১০:৫৬ পি.এম
মাগুরা জেলার একটি বাড়িতে জুয়ার আসর পরিচালনার অভিযোগে পুলিশ পাঁচজনকে গ্রেফতার করেছে। জানা গেছে, তারা ওই বাড়িটিকে বিএনপির রাজনৈতিক কার্যালয়ের আদলে সাজিয়ে নিয়মিতভাবে জুয়ার আসর আয়োজন করছিলেন।
সোমবার (৯ নভেম্বর) সদর থানার এসআই মঞ্জুরুল বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা সদর থানা পুলিশ সদর উপজেলার আলোকদিয়া গ্রামের ওই বাড়িতে অভিযান পরিচালনা করে এবং বাড়ির মালিক জাহাঙ্গীর হোসেনসহ পাঁচজনকে আটক করে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বাড়িটির একটি কক্ষে বিএনপির শীর্ষস্থানীয় নেতা এবং মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খানের ছবি পাশাপাশি সাজানো ছিল। ওই কক্ষেই নিয়মিতভাবে জুয়ার আসর বসাতেন বাড়ির মালিক জাহাঙ্গীর হোসেন।
আরও পড়ুন: পাবনা-ঢাকা রুটে ‘পাবনা প্রভাতী’ ও ‘পাবনা গোধূলি’ ট্রেনের টিকিট বিক্রি শুরু
রোববার রাতের দিকে মাগুরা সদর থানা পুলিশ বাড়িটিতে অভিযান চালায়। এ সময় নগদ ৫০ হাজার ৪৪০ টাকা এবং জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন