০৫:০৪ পি.এম
জামালপুরের মাদারগঞ্জে একটি সেচ পাম্পের ঘর থেকে রুপসী আক্তার (২৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বাড়ি থেকে নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পর শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার চরপাকেরদহ এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত রুপসী আক্তার চরপাকেরদহ ইউনিয়নের ঘোনাপাড়া এলাকার ছাইর উদ্দিনের মেয়ে। পুলিশ এবং স্থানীয় সূত্র থেকে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার পর রুপসী বাড়ি থেকে নিখোঁজ হন। পরিবারের সদস্যরা রাতভর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
শুক্রবার সকালে এক কৃষক জমিতে সার দিতে গিয়ে সেচ পাম্পের ঘরের বিছানায় রুপসীর মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
আরও পড়ুন: কাউখালীতে পূর্ব শত্রুতার জেরে বিএনপি নেতার উপর হামলা/গ্রেপ্তার ১
জামালপুরের সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) মোস্তাফিজুর রহমান ভূঞা বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রুপসী তার প্রেমিকের সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন। পরে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: বগুড়ায় ট্রেনে কাটা পড়া নারীর মরদেহের ওপর দিয়ে গেল আরেক ট্রেন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন