০৯:৫৪ এম
বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ার জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে ঢাকার ফ্রান্স এবং সুইজারল্যান্ড দূতাবাস।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় ঢাকার ফ্রান্স দূতাবাস ও সুইজারল্যান্ড দূতাবাস পৃথকভাবে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়ে আলাদা পোস্ট করে।
ফ্রান্স দূতাবাসের পোস্টে বলা হয়েছে, বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন জানানো হচ্ছে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় তিনি একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে দীর্ঘকালীন অবদান রেখেছেন, যা দূতাবাস শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে। ফ্রান্স বাংলাদেশের ঘনিষ্ঠ অংশীদার হিসেবে দুই দেশের দীর্ঘ সময়ের বন্ধুত্ব এবং দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও সুদৃঢ়, গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে ভ্রমণকারীদের জন্য জরুরি সতর্কতা প্রকাশ করল দূতাবাস
এদিকে, সুইজারল্যান্ড দূতাবাসের পোস্টে বলা হয়েছে, বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার জন্য মির্জা ফখরুলকে অভিনন্দন জানানো হচ্ছে। তারা দীর্ঘদিনের অংশীদার হিসেবে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও জোরদার করার জন্য আগ্রহী।
এর আগে ঢাকার চীনা দূতাবাস ও ব্রিটিশ হাইকমিশন ওয়েবসাইটে মির্জা ফখরুলকে উষ্ণ অভিনন্দন জানিয়ে ফেসবুকে পোস্ট করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন