ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

দেশে কোনোভাবেই ‘মব কালচার’ বরদাশত করা হবে না: ইসমাইল জবিউল্লাহ


দেশে কোনোভাবেই ‘মব কালচার’ বরদাশত করা হবে না: ইসমাইল জবিউল্লাহ

ঢাকা, ১৭ আগস্ট, ২০২৬ : প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ বলেন, দেশে কোনো ‘মব কালচার’ সহ্য করা হবে না। প্রচলিত আইন অনুসারে দেশ পরিচালিত হবে।

আজ সোমবার বর্তমান সরকারের ১৮০ দিনপূর্তি উপলক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি সরকারের এই অবস্থানের কথা জানান।

তিনি বলেন, দেশে ‘মব কালচার’ বন্ধে সরকারের পদক্ষেপ সম্পর্কে এক প্রশ্নের জবাবে ইসমাইল জবিউল্লাহ বলেন, ‘মব কালচার যখনই হোক, এটা অনভিপ্রেত। আশা করি, মব কালচার হবে না, কখনই হওয়া উচিত নয়। আপনি যেটা বলেছেন, সাম্প্রতিক সময়ে মব কালচার হয়েছে এমন কোনো স্পষ্ট উদাহরণ আমার কাছে নেই। আমি বলছি, যেটা অন্তর্বর্তীকালীন সরকারের শেষ দিকে হয়েছিল, সেই ধরনের মব কালচার নেই।’

আরও পড়ুন: কাঁঠালিয়ায় ৫০ চুল্লিতে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি, জনস্বাস্থ্যে ঝুঁকি

এ সময় তিনি আরো বলেন, ‘আমরা আপনাদের নিশ্চিত করতে পারি এই ধরনের কোনো মব কালচার টলারেট করা হবে না। আইন অনুযায়ী দেশ চলবে।’

এই পর্যায়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, ‘আমি এখানে যুক্ত করতে চাই, সেটা হচ্ছে মব কালচারের মাত্রাটা এখন অনেক কমে গেছে। এটা অনেকটা পলিটিক্যাল সাপোর্ট থেকে এই মব কালচার হয়েছে। একটা প্রচ্ছন্ন রাজনৈতিক প্রভাব থাকে। আমি বলি, আইনের শাসন যত বাড়তে থাকবে, ততই এই মব কালচার কমে যাবে।’

তিনি বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী আইনের শাসনের প্রত্যয় ঘোষণা করেছেন। সেখানে কোনো ভিন্ন মতের কারণে বা বিরোধী রাজনৈতিক নেতা আজকে হয়রানির মুখে পড়ছেন না। সুতরাং এই আইনের শাসনের আবহাওয়াটা যতক্ষণ পর্যন্ত বিরাজমান থাকবে, মব কালচার তত কমে যাবে।’

রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র ‘শাপলা’য় সরকারের ১৮০ দিনপূর্তি উপলক্ষ্যে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের লড়াই বদলে দিচ্ছে সুপ্রিম কোর্ট

সভায় সরকারের ১৮০ দিনের কার্যক্রম এবং সাফল্যের একটি পরিসংখ্যান তুলে ধরেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলীর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান ও রুহুল কবির রিজভী, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বক্তব্য রাখেন।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মন্ত্রী ও উপদেষ্টারা।

অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার, প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক বিশেষ সহকারী সাইমুম পারভেজ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক অধ্যাপক এস এম আব্দুল আউয়াল উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: নিরাপদ সড়ক নিশ্চিত করতে আইন প্রয়োগের দাবি জানালো নিসচার

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিশেষ সহকারী রাশেদ খাঁন, তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা, প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশীদ আলম, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বাছির জামাল, প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মাহফুজুর রহমান, প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এবং মো. সুজাউদ্দৌলা, শাহাদাৎ স্বাধীন, সহকারী প্রেস সচিব কেএম নাজমুল হক, আবদুল্লাহ আল মাহমুদ শাহরিয়ার ও আশরোফা ইমদাদ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারের ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি: স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০৪:৩১ পি.এম


সরকারের ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, বিগত ছয় মাস বা ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে।

তিনি সোমবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫’-এর প্রতিবেদন সংক্রান্ত সুপারিশ প্রণয়ন কমিটির সভা শেষে সাংবাদিকদের সামনে এ তথ্য উপস্থাপন করেছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (উপপ্রধান তথ্য অফিসার/পরিচালক) ফয়সল হাসানের সই করা সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা নিয়ে সন্তুষ্টির বিষয়টি দেশের জনগণই মূল্যায়ন করবে। তবে তিনি বলেন, সরকার নিশ্চিতভাবে উল্লেখ করেছে, বিগত ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে। জনগণের প্রত্যাশা অনুযায়ী এটিকে আরও সুসংহত করতে কিছুটা সময় প্রয়োজন।

মন্ত্রী আরও বলেন, আমাদের এখন মাত্র ৬ মাস পার হলো। এর মধ্যে আমরা অনেক সংস্কার কাজ সম্পন্ন করেছি এবং আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন প্রশংসনীয় উদ্যোগ সকলেই দেখেছেন। বিগত ১৮০ দিনে সরকারের গৃহীত এবং বাস্তবায়িত বিভিন্ন উদ্যোগ ও কর্মসূচি জনগণের কাছে প্রশংসিত হয়েছে।

তিনি আরও যোগ করেন, প্রধানমন্ত্রী ঘোষিত রূপরেখার আলোকে প্রথম ১৮০ দিনে একাধিক প্রশংসনীয় উদ্যোগ ও জনকল্যাণমুখী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দায়িত্ব গ্রহণের পর সরকার বৈশ্বিক ও অভ্যন্তরীণ সংকটের মুখোমুখি হলেও তা সফলতার সাথে মোকাবিলা করেছে।

মন্ত্রী জানান, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি ও গ্যাস সংকটের ধাক্কা বিশ্বব্যাপী অনুভূত হলেও সরকার তাৎক্ষণিকভাবে দেশে জ্বালানি তেলের দাম বাড়ায়নি। কৃষকদের স্বার্থসুরক্ষা নিশ্চিত করতে সরকার প্রায় এক মাস পর্যন্ত মূল্য বৃদ্ধি স্থগিত রেখেছে এবং পরবর্তীকালে সহনীয় মাত্রায় সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে।

মন্ত্রী বলেন, বিগত সরকারের রেখে যাওয়া দীর্ঘদিনের গ্যাস ও জ্বালানি সংকট রাতারাতি সমাধান হবে না। বর্তমান সরকার টেকসই ও সুদূরপ্রসারী পরিকল্পনার মাধ্যমে এ সংকট উত্তরণে কাজ করছে। সরকার বৈশ্বিক বিনিয়োগকারীদের বাংলাদেশে আকৃষ্ট করা, ব্যবসা-বাণিজ্যের প্রসার ও উৎপাদন অব্যাহত রাখতে প্রাথমিক জ্বালানি সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে।

মন্ত্রী জানান, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর পরিদর্শন শেষে সার্বিক উন্নয়ন ঘটাতে একটি পূর্ণাঙ্গ স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিদ্যমান সামিট এবং এক্সিলারেট এনার্জির ভাসমান টার্মিনালে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় গ্যাস সরবরাহ বিঘ্নিত হওয়ার সমস্যা নিরসনে একাধিক এফএসআরইউ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, আমদানি নির্ভরতা হ্রাস করতে দেশের অভ্যন্তরে এবং অফশোর ও অনশোরে নতুন গ্যাস অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে, যা আগামী কয়েক বছরের মধ্যে এ সমস্যার টেকসই সমাধান প্রদান করবে।

মন্ত্রী সামাজিক নিরাপত্তা ও জনকল্যাণমূলক পদক্ষেপের বিবরণও দেন। তিনি উল্লেখ করেন যে, প্রথম মন্ত্রিসভার বৈঠকেই কৃষি ঋণ মওকুফের ঐতিহাসিক সিদ্ধান্ত অনুমোদিত ও বাস্তবায়িত হয়েছে। কৃষকদের ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড প্রদান করা হচ্ছে।

মন্ত্রী বলেন, বিভিন্ন ধর্মের ধর্মীয় কর্মকর্তা এবং ইমাম-মুয়াজ্জিনদের মাসিক সম্মানী দেওয়া হচ্ছে। এছাড়া, দেশের ক্রীড়াবিদ ও সংস্কৃতিকর্মীদের সামাজিক ও রাষ্ট্রীয় মর্যাদা প্রদানসহ একাধিক কল্যাণমুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ সংক্রান্ত জাতীয় প্রকিউরমেন্ট কমিটির প্রধান হিসেবে মন্ত্রী জানান, সরকারের সঠিক নীতি ও সময়োপযোগী সিদ্ধান্তের ফলে দেশে খাদ্যের একটা মজবুত ও নিরাপদ মজুত গড়ে তোলা সম্ভব হয়েছে। সরকারের ১৮০ দিনে বিভিন্ন মন্ত্রণালয়ের অর্জিত সামগ্রিক অগ্রগতির সংকলন শিগগিরই গণমাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধুপুরে প্রাথমিক বিদ্যালয়ে ‘হলদে পাখি’ সম্প্রসারণে মতবিনিময় সভা

আন্তর্জাতিক ডেস্ক

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০৪:৩২ পি.এম


মধুপুরে প্রাথমিক বিদ্যালয়ে ‘হলদে পাখি’ সম্প্রসারণে মতবিনিময় সভা

টাঙ্গাইলের মধুপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘হলদে পাখি’ কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে, মধুপুর উপজেলা পরিষদ হলরুমে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন, মধুপুর উপজেলা শাখার উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

জেলা শিক্ষা কর্মকর্তা ও কমিশনার গার্ল গাইডস রেবেকা সুলতানা অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় কমিশনার সালমা আফরোজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা কমিশনার গার্ল গাইডস শিক্ষিকা জেসমিন, মধুপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. বাবুল হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আব্দুল আউয়াল খান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মহিউদ্দিন আহামদ এবং বোকারবাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শহিদা প্রমুখ।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, মানবিক মূল্যবোধ, নেতৃত্বগুণ ও সেবামূলক কর্মকাণ্ডে উৎসাহিত করতে ‘হলদে পাখি’ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

শিক্ষার্থীদের মধ্যে দায়িত্ববোধ ও সামাজিক সচেতনতা তৈরির পাশাপাশি প্রাথমিক পর্যায় থেকেই তাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে এ কার্যক্রম আরও বিস্তৃত করা প্রয়োজন।

মতবিনিময় সভায় মধুপুর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন। সভায় উল্লেখ করা হয় যে, উপজেলার আরও বেশি সংখ্যক প্রাথমিক বিদ্যালয়ে ‘হলদে পাখি’ কার্যক্রম চালুর মাধ্যমে শিক্ষার্থীদের সার্বিক বিকাশ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মান নিশ্চিত করে মৎস্য রপ্তানি বাড়াতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০৪:৩২ পি.এম


মান নিশ্চিত করে মৎস্য রপ্তানি বাড়াতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

ঢাকা, ১৭ আগস্ট, ২০২৬ : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, বর্তমানে বিশ্বে খাদ্যের অভাবের থেকে নিরাপদ এবং মানসম্মত খাদ্যের চাহিদা আরও বেশি হয়ে উঠেছে।

বাংলাদেশেও নিরাপদ এবং গুণগত মানসম্পন্ন মাছ উৎপাদন নিশ্চিত করাটা অত্যন্ত জরুরি।

তিনি আরও বলেন, এই লক্ষ্যে মৎস্য উৎপাদনের প্রতিটি পর্যায়ে মান নিয়ন্ত্রণ ও নির্ধারিত মানদণ্ড কঠোরভাবে অনুসরণ করে রপ্তানি বাড়াতে হবে।

আজ বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) আয়োজিত বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে অনুষ্ঠিত ‘স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে মৎস্যসম্পদ: বর্তমান প্রেক্ষাপট ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক সেমিনারের প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘মৎস্য উৎপাদনের খাতে বর্তমানে কী সমস্যা রয়েছে, আগামী দিনে কী সম্ভাবনা আছে, মানুষের চাহিদা ও আন্তর্জাতিক বাজারে মানসম্মত মাছের চাহিদা-এসব বিষয়গুলো সামনে রেখে আমাদের করণীয় নির্ধারণ করতে হবে। যদি সমস্যাগুলো চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করা যায়, তাহলে দ্রুত উন্নতি হওয়া সম্ভব।’

মন্ত্রী আরও বলেন, মাছের প্রাকৃতিক প্রজনন এবং উৎপাদন বৃদ্ধি করতে হলে মাছের জন্য পর্যাপ্ত অভয়াশ্রম নিশ্চিত করতে হবে। সরকার ইতোমধ্যে এই ব্যাপারে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে এবং মাছ সংরক্ষণে কাজ শুরু করেছে।

তিনি বলেন, কৃষিতে অতিরিক্ত কীটনাশক এবং সার ব্যবহারসহ বিভিন্ন পরিবেশগত চাপ মাছের প্রাকৃতিক উৎপাদন ও প্রজননকে বাধাগ্রস্ত করছে। এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পরিবেশসম্মত ও আধুনিক উৎপাদন পদ্ধতির দিকে যেতে হবে। সীমিত জায়গায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অধিক মাছ উৎপাদনের সুযোগ কাজে লাগাতে হবে।

আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের মৎস্যপণ্যের সম্ভাবনা তুলে ধরে মন্ত্রী জানান, দেশের মিঠাপানির মাছের জন্য একটি বৃহৎ বাজার প্রবাসী বাংলাদেশিদের মধ্যে রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে বিপুল সংখ্যক বাংলাদেশি বসবাস করছেন।

তাদের চাহিদাকে কাজে লাগিয়ে রপ্তানি বাড়ানো সম্ভব। তবে আন্তর্জাতিক বাজার থেকে বৈদেশিক মুদ্রা অর্জন করতে হলে শুধুমাত্র বাংলাদেশিরা যে মাছ খায় সেসব মাছ নয়, বরং যে দেশে মাছ রপ্তানি করা হবে, সে দেশের মানুষের পছন্দ ও চাহিদা অনুযায়ী মাছ উৎপাদনের দিকে মনোযোগ দিতে হবে বলে তিনি উল্লেখ করেন।

মন্ত্রী আবার আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের মৎস্যপণ্যের সম্ভাবনা তুলে ধরে বলেন, দেশের মিঠাপানির মাছের বড় বাজার রয়েছে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। বিশ্বের বিভিন্ন দেশে বিপুলসংখ্যক বাংলাদেশি বসবাস করছেন।

তাদের চাহিদাকে কাজে লাগিয়ে রপ্তানি বৃদ্ধি করা সম্ভব। তবে আন্তর্জাতিক বাজারে বৈদেশিক মুদ্রা অর্জন করতে হলে শুধুমাত্র বাংলাদেশিরা যে মাছ খায়, তা নয়, যে দেশে মাছ রপ্তানি করা হবে সে দেশের মানুষের পছন্দ ও চাহিদার উপর নজর দিতে হবে।

তিনি চিংড়ি, কাঁকড়া, কুচিয়াসহ অন্যান্য জলজ প্রাণীর রপ্তানি সম্ভাবনার কথা উল্লেখ করে বলেন, এসব ক্ষেত্রে উৎপাদনের পাশাপাশি পোনা ও প্রজনন ব্যবস্থার উন্নয়ন খুব জরুরি।

আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃত্রিমভাবে পোনা উৎপাদন ও লালন-পালন করা হলে এই খাতে উৎপাদন ও রপ্তানি বহুগুণ বৃদ্ধি করা সম্ভব।

মৎস্য উৎপাদনে গুণগত মান, নিরাপদ খাদ্য, পরিবেশ সুরক্ষা, আধুনিক প্রযুক্তি, গবেষণা এবং আন্তর্জাতিক বাজারের চাহিদার মধ্যে সমন্বয় ঘটানোর ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, এসব ক্ষেত্রে সংশ্লিষ্ট বিজ্ঞানী, গবেষক ও পেশাজীবীদের কার্যকর পরামর্শ সরকারকে সহযোগিতা করবে।

বিশেষ অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, মাছের উৎপাদন বাড়াতে হলে মাছের বেড়ে ওঠা ও প্রজননের উপযোগী পরিবেশ নিশ্চিত করতে হবে। তিনি বলেন, নদী-নালা দখল, নাব্যতা সংকট ও শিল্পকারখানার বর্জ্যে পানিদূষণের কারণে মাছের স্বাভাবিক বিচরণ এবং প্রজনন ক্ষেত্র বাধাগ্রস্ত হচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, মাছের আবাসস্থল ফিরিয়ে আনতে নদী ও খালের নাব্যতা বজায় রাখা এবং নদীর সঙ্গে খালের সংযোগ পুনঃস্থাপন খুব জরুরি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নদীর নাব্যতা ফিরিয়ে আনা এবং খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছিলেন। দীর্ঘদিন বন্ধ থাকার পর বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান আবার খাল ও নদী পুনঃখননের উদ্যোগ গ্রহণ করেছেন।

তিনি জানান, ইতোমধ্যে বিভিন্ন এলাকায় খননকাজ শুরু হয়েছে। প্রায় ২০ হাজার কিলোমিটার খাল ও নদী পুনঃখননের পরিকল্পনা বাস্তবায়িত হলে মাছের প্রজনন এবং বিচরণের জন্য উপযোগী পরিবেশ সৃষ্টি হবে।

মাছ চাষে অ্যান্টিবায়োটিকের অযাচিত ব্যবহারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ব্যবহারে একদিকে খামারিরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অন্যদিকে খাদ্যনিরাপত্তা ঝুঁকিতে পড়ছে। এই বিষয়ে খামারিদের সচেতন করতে জেলাভিত্তিক সেমিনার ও কর্মশালা আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হবে।

বিএফআরআই’র মহাপরিচালক ড. মো. লতিফুল ইসলামের সভাপতিত্বে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেদ কনক, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, বিএফআরআই’র বিজ্ঞানীদের সঙ্গে অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএফআরআই’র ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মশিউর রহমান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তালাশ বিডি থেকে মোঃ রব্বানী হাওলাদারকে স্থায়ী অব্যাহতি

আন্তর্জাতিক ডেস্ক

প্রতিবেদন: তালাশ বিডি সংবাদ বিভাগ

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০৪:৩৪ পি.এম


তালাশ বিডি থেকে মোঃ রব্বানী হাওলাদারকে স্থায়ী অব্যাহতি

 

ঢাকা, ১৭ আগস্ট ২০২৬: জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল তালাশ বিডি-এর সঙ্গে সংশ্লিষ্ট মোঃ রব্বানী হাওলাদারকে প্রতিষ্ঠান থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

তালাশ বিডির নির্বাহী বিভাগের স্বাক্ষরিত এক নোটিশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। নোটিশে বলা হয়, মোঃ রব্বানী হাওলাদারের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার, মানুষকে বিভ্রান্ত করার অভিযোগ এবং বিভিন্ন আর্থিক অনিয়মসংক্রান্ত অভিযোগ কর্তৃপক্ষের নজরে আসে। এসব অভিযোগ পর্যালোচনার পর তার সঙ্গে প্রতিষ্ঠানের সব ধরনের দাপ্তরিক ও সাংগঠনিক সংশ্লিষ্টতা স্থায়ীভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

২৪ ঘণ্টার মধ্যে প্রেস আইডি কার্ড জমা দেওয়ার নির্দেশ

নির্বাহী বিভাগের ওই নোটিশে আরও উল্লেখ করা হয়েছে, মোঃ রব্বানী হাওলাদারের কাছে তালাশ বিডির পক্ষ থেকে ইস্যুকৃত প্রেস আইডি কার্ড থাকলে তা নোটিশ জারির সময় থেকে আগামী ২৪ (চব্বিশ) ঘণ্টার মধ্যে তালাশ বিডির অফিসে জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

নোটিশে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের পর তালাশ বিডির প্রেস আইডি কার্ড বা প্রতিষ্ঠানের পরিচয় ব্যবহার করে কোনো ধরনের সংবাদ সংগ্রহ, পরিচয় প্রদান, যোগাযোগ, আর্থিক লেনদেন কিংবা অন্য কোনো কার্যক্রম পরিচালনা করা হলে তার দায়ভার প্রতিষ্ঠান কর্তৃপক্ষ গ্রহণ করবে না।

জানা গেছে, মোঃ রব্বানী হাওলাদার হাইকোর্ট বিভাগের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসেনের সঙ্গে মুহুরী/আইনজীবী সহকারী হিসেবে কাজ করার সঙ্গে যুক্ত ছিলেন বলে উল্লেখ করা হয়েছে।

তালাশ বিডি কর্তৃপক্ষ আরও জানিয়েছে, অব্যাহতির পর মোঃ রব্বানী হাওলাদারের কোনো ব্যক্তিগত কর্মকাণ্ড, বক্তব্য, আর্থিক লেনদেন বা পরিচয় ব্যবহারের সঙ্গে তালাশ বিডির কোনো সম্পর্ক থাকবে না।

তবে তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোকে চূড়ান্তভাবে প্রমাণিত অপরাধ হিসেবে উপস্থাপন না করে, এগুলোকে কর্তৃপক্ষের নোটিশে উল্লিখিত অভিযোগ ও সিদ্ধান্তের কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। সংশ্লিষ্ট নথি ও প্রমাণ স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হলে তা প্রতিবেদনে যথাযথভাবে উপস্থাপন করা হবে।

এ বিষয়ে মোঃ রব্বানী হাওলাদারের বক্তব্য পাওয়া গেলে তার বক্তব্যও প্রতিবেদনে যথাযথ গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%