প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের ধাওয়ার ফলে একটি মাইক্রোবাস পুকুরে পড়ে গিয়ে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) সকালে উপজেলার বিনাউটি ইউনিয়নের খিদিরপুর এলাকায় এই ঘটনা ঘটে।
এ সময় পুকুর থেকে ভাসমান অবস্থায় ৯ বস্তা ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাইক্রোবাস এবং গাঁজা কসবা থানায় নিয়ে যাওয়া হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার ভোররাতে ভারতীয় গাঁজা পাচারের বিষয়ে গোপন তথ্যের ভিত্তিতে সৈয়দাবাদ-নয়নপুর সড়কে অভিযান চালানো হয়। অভিযানের সময় একটি কালো রঙের মাইক্রোবাসকে থামার সংকেত দেওয়া হলে, চালক সংকেত উপেক্ষা করে দ্রুত পালানোর চেষ্টা করেন।
পুলিশ মাইক্রোবাসটিকে ধাওয়া করে। এক পর্যায়ে গাড়িটি কসবা-সৈয়দাবাদ সড়কের সঙ্গে সংযুক্ত আন্দিরপাড়-মনকাশাইর সড়কে ঢুকে পড়ে। খিদিরপুর এলাকা পার হওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়, ফলে চালকসহ অন্যান্যরা পালিয়ে যায়।
এ সময় পানিতে থাকা মাইক্রোবাস থেকে গাঁজার প্যাকেট বের হয়ে ভেসে উঠতে দেখা যায়। পরে ক্রেনের সহায়তায় পুকুর থেকে মাইক্রোবাসটি উদ্ধার করা হয়। উদ্ধারকালে গাড়ি থেকে ৯ বস্তা ভারতীয় গাঁজা জব্দ করে পুলিশ।
কসবা থানার ওসি আলী মোহাম্মদ রাশেদ বলেন, ‘গাঁজা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালায়। মাইক্রোবাসটিকে থামার সংকেত দেওয়া হলেও চালক পুলিশের নির্দেশনা উপেক্ষা করে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করেন।
পরে পুলিশ ধাওয়া করলে খিদিরপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি পুকুরে পড়ে যায়। পরে ক্রেনের মাধ্যমে মাইক্রোবাসটি উদ্ধার করা হয় এবং গাড়িতে থাকা ৯ বস্তা গাঁজা জব্দ করা হয়েছে। পালিয়ে যাওয়া চালক ও পাচারকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন