ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

হাজারীবাগে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক নারী নিহত, দগ্ধ ২


হাজারীবাগে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক নারী নিহত, দগ্ধ ২

রাজধানীর হাজারীবাগ থানাধীন একটি আবাসনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন দগ্ধ হয়েছেন।

রোববার (২২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাজারীবাগের বটতলা মাজার এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত নারীর নাম মনোয়ারা আক্তার (৫০) বলে জানা গেছে। দগ্ধদের মধ্যে রয়েছেন ফাতেমা আক্তার ঊর্মি (২১) এবং ফরিদা বেগম (৪০)।

আরও পড়ুন: হাজারীবাগে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মায়ের মৃত্যু, দুই সন্তান হাসপাতালে

পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে নিয়ে আসা হয়। বর্তমানে দগ্ধ দুইজন সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

সূত্রে জানা গেছে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে মনোয়ারা আক্তার ঘটনাস্থলেই প্রাণ হারান। এ সময় অন্য দুই নারী দগ্ধ হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক হাবিবুর রহমান।

আরও পড়ুন: প্রবাসীদের ভোটাধিকার না দিলে প্রতিবাদ করবেন ডা. শফিকুর রহমান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তামিম: ভারতীয় দলের বাংলাদেশ সফর নিয়ে চূড়ান্ত কিছু বলা সম্ভব নয়

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:৪৭ পি.এম


তামিম: ভারতীয় দলের বাংলাদেশ সফর নিয়ে চূড়ান্ত কিছু বলা সম্ভব নয়

ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরের অপেক্ষা যেন শেষ হচ্ছে না। গত বছর তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসার কথা ছিল ভারতের। তবে দুই দেশের রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েনের কারণে সফরটি পিছিয়ে যায়।

নতুন সূচি অনুযায়ী চলতি বছরের সেপ্টেম্বরে সফরটি হওয়ার কথা থাকলেও সেটিও বাস্তবায়িত হয়নি। বর্তমানে আগামী জানুয়ারিতে সিরিজ আয়োজনের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল জানিয়েছেন, এখনই চূড়ান্ত কিছু বলা সম্ভব নয়।

আজ মিরপুরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তামিম ইকবাল (বাঁয়ে) ভারত সিরিজের সর্বশেষ অবস্থা নিয়ে কথা বলেন। তিনি জানান, সম্প্রতি ইন্দোনেশিয়ার বালিতে আইসিসির সভার ফাঁকে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছেন। যদিও দুই বোর্ডের আলোচনায় ইতিবাচক অগ্রগতি থাকলেও সফর আয়োজনের বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে চাননি তিনি।

তামিম বলেন, ‘এটা (ভারতের বাংলাদেশ সফর) নিয়ে আইসিসির সভায় আলোচনা করেছি। ব্যাপারটা এখনো আলোচনার পর্যায়ে আছে। যখনই আপডেট আসার মতো পর্যায়ে আসবে, তখন আপনারা সবার আগে জানতে পারবেন।’

ভারতীয় সংবাদমাধ্যমের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারির প্রথম সপ্তাহে বাংলাদেশ সফরে আসতে পারেন রোহিত-কোহলি-বুমরাহ-গিলরা।

ভারতীয় দল সর্বশেষ বাংলাদেশ সফর করেছিল ২০২২ সালে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝিনাইদহে অন্তঃসত্ত্বাকে বহনকারী অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনায় নবজাতকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:৪৭ পি.এম


ঝিনাইদহে অন্তঃসত্ত্বাকে বহনকারী অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনায় নবজাতকের মৃত্যু

ঝিনাইদহে ডাকাতির কবলে পড়ে এক প্রসূতি অ্যাম্বুলেন্সের মধ্যে সন্তান প্রসব করেন। তবে নবজাতকটি মারা গেছে।

শনিবার (২১ নভেম্বর) দিনগত রাত তিনটার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সিংদহ গ্রামে এই ঘটনা ঘটে।

ডাকাতির শিকার পরিবারটি চুয়াডাঙ্গা পোস্ট অফিস পাড়ার আবদুল্লা আল নোমানের। তিনি ‘চুয়াডাঙ্গা পোস্ট’ নামে একটি অনলাইন পোর্টালের উপদেষ্টা সম্পাদক। ডাকাতরা নগদ এক লাখ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার লুটে নেয়।

ভুক্তভোগী আবদুল্লা আল নোমান জানান, তার স্ত্রী, সন্তানসম্ভবা অবস্থায় এবং পরিবারের আরও তিন সদস্যকে নিয়ে যশোর যাচ্ছিলেন। যখন অ্যাম্বুলেন্সটি কালীগঞ্জের গান্না–নীমতলা সড়কের সিংদহ গ্রামে পৌঁছায়, তখন আনুমানিক ৭–৮ জন মুখোশধারী ডাকাত গাছ কেটে রাস্তার পাশে ব্যারিকেড দেয়। তারা অ্যাম্বুলেন্সটি থামিয়ে প্রসূতির স্বামী, মা ও শাশুড়ির কাছ থেকে নগদ এক লাখ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়।

তিনি বলেন, "ডাকাতির ঘটনায় আমার স্ত্রী ভীষণভাবে আতঙ্কিত হয়ে পড়েন। সেই আতঙ্কের মধ্যেই তিনি অ্যাম্বুলেন্সের মধ্যে সন্তান প্রসব করেন, কিন্তু নবজাতককে আর বাঁচানো সম্ভব হয়নি।" পরে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ কল করেন, এরপর ঘটনাস্থলে পুলিশের একটি টিম আসে এবং তারা বিষয়টি জেনে চলে যান।

ঝিনাইদহ সদর উপজেলার বেতাই চণ্ডীপুর পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) হাসান আলী বলেন, "খবর পেয়ে আমি গিয়ে পরিস্থিতি দেখি এবং বিস্তারিত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই।"

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, ঘটনাস্থলে টহল টিম গিয়েছিল। রাস্তার উপর গাছ ফেলা ছিল। একটি ট্রাক ও একটি অ্যাম্বুলেন্সে ডাকাতি হয়েছে। কিছু টাকা ও সোনাদানা নিয়ে গেছে।

তিনি বলেন, "অ্যাম্বুলেন্সে গর্ভবতী রোগী ছিল। তার প্রচণ্ড রক্তক্ষরণ হচ্ছিল। প্রসূতির বাচ্চাটা মারা গেছে কিনা তা জানা নেই।"

ঝিনাইদহ পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান জানান, ডাকাতির ঘটনা সত্য। প্রসূতির নবজাতক শিশুটিও মারা গেছে বলে শুনেছি। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। ইতোমধ্যে জেলা পুলিশ ও গোয়েন্দা একাধিক টিম মাঠে কাজ শুরু করেছে। কালীগঞ্জ থানায় মামলা করার কথা বলেছি। আশা করছি, দ্রুততম সময়ের মধ্যে ডাকাতির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফটিকছড়িতে ব্যবসায়ী নুরুল আবছার চৌধুরীর ওপর ৪ রাউন্ড গুলি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:৪৮ পি.এম


ফটিকছড়িতে ব্যবসায়ী নুরুল আবছার চৌধুরীর ওপর ৪ রাউন্ড গুলি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমহনী বাজারে, দোকানে বসে থাকা অবস্থায় নুরুল আবছার চৌধুরী (৪০) নামের একজন ফার্নিচার ব্যবসায়ীর উপর দুর্বৃত্তরা চার রাউন্ড গুলি ছুড়েছে।

রোববার সন্ধ্যা ৭টার দিকে এই ঘটনার সূত্রপাত ঘটে। গুলিবিদ্ধ ওই ব্যবসায়ীকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, তিনজন দুর্বৃত্ত একটি মোটরসাইকেলে করে তেমহনী বাজারে প্রবেশ করে এবং দোকানে বসা অবস্থায় নুরুল আবছার চৌধুরীকে লক্ষ্য করে পরপর চার রাউন্ড গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়।

ঘটনার পর স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার উন্নতি না হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

এই হামলার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

ফটিকছড়ি থানার ওসি রবিউল আলম খান বলেন, "খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে এবং তদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বৈশাখী টিভির ডিএমডি টিপু আলমকে গাজীপুর কারাগারে পাঠানো হল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:৪৮ পি.এম


বৈশাখী টিভির ডিএমডি টিপু আলমকে গাজীপুর কারাগারে পাঠানো হল

বৈশাখী টেলিভিশনের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনকে গাজীপুরের কালিয়াকৈর থানায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় দায়ের করা একটি মামলায় গ্রেফতার করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বনানী থানার পুলিশ শনিবার টিপু আলম মিলনকে আটক করে। পুলিশ তাদের মাধ্যমে রাতের দিকে জানায় যে, তার বিরুদ্ধে কালিয়াকৈর থানায় একটি মামলা রয়েছে। পরে রাতেই পুলিশ পাঠিয়ে মিলনকে কালিয়াকৈর থানায় নিয়ে আসা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, রাজধানীর মহাখালীতে অবস্থিত বেসরকারি টেলিভিশন চ্যানেল বৈশাখীর ডিএমডি ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনকে শনিবার বিকেলে আটক করা হয়। ওই থানায় তার বিরুদ্ধে নতুন কোনো মামলা না থাকলেও, তার ভোটার আইডি দিয়ে সার্চ করে দেখা যায়, গাজীপুরের কালিয়াকৈর থানায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হওয়া একটি হত্যা মামলায় তার নাম অন্তর্ভুক্ত রয়েছে। মামলাটি দায়ের করেছিলেন কালিয়াকৈর উপজেলার মহিষবাথান এলাকার শহীদ মণ্ডলের ছেলে স্বপন মণ্ডল। এই মামলায় টিপু আলমকে ১৯ নম্বর আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। মামলার বিষয়টি রাতেই গাজীপুরের কালিয়াকৈর থানার পুলিশকে অবহিত করা হয়। পরে কালিয়াকৈর থানার পুলিশ রাতেই বনানী থানা থেকে তাকে গ্রেপ্তার করে কালিয়াকৈর থানায় নিয়ে যায়। এরপর রোববার গাজীপুর আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।

পুলিশ আরও জানায়, যে মামলাটিতে তাকে গ্রেফতার দেখানো হয়েছে, সেই মামলার প্রধান আসামি ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া দ্বিতীয় আসামি ওবায়দুল কাদের, তৃতীয় আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও গাজীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম মোজাম্মেল হকসহ দেড় শতাধিক ব্যক্তিকে এ মামলায় আসামি করা হয়েছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম জানান, ওই মামলাটি কালিয়াকৈর থানায় দায়ের করা হয় ২০২৪ সালের ১৩ ডিসেম্বর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%