০৯:০১ পি.এম
কলম্বিয়ায় রিখটার স্কেলে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় কলম্বিয়ার বিভিন্ন স্থানে এই শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে।
তবে ভূমিকম্পের ফলে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানাচ্ছে, ভূমিকম্পের উৎসস্থল কলম্বিয়ার চোকো বিভাগের সান হোসে দেল পালমারের প্রায় ৫ কিলোমিটার পূর্বে এবং এটি ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০৭ কিলোমিটার গভীরে অবস্থিত।
আরও পড়ুন: ইসরাইলের নির্বাচনে ১৯ আসন নিয়ে কিংমেকার ফিলিস্তিনি দলগুলো
এছাড়া, এখন পর্যন্ত কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। ভূমিকম্পের তীব্রতা এতটাই বেশি ছিল যে এর কম্পন ভেনেজুয়েলা সীমান্তেও অনুভূত হয়েছে।
চোকো অঞ্চলের গভর্নর নুবিয়া ক্যারোলিনা কর্ডোবা কুরি জানিয়েছেন, এই বিধ্বংসী ভূমিকম্পের কারণে কলম্বিয়ার কুইবদোতে বেশ কয়েকজন আহত হয়েছেন। অনেকগুলো বাড়ি ও ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু বাড়ির একাংশ ভেঙে পড়েছে বলেও জানা গেছে।
কলম্বিয়া দক্ষিণ আমেরিকার অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। বিভিন্ন অঞ্চলে প্রায়ই ভূমিকম্প হয়, কারণ দেশটি একাধিক টেকটোনিক প্লেটের সীমানা এবং প্রধান চ্যুতিরেখা বা ফল্ট সিস্টেমের কাছাকাছি অবস্থানে রয়েছে।
কলম্বিয়ার জিওলজিক্যাল সার্ভিসের রিপোর্ট অনুযায়ী, দেশটিতে ইতিমধ্যেই শতাধিক ধ্বংসাত্মক ভূমিকম্প আঘাত হেনেছে। বিশেষ করে আন্দিজ অঞ্চল, ইস্টার্ন কর্ডিলেরার পূর্বাঞ্চলীয় পাদদেশ এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এধরনের জোরাল ভূমিকম্প দেখা যায়।
আরও পড়ুন: ২ বছরের বেতনবৃদ্ধি স্থগিত, ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ১৭টি প্রমাণিত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন