষার পাশাপাশি প্রাণিকুলের আশ্রয়স্থল সৃষ্টিতে, মাটির উর্বরতা বৃদ্ধি করতে ও পরিবেশ দূষণ রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

তিনি জানান, তারা দীর্ঘদিন ধরে সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও সমাজকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছেন। পরিবেশের ভারসাম্য রক্ষায়, সকল স্বেচ্ছাসেবী সংগঠন বা সংস্থাসহ দাতা সংস্থা ও ব্যক্তি পর্যায়ে নিজ নিজ জায়গা থেকে পৃথিবীর ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপন কর্মসূচির সামনের সাড়িতে আসার আহবান জানান শরিফুল ইসলাম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নকলা পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়ন নিয়ে পরামর্শ সভা

আন্তর্জাতিক ডেস্ক

নকলা (শেরপুর) প্রতিনিধি

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৪:১৪ এম


নকলা পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়ন নিয়ে পরামর্শ সভা

শেরপুরের নকলায় নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রোগ্রাম (আইইউজিআইপি)-এর আওতায় ১৫ পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়ন বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

পৌরসভাকে একটি পরিকল্পিত, আধুনিক ও টেকসই নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে বিশেষ পরামর্শ সভার আয়োজন করা হয়। নকলা পৌরসভার বাস্তবায়নে অনুষ্ঠিত এ সভার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. জাহাঙ্গীর আলম।

সভায় পৌর নির্বাহী কর্মকর্তা মো. মনিরুল হাসান, পৌরসভার সহকারী প্রকৌশলী ফখর উদ্দিন আহমেদ, উপজেলা বিএনপির নেতা আব্দুল হকসহ বিভিন্ন স্তরের রাজনৈতিক ব্যক্তিবর্গ, আইইউজিআইপি’র কর্মকর্তাগণ, সুশীল সমাজের প্রতিনিধি, পৌরসভায় কর্মরত কর্মকর্তারা ও কর্মচারীরা এবং স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় পৌর এলাকার সার্বিক উন্নয়ন পরিকল্পনা, বর্তমান অবকাঠামোর অবস্থা, নাগরিক সেবা ব্যবস্থার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ টেকসই নগর ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত ও ফলপ্রসূ আলোচনা করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপে অংশগ্রহণ বন্ধের হুমকি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৪:১৫ এম


বিশ্বকাপে অংশগ্রহণ বন্ধের হুমকি ইরানের

বিশ্বকাপে ম্যাচ চলাকালীন যখন স্টেডিয়ামে অননুমোদিত পতাকা আনা হবে, অথবা জাতীয় দলের বিরুদ্ধে স্লোগান দেওয়া হলে, তখন ইরান বিশ্বকাপ ম্যাচ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে। এই তথ্য ইরানের গণমাধ্যমে প্রকাশিত হয়, ইতোমধ্যে দেশটির ক্রীড়ামন্ত্রী আহমদ দোনিয়ামালি এর বরাত দিয়ে এই বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিবেদন অনুযায়ী, দোনিয়ামালি বলেছেন, আমরা ফিফাকে জানিয়েছি যে, বিশ্বকাপে ইরান যে স্টেডিয়ামে খেলবে, সেখানে যদি কোনো অনানুষ্ঠানিক পতাকা আনা হয় বা জাতীয় দলের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়, তাহলে দলের ম্যানেজার অবশ্যই ম্যাচটি বন্ধ করার জন্য দায়ী থাকবেন।

তিনি আরও বলেন, আমাদের আশ্বাস দেওয়া হয়েছে যে মিশরের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন স্টেডিয়ামে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হবে না।

এর আগে, ইরান ও মিশরের ফুটবল অ্যাসোসিয়েশনগুলো ফিফাকে অনুরোধ জানিয়েছিল, যাতে সিয়াটল ম্যাচের সময় এলজিবিটিকিউ+ প্রাইড-সম্পর্কিত কোনো কার্যক্রম অনুষ্ঠিত না হয়। সিয়াটলের প্রাইড উইকেন্ডের সঙ্গে সংযুক্তি রূপে স্থানীয় আয়োজকরা ম্যাচটিকে একটি ‘প্রাইড ম্যাচ’ হিসেবে ঘোষণা করেছিলেন।

এপ্রিল মাসে ভ্যাঙ্কুভারে ফিফা কংগ্রেসের বাইরে বিক্ষোভকারীরা ফিফার কাছে ইরানি ফুটবল দলকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছিলেন। কারণ, তারা দাবি করেছেন যে, দলটি ইরানি জনগণের পরিবর্তে ইসলামিক বিপ্লবী রক্ষীবাহিনীর প্রতিনিধিত্ব করছে।

ইরানির ফুটবল দলটি এখন সাংগঠনিক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। মঙ্গলবার ইরানের ফুটবল ফেডারেশন জানিয়েছে যে, বিশ্বকাপ শুরুর কয়েকদিন আগে তাদের টিকিট বরাদ্দ বাতিল করা হয়েছে। ফলে যেসব সমর্থক পূর্বে থেকেই ভ্রমণের পরিকল্পনা করেন, তারা তাদের দলের ম্যাচগুলোতে যোগ দিতে পারবে না।

ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি জানিয়েছে, বর্তমানে মেক্সিকোর টিহুয়ানায় প্রশিক্ষণরত ইরানের দলটি গ্রুপ পর্বের প্রতিটি বিশ্বকাপ ম্যাচের আগের দিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে।

বিশ্বকাপে গ্রুপ ‘জি’-তে নিজেদের প্রথম ম্যাচে ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে ইরান। এরপর ২১ জুন তারা বেলজিয়ামের বিপক্ষে এবং ২৬ জুন সিয়াটলে মিশরের মুখোমুখি হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভৈরবে চালক-যাত্রী সংঘর্ষে উত্তেজনা, পরিস্থিতি নিয়ন্ত্রণে বেগ পেতে হলো পুলিশকে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৪:২০ এম


ভৈরবে চালক-যাত্রী সংঘর্ষে উত্তেজনা, পরিস্থিতি নিয়ন্ত্রণে বেগ পেতে হলো পুলিশকে

কিশোরগঞ্জের ভৈরবে মাইক্রোবাসের চালক ও যাত্রীর মধ্যে ভাড়া নিয়ে হাতাহাতির জের ধরে দফায় দফায় সংঘর্ষ হয়। বুধবার (১০ জুন) বিকেল থেকে রাতের মধ্যে চলে এই সংঘর্ষ। এর পর পুলিশের টিয়ারসেল নিক্ষেপ ও লাঠি চার্জের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

সংঘর্ষের কারণে ঢাকা-সিলেট মহাসড়কে উভয় পাশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

প্রতিবেদকের তথ্য অনুযায়ী, এ সংঘর্ষের ঘটনায় ৩৫ জন আহত হয়। আহতদের মধ্যে পরিবহন শ্রমিক নেতা সিয়াম ও তানভীর নামের দুই জনকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়।

অন্যান্য ১৫ জনকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয় এবং বাকিরা বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নেয়।

সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণ ঘটে এবং টার্মিনালের ভেতরে থাকা কয়েকটি বাস ভাঙচুর সহ অন্তত ৩০টি দোকানে লুটপাটের ঘটনা ঘটে।

ভৈরব থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হলে কিশোরগঞ্জ থেকে পুলিশ সুপার মিজানুর রহমান শেলির নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ও র‍্যাবের সহায়তায় রাত ১২ টায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে টিয়ার সেল নিক্ষেপ ও লাঠি চার্জের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। সংঘর্ষের ফলে ঢাকা-সিলেট মহাসড়কে উভয় পাশে যানজট সৃষ্টি হয়।

জানা গেছে, গত পরশু দিন ভৈরব দুর্জয় মোড়ের ভৈরব পুর এলাকায় একজন যাত্রী দুই মহিলা নিয়ে মাইক্রোবাস ভাড়া করতে আসলে ভাড়া নিয়ে মাইক্রোচালক পলাশের সঙ্গে যাত্রীর হাতাহাতি হয়। পলাশ কমলপুর এলাকার বাসিন্দা এবং যাত্রীর বাড়ি ভৈরবপুর এলাকায়।

এই হাতাহাতির কারনে ভৈরব পুরের যাত্রীর স্বজনরা বুধবার বিকেল ৩টায় পরিবহন শ্রমিক পলাশের বাড়িতে হামলা করে ভাঙচুর করে। এর পর পরিবহন শ্রমিক পলাশের লোকজন পাল্টা লোকজন নিয়ে এসে ভৈরবপুর এলাকার একটি রেস্টুরেন্ট ও শো-রুম ভাঙচুর করে। সন্ধ্যা সাড়ে সাতটায় উভয় দল দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

এ সময় ঢাকা সিলেট মহাসড়ক দখল করে উভয়পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণ ঘটে, যার কারণে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার মিজানুর রহমান শেলি বলেন, ভাড়া নিয়ে পরিবহন শ্রমিকদের সাথে স্থানীয়দের মধ্যে হাতাহাতির কারণে রাতের দিকে সংঘর্ষ শুরু হয়। খবর পাওয়ার পর অতিরিক্ত ফোর্সসহ ভৈরবে এসে রাত ১২ টার দিকে টিয়ারসেল ও লাঠি চার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। আশা করি, আর কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না। এই ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%