০৭:২৩ এম
ইরানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রাথমিক চুক্তি নিয়ে আলোচনা করতে সুইজারল্যান্ডে পৌঁছেছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এবং ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ বিষয়টি নিশ্চিত করেছে।
খবরে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধ করার লক্ষ্যে দুই দেশের মধ্যে এই সমঝোতা আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। সুইজারল্যান্ডের বুর্গেনস্টক রিসোর্টে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
গতকাল শনিবার রাতে সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানি প্রতিনিধিদলের পৌঁছানোর তথ্যটি নিশ্চিত করে।
আরও পড়ুন: বিল গেটসের ৭১তম জন্মদিনে দানের ঘোষণা, সম্পদের প্রায় সবটাই মানবকল্যাণে
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত একটি পোস্টে সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ‘আমরা ইরানি প্রতিনিধিদলের সুইজারল্যান্ডে আগমনকে স্বাগত জানাই।’ মন্ত্রণালয় আরও উল্লেখ করেছে যে, যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক বাস্তবায়নের অংশ হিসেবে এই আলোচনার আয়োজন করা হয়েছে।
ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনা তাদের প্রতিবেদনে জানিয়েছে যে, তেহরানের প্রতিনিধিদল সুইজারল্যান্ডে পৌঁছেছে।
এই বৈঠককে কেন্দ্র করে বুর্গেনস্টক রিসোর্টে বিভিন্ন দেশের কূটনীতিকদের অংশগ্রহণে একটি প্রস্তুতিমূলক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সুইজারল্যান্ডের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরটিএস জানাচ্ছে, যুক্তরাষ্ট্র ও ইরানের কারিগরি প্রতিনিধিদলের পাশাপাশি মধ্যস্থতাকারী দেশ কাতার ও পাকিস্তানের প্রতিনিধিরাও এই প্রস্তুতিমূলক আলোচনা বৈঠকে যোগ দিয়েছেন।
আরও পড়ুন: উল্লাপাড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, প্রধান অতিথি এম আকবর আলী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন