প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বৈশাখী টেলিভিশনের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনকে গাজীপুরের কালিয়াকৈর থানায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় দায়ের করা একটি মামলায় গ্রেফতার করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বনানী থানার পুলিশ শনিবার টিপু আলম মিলনকে আটক করে। পুলিশ তাদের মাধ্যমে রাতের দিকে জানায় যে, তার বিরুদ্ধে কালিয়াকৈর থানায় একটি মামলা রয়েছে। পরে রাতেই পুলিশ পাঠিয়ে মিলনকে কালিয়াকৈর থানায় নিয়ে আসা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, রাজধানীর মহাখালীতে অবস্থিত বেসরকারি টেলিভিশন চ্যানেল বৈশাখীর ডিএমডি ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনকে শনিবার বিকেলে আটক করা হয়। ওই থানায় তার বিরুদ্ধে নতুন কোনো মামলা না থাকলেও, তার ভোটার আইডি দিয়ে সার্চ করে দেখা যায়, গাজীপুরের কালিয়াকৈর থানায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হওয়া একটি হত্যা মামলায় তার নাম অন্তর্ভুক্ত রয়েছে। মামলাটি দায়ের করেছিলেন কালিয়াকৈর উপজেলার মহিষবাথান এলাকার শহীদ মণ্ডলের ছেলে স্বপন মণ্ডল। এই মামলায় টিপু আলমকে ১৯ নম্বর আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। মামলার বিষয়টি রাতেই গাজীপুরের কালিয়াকৈর থানার পুলিশকে অবহিত করা হয়। পরে কালিয়াকৈর থানার পুলিশ রাতেই বনানী থানা থেকে তাকে গ্রেপ্তার করে কালিয়াকৈর থানায় নিয়ে যায়। এরপর রোববার গাজীপুর আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।
পুলিশ আরও জানায়, যে মামলাটিতে তাকে গ্রেফতার দেখানো হয়েছে, সেই মামলার প্রধান আসামি ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া দ্বিতীয় আসামি ওবায়দুল কাদের, তৃতীয় আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও গাজীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম মোজাম্মেল হকসহ দেড় শতাধিক ব্যক্তিকে এ মামলায় আসামি করা হয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম জানান, ওই মামলাটি কালিয়াকৈর থানায় দায়ের করা হয় ২০২৪ সালের ১৩ ডিসেম্বর।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন