ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

বাংলাদেশ ব্যাংক ২ ব্যাংক থেকে ২৫ মিলিয়ন ডলার কিনলো


বাংলাদেশ ব্যাংক ২ ব্যাংক থেকে ২৫ মিলিয়ন ডলার কিনলো

কেন্দ্রীয় ব্যাংক নিলামের মাধ্যমে আরো ২৫ মিলিয়ন বা ২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার কিনেছে।

বৃহস্পতিবার (৪ জুন) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বাংলাদেশ ব্যাংক ২টি বাণিজ্যিক ব্যাংক থেকে ২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার কিনেছে। কাটঅফ মূল্য ছিল ১২২ টাকা ৭৫ পয়সা।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সফরে যাচ্ছেন আমজনতার মো. তারেক রহমান

এ ছাড়া চলতি জুন মাসে মোট ১০ কোটি ১০ লাখ ডলারকে কেনা হয়েছে।

এর আগে চলতি ২০২৫-২৬ অর্থবছরে কয়েক দফায় নিলামের মাধ্যমে ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন পর্যন্ত মোট ৬৪১ কোটি ৬৫ লাখ বা ৬.৪২ বিলিয়ন ডলার কেনা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁ সদর থানা পুলিশের অভিযানে কুখ্যাত চোর গ্রেফতার এবং চোরাই মাল উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

নওগাঁ জেলা প্রতিনিধি

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

০৬:৩০ পি.এম


নওগাঁ সদর থানা পুলিশের অভিযানে কুখ্যাত চোর গ্রেফতার এবং চোরাই মাল উদ্ধার

গত ০২/৬/২০২৬ তারিখ দিবাগত রাত ১১.৩০ ঘটিকা থেকে ০৩/৬/২০২৬ তারিখ ভোর ০৩.০০ ঘটিকার মধ্যে যেকোন সময় মোঃ শাহাদত হোসেন @ বেতার (৫০) পিতা-মৃত রইছ উদ্দিন মোল্লা, সাং- চকরাম কানু এর বসত ঘর সংলগ্ন মুদি দোকান এর ভেন্টিলেটর দিয়ে চোর প্রবেশ করে নগদ অনুঃ ২০০০০ (বিশ হাজার) টাকা এবং অনুঃ ৫০০০ (পাঁচ হাজর) টাকার ৩০ টাকা মূল্যমানের গ্রামীণফোন কোম্পানির মিনিট কার্ড চুরি করে নিয়ে যায়।

বাদীর অভিযোগের ভিত্তিতে নওগাঁ সদর থানা ৩/৬/২৬ রাতে জনগণের সহায়তায় অভিযান পরিচালনা করে নগদ ১৪৮৫ (একহাজার চারশত পঁচাশি) টাকা এবং ৫০০( পাঁচশত) টাকা মূল্যের মিনিট কার্ড সহ চোর মোঃ শামীম (২৯) পিতা- মোঃ তাছির উদ্দিন প্রামাণিক,সাং- চকরাম কানু,থানা+জেলা-নওগাঁ কে গ্রেফতার করা হয়েছে।

এই সংক্রান্তে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অটোরিকশায় বাসের সংঘর্ষ, মায়ের সামনে প্রাণ হারালো মেয়ে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

০৬:৩১ পি.এম


অটোরিকশায় বাসের সংঘর্ষ, মায়ের সামনে প্রাণ হারালো মেয়ে

পিরোজপুর-বরিশাল আঞ্চলিক মহাসড়কে ঘটে যাওয়া একটি ভয়াবহ দুর্ঘটনায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্রী মারিয়া আক্তার (১৮) নামক এক তরুণী মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছেন। নিহতের মায়ের সাথে সাথে অটোরিকশার চালকও গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ১২টা নাগাদ মহাসড়কের ডুমুরিতলা নামক স্থানে এই দুর্ঘটনাটি সংঘটিত হয়।

মারিয়া পিরোজপুরের বানেশ্বরপুর এলাকার আবুল কালামের কন্যা ছিলেন। তিনি স্থানীয় আফতাব উদ্দিন কলেজের একাদশ শ্রেণির (উচ্চমাধ্যমিক প্রথম বর্ষ) শিক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর বেলা বরিশাল থেকে আসা একটি লোকাল বাস যখন ডুমুরিতলা এলাকায় পৌঁছায়, তখন বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী অটোরিকশার সাথে এর মুখোমুখি সংঘর্ষ ঘটে। এই সংঘর্ষে অটোরিকশাটি সম্পূর্ণরূপে দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই কলেজছাত্রী মারিয়ার মৃত্যু ঘটে। পরে স্থানীয়রা দ্রুত আহত মা হাওয়া বেগম (৪৫) এবং অটোরিকশা চালক রাসেল (৩৫)কে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যান।

পিরোজপুর জেলা হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক অতনু হালদার জানান, 'সড়ক দুর্ঘটনায় আহত তিন জনকে হাসপাতাল পৌঁছানো হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই ওই কলেজ শিক্ষার্থীর মৃত্যু ঘটে। আহত হাওয়া বেগমের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তর (রেফার) করা হয়েছে।'

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, 'খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘এটা কেবল শুরু’, মিথিলাকে নিয়ে বড় ভবিষ্যদ্বাণী মাহির

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

০৬:৩৩ পি.এম


‘এটা কেবল শুরু’, মিথিলাকে নিয়ে বড় ভবিষ্যদ্বাণী মাহির

চলচ্চিত্রে অভিষেক হওয়ার পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তানজিয়া জামান মিথিলা। শাকিব খানের সঙ্গে ‘রকস্টার’ সিনেমায় অভিনয় করে ইতিমধ্যেই দর্শকদের নজর কেড়েছেন এই নতুন প্রতিভা। এদিকে, তার প্রশংসায় মুখর হয়েছেন তার ঘনিষ্ঠ বন্ধু, অভিনেত্রী সামিরা খান মাহি।

সম্প্রতি, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্থিরচিত্র শেয়ার করে মাহি মিথিলাকে নিয়ে আবেগঘন একটি বার্তা প্রদান করেন। সেখানে তিনি উল্লেখ করেছেন, এই মুহূর্তটা তার জন্য বিশেষ, কারণ মিথিলার পরিশ্রম, ত্যাগ, নির্ঘুম রাত এবং অদম্য ইচ্ছাশক্তির গল্প তিনি কাছ থেকে দেখেছেন।

মাহি জানিয়েছেন, মিথিলার সাফল্য কেবল একটি অর্জন নয়; বরং তার ব্যক্তিত্বই তাকে আলাদা করে তোলে। তিনি বন্ধুকে সবসময় বিনয়ী থাকার পরামর্শ দিয়েছেন এবং বলেন, এত কম সময়ে মিথিলা অনেক মানুষের হৃদয়ে প্রবেশ করতে সক্ষম হয়েছেন।

মাহি বিশ্বাস করেন, এটি মিথিলার পথচলার শুরু মাত্র। সামনে আরও বড় স্বপ্ন এবং অর্জন তার জন্য অপেক্ষা করছে।

বন্ধুত্ব প্রসঙ্গে মাহি জানান, সবসময় পাশে থাকার জন্য তিনি মিথিলার প্রতি কৃতজ্ঞ। সেইসাথে, বড় পর্দায় আরও উজ্জ্বল হয়ে ওঠার জন্য তিনি মিথিলাকে শুভকামনাও জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুয়েতে ড্রোন হামলায় আহতদের পাশে বাংলাদেশ দূতাবাস, রাষ্ট্রদূত রক্ত দিলেন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

০৬:৩৫ পি.এম


কুয়েতে ড্রোন হামলায় আহতদের পাশে বাংলাদেশ দূতাবাস, রাষ্ট্রদূত রক্ত দিলেন

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে সাম্প্রতিক ড্রোন হামলার পর আহতদের চিকিৎসার জন্য বাংলাদেশ দূতাবাস এগিয়ে এসেছে। কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন নিজে রক্তদান করেন এবং দূতাবাসের কর্মকর্তাদের সাথে নিয়ে কুয়েতের সেন্ট্রাল ব্লাড ব্যাংকে স্বেচ্ছায় রক্তদান করেন।

বুধবার (৩ জুন) কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটে যাওয়া ড্রোন হামলায় অন্তত ৬৩ জন আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য বিপুল পরিমাণ রক্তের প্রয়োজন দেখা দেয়। রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন কুয়েতের সেন্ট্রাল ব্লাড ব্যাংকে রক্তের স্বল্পতা সম্পর্কে জানতে পেরে দ্রুত মানবিক উদ্যোগ গ্রহণ করেন।

রাষ্ট্রদূতের নেতৃত্বে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা সেন্ট্রাল ব্লাড ব্যাংকে উপস্থিত হন এবং রক্তদান করেন। তারা আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে কুয়েতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের এই মানবিক উদ্যোগে অংশ নিতে আহ্বান জানানো হয়েছে।

দূতাবাসের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বন্ধুপ্রতিম রাষ্ট্র কুয়েতের এই সংকটময় সময়ে বাংলাদেশ সবসময় কুয়েতের পাশে রয়েছে। মানবিক সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অংশ হিসেবে প্রবাসী বাংলাদেশিদের রক্তদানের মাধ্যমে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার অনুরোধ জানানো হয়েছে।

রক্তদানে আগ্রহী বাংলাদেশি নাগরিকদের কুয়েতের সেন্ট্রাল ব্লাড ব্যাংকে যোগাযোগ করে স্বেচ্ছায় রক্তদান করার আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশ দূতাবাসের এই মানবিক উদ্যোগ কুয়েতি সমাজে ব্যাপক প্রশংসা পেয়েছে। কুয়েতের একজন খ্যাতিমান কলামিস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে দূতাবাসের উদ্যোগের ভূয়সী প্রশংসা করে পোস্ট দিয়েছেন। সংশ্লিষ্টদের মতে, এ উদ্যোগ কুয়েতে বাংলাদেশ ও বাংলাদেশ দূতাবাসের ইতিবাচক ভাবমূর্তি আরও উজ্জ্বল করেছে।

এছাড়া মানবিক সংকটে বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করবে বলেও আশা প্রকাশ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%