ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে ফিরলেন ৩৯ বছরের ক্রিমার


জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে ফিরলেন ৩৯ বছরের ক্রিমার

অভিজ্ঞ লেগ স্পিনার গ্রায়েম ক্রিমার প্রায় ছয় মাস পর জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে ফিরেছেন। আগামী মাসে ৪০ বছরে পা দিতে যাওয়া এই ক্রিকেটারকে নামিবিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজের ১৫ সদস্যের দলে অন্তর্ভুক্ত করেছে জিম্বাবুয়ে ক্রিকেট।

সোমবার প্রকাশিত দলে অভিজ্ঞ অলরাউন্ডার সিকান্দার রাজা নেতৃত্বের দায়িত্বে থাকবেন। সিরিজে জিম্বাবুয়ের প্রতিপক্ষ হিসেবে দক্ষিণ আফ্রিকা এবং স্বাগতিক নামিবিয়া থাকবে।

গত মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ খেলার পর ক্রিমারকে আর কোনো স্বীকৃত ক্রিকেটে দেখা যায়নি। বাঁ হাতের চোটের কারণে তিনি দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন। গত জুনে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টের দলে থাকলেও শেষ পর্যন্ত তিনি খেলতে পারেননি।

আরও পড়ুন: জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ আ. লীগ নেতাকে ছিনতাই

গত নভেম্বরে প্রায় আট বছর পর টি-টোয়েন্টি ক্রিকেটে ফিরে আসার পর এবার বিশ্বকাপের পর আবারও সংক্ষিপ্ত সংস্করণের দলে জায়গা পেলেন ক্রিমার।

এদিকে, চোটের কারণে জিম্বাবুয়ের টেস্ট ও ওয়ানডে অধিনায়ক রিচার্ড এনগারাভা দলে নেই। কোমরের নিচের অংশের চোট থেকে তিনি এখনও পুরোপুরি সেরে ওঠেননি। অস্ত্রোপচারের কারণে আরেক পেসার টানাকা চিভাঙ্গাকেও দলে রাখা হয়নি।

বাংলাদেশ ও ভারতের বিপক্ষে সাম্প্রতিক টি-টোয়েন্টি সিরিজে কোনো ম্যাচ খেলার সুযোগ না পাওয়া ব্রেন্ডান টেইলরও বাদ পড়েছেন। বিশ্বকাপে ওমানের বিপক্ষে ম্যাচটিই ছিল তার সর্বশেষ টি-টোয়েন্টি। তবে টেস্ট ক্রিকেটে তিনি এখনও নিয়মিত খেলছেন এবং বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ টেস্টেও মাঠে ছিলেন।

জিম্বাবুয়ে আগামী শনিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে ত্রিদেশীয় সিরিজের অভিযান শুরু করবে। পরদিন তারা নামিবিয়ার মুখোমুখি হবে। লিগ পর্বে তিনটি দল একে অপরের বিপক্ষে দুবার করে খেলবে এবং পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল ফাইনালে উঠবে।

আরও পড়ুন: আওয়ামী লীগের নাশকতার বিরুদ্ধে জেডিপির বিক্ষোভ মিছিল

জিম্বাবুয়ে টি-টোয়েন্টি স্কোয়াড:

সিকান্দার রাজা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, গ্রায়েম ক্রিমার, বেন কারান, ব্র্যাড ইভান্স, ইনোসেন্ট কাইয়া, ওয়েসলি মাধভেরে, টাডিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, কুন্দাই মাতিগিমু, মুজারাবানি, ডিওন মেয়ার্স, নিউম্যান নিয়ামুরি ও তাফাদজাওয়া সিগা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢামেকে চিকিৎসাধীন কারাবন্দী হাজতির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০২:০৮ পি.এম


ঢামেকে চিকিৎসাধীন কারাবন্দী হাজতির মৃত্যু

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. কালাম শেখ (৬২) নামে এক কারাবন্দী হাজতির মৃত্যু ঘটেছে।

কালাম শেখের গ্রামের বাড়ি রাজবাড়ীর বাজিতপুরে অবস্থিত। তার পিতার নাম মৃত গেন্দু শেখ। কারাগার সূত্রে তথ্য পাওয়া যায় যে, নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় তিনি বন্দী ছিলেন।

অসুস্থ হয়ে পড়ার পর ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে কারা কর্তৃপক্ষের নির্দেশে কারারক্ষীরা তাকে সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের ৬০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার সকাল সাড়ে ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এক মাসে ব্রাজিলসহ বিশ্বকাপ খেলা তিন দেশের বিপক্ষে মাঠে নামবে ভারত

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০২:০৯ পি.এম


এক মাসে ব্রাজিলসহ বিশ্বকাপ খেলা তিন দেশের বিপক্ষে মাঠে নামবে ভারত

 

ক্রিকেটের ক্ষেত্রে তাদের একচ্ছত্র আধিপত্য বহুদিনের। এবার ফুটবল বিশ্বে নিজেদের শক্তিশালী অবস্থান প্রতিষ্ঠার জন্য ভারত একটি মহাপরিকল্পনা হাতে নিয়েছে।

অক্টোবর মাসে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিরুদ্ধে মুখোমুখি হতে চলেছে এশিয়ান জায়ান্ট ভারত। তবে সেলেসাওদের বিরুদ্ধে ম্যাচই একমাত্র নয়, অক্টোবরের ফিফা উইন্ডোতে একের পর এক বিশ্বকাপ খেলা শক্তিশালী দেশের বিরুদ্ধে খেলতে যাচ্ছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সবকিছু সঠিকভাবে সম্পন্ন হলে ৩ অক্টোবর ব্রাজিলের সঙ্গে মহারণের আগে পানামার বিরুদ্ধে মুখোমুখি হতে পারে ভারত। এরপর কেপ ভার্ডের বিরুদ্ধে খেলতে পারে তারা।

কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ৩ অক্টোবর ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচটি নিশ্চিত হয়েছে অনেক আগে থেকেই। সেই মহারণের প্রস্তুতির অংশ হিসেবে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে পানামার বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচ আয়োজনের জন্য এআইএফএফ জোর চেষ্টা চালাচ্ছে। মধ্য আমেরিকার দেশটি নীতিগতভাবে ভারতে এসে খেলার জন্য সম্মতি জানিয়েছে বলে এআইএফএফের একটি শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন।

ফিফা র‍্যাঙ্কিংয়ে ৪৪ নম্বরে থাকা পানামা ২০২৬ বিশ্বকাপে ইংল্যান্ড, ক্রোয়েশিয়া এবং ঘানার মতো পরাশক্তির বিরুদ্ধে লড়াই করেছে।

এ কারণে র‍্যাঙ্কিং ও শক্তিতে অনেক এগিয়ে থাকা পানামার বিরুদ্ধে খেলা কোচ খালিদ জামিলের শিষ্যদের জন্য একটি বড় পরীক্ষা হবে।

ব্রাজিলের বিরুদ্ধে মহারণের তিন দিন পর, অর্থাৎ ৬ অক্টোবর কেপ ভার্ডের বিরুদ্ধে মাঠে নামার পরিকল্পনা রয়েছে ভারতের। দুই ফুটবল ফেডারেশনের মধ্যে আলোচনা বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ম্যাচটির জন্য কলকাতার পাশাপাশি কেরালার কোচির নামও ভেন্যু হিসেবে বিবেচনা করা হচ্ছে। ২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো সুযোগ পেয়ে চমক দেখানো এবং দলের গোলরক্ষক ভোজিনহার অসাধারণ পারফরম্যান্সে বিশ্ববাসীর নজর কেড়েছিল আফ্রিকার এই দেশটি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০২:১১ পি.এম


হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আজ হবিগঞ্জ জেলার সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের কালিগঞ্জে ভেঙ্গে যাওয়া খোয়াই নদীর বাঁধ পরিদর্শন করেছেন।

আজ মঙ্গলবার বেলা ১১টায় তিনি নদীর ভাঙন অংশ পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হুইপ আলহাজ্ব জিকে গউছ, হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. সাখাওয়াত হাসান জীবন, জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ, হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সায়েদুল হক এবং স্থানীয় এলাকাবাসী।

পরিদর্শনকালে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে এখানে এসেছি, যাতে স্থায়ী সমাধান করা যায়।"

তিনি আরও বলেন, "মানুষের দুঃখ কষ্ট দূর করতে যে প্রকল্প গ্রহণ করা উচিত, আমরা দ্রুতই তা করবো। আপাতত আমরা জিও ব্যাগ দিয়ে এখানে বাঁধ মেরামত করবো।"

এছাড়া তিনি উল্লেখ করেন, "হবিগঞ্জ শহর যেন কোনোভাবেই প্লাবিত না হয়, সেজন্য আমরা বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছি। আশা করি বর্ষার পরপরই প্রকল্পের কাজ শুরু করবো।"

উল্লেখ্য, গত রোববার সকালে খোয়াই নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বাঁধ ভেঙ্গে অন্তত ৩০টি গ্রাম তলিয়ে যায়। পানিবন্দি হয়ে পড়ে ৫০ হাজার মানুষ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাধবপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নির্দেশনায় শিক্ষকের মাঝে ধূম্রজালের সৃষ্টি হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শরীফ উদ্দিন

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০২:১৩ পি.এম


মাধবপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নির্দেশনায় শিক্ষকের মাঝে ধূম্রজালের সৃষ্টি হয়েছে

আগামীকাল ২৬ আগষ্ট ইসলাম ধর্মালম্বীদের পবিত্র ঈদে মিলাদুন্নবী। যা পালন করতে প্রত্যেক স্কুল শিক্ষকের নির্দেশা দেওয়া হয়েছে। অপদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের শতবর্ষ পালন করতেও বলে দিয়েছেন শিক্ষা কর্মকর্তা মোঃ জাকিরুল ইসলাম।
এ নিয়ে প্রাগমিক শিক্ষক সমাজ সিদ্ধান্তহীনতা ও আতংকিত হয়ে আছে। দেশ ব্যাপী ঈদে মিলাদুন্নবী পালনের বিরোধীতা করে কওমী পন্থি ও তৌহিদি জনতার ব্যানারে হুশিয়ারী দিয়ে আসছে। এই আতংকিত পরিস্থিতির মাঝে ঈদে মিলাদুন্নবী(সাঃ) একই দিনে স্কুলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের শতবর্ষ অনুষ্ঠান পালন করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%