১০:৫৬ পি.এম
ইথিওপিয়ার সীমান্তবর্তী অঞ্চলে সংঘর্ষের ফলে ৫০ হাজারেরও বেশি মানুষ তাদের আবাস ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। এই সংঘাতের কারণে, যারা প্রতিবেশী দেশ কেনিয়ায় আশ্রয় নিয়েছে, তারা তীব্র খাদ্যসংকট ও ত্রাণের অভাবে মানবেতর জীবনযাপন করছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইথিওপিয়ার ময়ালে শহরে আঞ্চলিক বাহিনীগুলোর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হওয়ার পর থেকেই সাধারণ মানুষ সীমান্ত পাড়ি দিয়ে কেনিয়ায় প্রবেশ করতে শুরু করে। স্থানীয় প্রশাসনের প্রাথমিক তথ্য অনুযায়ী, সংঘাতের ফলে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ইতোমধ্যে ৫০ হাজারের বেশি হয়ে গেছে।
কেনিয়ার স্থানীয় আশ্রয়দাতা সম্প্রদায় এবং মানবিক সংস্থাগুলো এই বিপুল সংখ্যক শরণার্থীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে। অধিকাংশ পরিবারই পর্যাপ্ত খাদ্য, বিশুদ্ধ পানি এবং মাথা গোঁজার ঠাঁই ছাড়াই খোলা আকাশের নিচে দিন কাটাতে বাধ্য হচ্ছে।
আরও পড়ুন: তুরস্কে শুরু হলো জাতিসংঘের জলবায়ু সম্মেলন ‘কপ-৩১’
ত্রাণকর্মীরা আশঙ্কা করছেন যে, আন্তর্জাতিক মানবিক সহায়তা দ্রুত পৌঁছানো না হলে এই সীমান্ত অঞ্চলে বড় ধরনের মানবিক বিপর্যয় ঘটতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন