ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

সন্দ্বীপে ভাড়া বাসা থেকে দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার


সন্দ্বীপে ভাড়া বাসা থেকে দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় সুকতারা বেগম (২০) নামের দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) ভোরে উপজেলার হারামিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মারুফ গোস্তামার বাড়ির একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

সুকতারা বেগম ওই বাসায় স্বামী ও দুই সন্তানকে নিয়ে বসবাস করতেন। তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানা যায়নি।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে মরদেহটি সন্দ্বীপ থানায় নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন: শেরপুরে নেত্রকোনায় সাংবাদিক হত্যায় জড়িতদের শনাক্তে কাজ করছে এসআরবি, ১৬৭ পূজামণ্ডপে জোরদার নিরাপত্তা

আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি হারামিয়া ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে।

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজন হালদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধার করা মরদেহের ময়নাতদন্ত প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা 

 

 

আরও পড়ুন: সুনামগঞ্জের ছাতকে আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনা, কৃষকের মুখে হাসি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেপালের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩৮

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৪:৫৯ পি.এম


নেপালের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩৮

নেপালের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩৮।

নেপালের রাসুয়ায় সংঘটিত ভয়াবহ বন্যার পর শুক্রবার বিকেল পর্যন্ত পুলিশ বিভিন্ন এলাকা থেকে ৫৩৮টি মরদেহ উদ্ধারের তথ্য প্রকাশ করেছে। সবচেয়ে বেশি মরদেহ উদ্ধার করা হয়েছে নওয়ালপরাসি পূর্ব, নওয়ালপরাসি পশ্চিম এবং চিতওয়ান এলাকা থেকে

 

অনেক মরদেহ নদীর স্রোতে ভেসে বন্যাকবলিত এলাকা থেকে দূরে চলে গেছে। এখন পর্যন্ত রাসুয়ায় ১২, নুয়াকোটে ৩৭, ধাদিংয়ে ৩৩, গোরখায় ৪৬, চিতওয়ানে ২৮, নওয়ালপরাসি পশ্চিমে ১৩৪ এবং নওয়ালপরাসি পূর্বে ২২১টি মরদেহ উদ্ধার করা হয়েছে। গোরখায় মানুষের শরীরের বিভিন্ন অংশও উদ্ধার করা হয়েছে।

বুধবার রাসুয়ায় ভোতেকোশি নদীতে বন্যার ঘটনা ঘটে।

 

এরপর নদীর পানি ধাদিং, গোরখা, চিতওয়ান ও তানাহুন হয়ে দেবঘাটের দিকে প্রবাহিত হয়। তানাহুন থেকে আসা কালীগণ্ডকী নদী নারায়ণী নদীর সঙ্গে মিশে যায়। এর পর নারায়ণী নদী চিতওয়ান ও নওয়ালপরাসি হয়ে ভারতে প্রবেশ করেছে, যেখানে এটি গণ্ডক নামে পরিচিত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোবিপ্রবিতে দুই দিনব্যাপী ইন্টারডিসিপ্লিনারি সামিট শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৫:০০ পি.এম


গোবিপ্রবিতে দুই দিনব্যাপী ইন্টারডিসিপ্লিনারি সামিট শুরু

দেশের ৪০টির বেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) দুই দিনব্যাপী ‘ইন্টারডিসিপ্লিনারি সামিট ২০২৬’ শুরু হয়েছে। 

শুক্রবার (২৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ে এ সম্মেলনের উদ্বোধন করা হয়। সম্মেলনে সাতটি বিষয়ভিত্তিক অধিবেশনে নির্বাচিত ৬৬টি গবেষণাপত্র উপস্থাপন করা হবে।

‘বৈশ্বিক প্রভাবের জন্য চিন্তার মিলন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথমবারের মতো গবেষকদের মিলনমেলার আয়োজন করে জিএসটিইউ গ্লোবাল অ্যাফেয়ার্স কাউন্সিল।  

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান। তিনি বলেন, জ্ঞানের কোনো সীমা পরিসীমা নেই। আমরা প্রতিনিয়ত নতুন নতুন অভিজ্ঞতার মধ্য দিয়ে যাই। প্রতিনিয়ত কিছু না কিছু শিখি। সেকারণে এই আয়োজন বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

সম্মেলন আয়োজক কমিটির আহ্বায়ক ফিশারিজ এন্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ড. নিয়াজ আল হাসান জানান, সম্মেলনে সাতটি বিষয়ভিত্তিক অধিবেশনে শিক্ষার্থীদের গবেষণাপত্র উপস্থাপন ও আলোচনা হবে।  

প্রথম দিনে তিনটি এবং দ্বিতীয় দিনে চারটি সেশন অনুষ্ঠিত হবে। এতে ৬৬টি গবেষণাপত্র উপস্থাপনের জন্য নির্বাচিত হয়েছে। যেগুলো ম্যাগাজিন আকারে প্রকাশ করা হবে।  

সম্মেলনের বিভিন্ন অধিবেশনে দায়িত্ব পালন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও গোবিপ্রবির শিক্ষকগণ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুলিশের ধাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস পুকুরে, ভেসে উঠল ৯ বস্তা গাঁজা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৫:০০ পি.এম


পুলিশের ধাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস পুকুরে, ভেসে উঠল ৯ বস্তা গাঁজা

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের ধাওয়ার ফলে একটি মাইক্রোবাস পুকুরে পড়ে গিয়ে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) সকালে উপজেলার বিনাউটি ইউনিয়নের খিদিরপুর এলাকায় এই ঘটনা ঘটে।

এ সময় পুকুর থেকে ভাসমান অবস্থায় ৯ বস্তা ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাইক্রোবাস এবং গাঁজা কসবা থানায় নিয়ে যাওয়া হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার ভোররাতে ভারতীয় গাঁজা পাচারের বিষয়ে গোপন তথ্যের ভিত্তিতে সৈয়দাবাদ-নয়নপুর সড়কে অভিযান চালানো হয়। অভিযানের সময় একটি কালো রঙের মাইক্রোবাসকে থামার সংকেত দেওয়া হলে, চালক সংকেত উপেক্ষা করে দ্রুত পালানোর চেষ্টা করেন।

 

পুলিশ মাইক্রোবাসটিকে ধাওয়া করে। এক পর্যায়ে গাড়িটি কসবা-সৈয়দাবাদ সড়কের সঙ্গে সংযুক্ত আন্দিরপাড়-মনকাশাইর সড়কে ঢুকে পড়ে। খিদিরপুর এলাকা পার হওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়, ফলে চালকসহ অন্যান্যরা পালিয়ে যায়।

 

এ সময় পানিতে থাকা মাইক্রোবাস থেকে গাঁজার প্যাকেট বের হয়ে ভেসে উঠতে দেখা যায়। পরে ক্রেনের সহায়তায় পুকুর থেকে মাইক্রোবাসটি উদ্ধার করা হয়। উদ্ধারকালে গাড়ি থেকে ৯ বস্তা ভারতীয় গাঁজা জব্দ করে পুলিশ।

কসবা থানার ওসি আলী মোহাম্মদ রাশেদ বলেন, ‘গাঁজা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালায়। মাইক্রোবাসটিকে থামার সংকেত দেওয়া হলেও চালক পুলিশের নির্দেশনা উপেক্ষা করে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করেন।

 

পরে পুলিশ ধাওয়া করলে খিদিরপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি পুকুরে পড়ে যায়। পরে ক্রেনের মাধ্যমে মাইক্রোবাসটি উদ্ধার করা হয় এবং গাড়িতে থাকা ৯ বস্তা গাঁজা জব্দ করা হয়েছে। পালিয়ে যাওয়া চালক ও পাচারকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।’

 

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাড়ি থেকে নিখোঁজের পর সেচ পাম্পের ঘরে মিলল নারীর মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৫:০৪ পি.এম


বাড়ি থেকে নিখোঁজের পর সেচ পাম্পের ঘরে মিলল নারীর মরদেহ

জামালপুরের মাদারগঞ্জে একটি সেচ পাম্পের ঘর থেকে রুপসী আক্তার (২৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বাড়ি থেকে নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পর শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার চরপাকেরদহ এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত রুপসী আক্তার চরপাকেরদহ ইউনিয়নের ঘোনাপাড়া এলাকার ছাইর উদ্দিনের মেয়ে। পুলিশ এবং স্থানীয় সূত্র থেকে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার পর রুপসী বাড়ি থেকে নিখোঁজ হন। পরিবারের সদস্যরা রাতভর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

শুক্রবার সকালে এক কৃষক জমিতে সার দিতে গিয়ে সেচ পাম্পের ঘরের বিছানায় রুপসীর মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

জামালপুরের সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) মোস্তাফিজুর রহমান ভূঞা বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রুপসী তার প্রেমিকের সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন। পরে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

 

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%