ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিলে পুলিশ সুপার মহোদয়ের অংশগ্রহণ


জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিলে পুলিশ সুপার মহোদয়ের অংশগ্রহণ

 

চট্টগ্রাম প্রেসক্লাবে জুলাই আন্দোলনে চট্টগ্রামের শহীদ ওয়াসিম, শান্ত, ওমর ফারুকসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জনাব মোঃ মাসুদ আলম বিপিএম মহোদয়। এ সময় তিনি শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে বলে অভিমত ব্যক্ত করেন।

আরও পড়ুন: রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় তিনজন নিহত

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ, সুধীজন এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যথাযোগ্য মর্যাদায় ইবিতে ‘জুলাই শহিদ দিবস’ পালিত

আন্তর্জাতিক ডেস্ক

ইবি প্রতিনিধি

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

০৮:১৬ পি.এম


যথাযোগ্য মর্যাদায় ইবিতে ‘জুলাই শহিদ দিবস’ পালিত

 

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে ‘জুলাই শহিদ দিবস’কে কেন্দ্র করে বৃক্ষরোপণ, পবিত্র কুরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের শহিদ আনাস হল চত্বরে প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এ. কে. এম মতিনুর রহমান। এসময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য ড. এম. এয়াকুব আলী।

উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ২০২৪ সালের এই দিনে আবু সাঈদ শহীদ হওয়ার ঘটনাটি বাংলাদেশের সকল শিক্ষার্থী-জনতা এবং পুরো বিশ্বকে নাড়া দেয়। বাংলাদেশকে ফ্যাসিস্টমুক্ত করতে শহিদ আবু সাঈদ বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন। জুলাই শহিদদের স্মরণে ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আজকের এই দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালনের উদ্যোগ গ্রহণ করেছেন। শহিদ আবু সাঈদসহ জুলাই অভ্যুত্থানে যারা আত্মাহুতি দিয়েছিলেন তাঁদের প্রতি ভাইস চ্যান্সেলর শ্রদ্ধা জ্ঞাপন করেন। অভ্যুত্থানে যারা বিভিন্নভাবে পঙ্গুত্ববরণ করেছেন তিনি তাঁদের প্রতি সমবেদনা এবং তাঁদের সুস্বাস্থ্য কামনা করেন। জুলাই অভ্যুত্থানে শহিদদের পরিবার এবং আহতরা পর্যাপ্ত রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা এবং সহযোগিতা পাবেন, এ বিশ্বাস ব্যক্ত করেন তিনি।

জুলাই-আগস্ট-২০২৪ ছাত্রজনতার গণঅভ্যুত্থান দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ আব্দুস শাহীদ মিয়ার সঞ্চালনায় এ সময় সেখানে শহিদ আনাস হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আবদুল কাদের, আইআইইআর-এর পরিচালক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান, প্রক্টর প্রফেসর ড. মো. শাহিনুজ্জামান, বিএনসিসির প্রধান সমন্বয়কারী কর্মকর্তা অধ্যাপক ড. মো. আব্দুল বারী সহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক-কর্মকর্তা এবং ক্যাম্পাসে ক্রিয়াশীল ছাত্রসংগঠনের নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

বাদ যোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে শহিদ আবু সাঈদ সহ জুলাই অভ্যুত্থানে সকল শহিদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম আশরাফ উদ্দীন খান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উত্তরাঞ্চলে বৈষম্যের শিকার; চীন সফরের পরও তিস্তা মহাপরিকল্পনায় নেই সাফল্য - নাহিদ ইসলাম

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

০৮:১৭ পি.এম


উত্তরাঞ্চলে বৈষম্যের শিকার; চীন সফরের পরও তিস্তা মহাপরিকল্পনায় নেই সাফল্য - নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন যে, তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়নের প্রত্যাশা নিয়ে সরকারের চীন সফরের পরও কোনও দৃশ্যমান অগ্রগতি হয়নি। একই সঙ্গে তিনি দাবি করেছেন যে, উত্তরঞ্চলের বেশিরভাগ সংসদ সদস্য বিরোধী দলের হওয়ায় দীর্ঘ সময় ধরে এই অঞ্চল বাজেট বৈষম্যের শিকার হচ্ছে এবং কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত রয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার টগরাইহাট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় কৃষক শক্তির উদ্যোগে আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার সময় তিনি এসব অভিযোগ করেছেন।

নাহিদ ইসলাম বলেছেন, বহু বছর ধরে তিস্তা মহাপরিকল্পনা উত্তরাঞ্চলের মানুষের জন্য অন্যতম বড় প্রত্যাশা। কিন্তু নানা আলোচনা এবং বিদেশ সফরের পরও প্রকল্পটির বাস্তবায়নের ক্ষেত্রে এখনও পর্যন্ত কোনও দৃশ্যমান অগ্রগতি দেখা যাচ্ছে না। এতে তিস্তা অববাহিকার লাখো মানুষের প্রত্যাশা বারবার ভেঙে পড়ছে।

তিনি আরও অভিযোগ করেছেন যে, রাজনৈতিক বিবেচনায় উত্তরাঞ্চলকে উন্নয়ন পরিকল্পনা ও বাজেট বরাদ্দে অবহেলা করা হয়েছে। তার ভাষ্যমতে, উন্নয়নের ক্ষেত্রে বৈষম্য অব্যাহত থাকলে এই অঞ্চলের মানুষের প্রতি বঞ্চনা আরও গভীর হবে।

গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেছেন, "আবু সাঈদ দুই হাত প্রসারিত করে বুক পেতে বুলেট গ্রহণের মধ্য দিয়ে গণঅভ্যুত্থানের যাত্রা শুরু করেছিলেন। তিনি ছিলেন একজন কৃষক পরিবারের সন্তান। এ অঞ্চলে যারা গণঅভ্যুত্থানে অংশ নিয়েছেন এবং নেতৃত্ব দিয়েছেন, তাদের অধিকাংশই কৃষক পরিবারের মানুষ।"

কৃষকদের দুর্দশার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেছেন, সরকার কৃষকদের কাছ থেকে ন্যায্যমূল্যে ফসল সংগ্রহের কার্যকর উদ্যোগ নিতে ব্যর্থ হচ্ছে। উৎপাদন খরচ বৃদ্ধি পেলেও কৃষকরা ন্যায্য দাম না পাওয়ায় ক্রমশ সংকটে পড়ছেন। কৃষকের ন্যায্য অধিকার নিশ্চিত করা না গেলে দেশের খাদ্য নিরাপত্তাও ঝুঁকির মুখে পড়বে বলেও মন্তব্য করেন।

সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ডা. আতিক মুজাহিদ, কুড়িগ্রাম জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া, নারী শক্তির আহ্বায়ক নাসিরা খন্দকার নিসাসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

সমাবেশ থেকে কৃষিপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা, সেচ ব্যবস্থার উন্নয়ন, সার ও বীজের সহজলভ্যতা এবং উত্তরাঞ্চলের উন্নয়ন বৈষম্য দূর করতে কার্যকর সরকারি উদ্যোগ গ্রহণের দাবি জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজ প্রণালি দিয়ে নিজ নাবিকদের চলাচলে নিষেধাজ্ঞা জারি ভারতের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

০৮:১৯ পি.এম


হরমুজ প্রণালি দিয়ে নিজ নাবিকদের চলাচলে নিষেধাজ্ঞা জারি ভারতের

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার পর, ভারত সরকার কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে ভারতীয় নাবিকদের বহনকারী জাহাজগুলোর চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।

দেশটির কোনও নাবিককে হরমুজ প্রণালী অতিক্রম করবে- এমন কোনও বাণিজ্যিক জাহাজে নিয়োগ না দেওয়ার নির্দেশ জাহাজের মালিক ও পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে দেওয়া হয়েছে, এটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

বুধবার গভীর রাতে জারি করা এক বিজ্ঞপ্তিতে ভারতের ডিরেক্টরেট জেনারেল অব শিপিং (ডিজিএস) জানায় যে, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, “পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত, হরমুজ প্রণালী অতিক্রম করবে- এমন কোনও জাহাজে ভারতীয় নাবিকদের নিয়োগ দেওয়া যাবে না।”

সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি হরমোজ প্রণালী এবং এর আশপাশে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে একাধিক ড্রোন হামলার ঘটনা ঘটেছে, যাতে অন্তত দু’জন ভারতীয় নাবিক নিহত হয়েছেন। নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় ভারত সরকার নাবিকদের জীবন রক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এই পদক্ষেপ নিয়েছে বলে জানানো হয়েছে।

বর্তমানে হরমুজ প্রণালীর পশ্চিমাঞ্চলে প্রায় ১৫ হাজার ভারতীয় নাবিক বিভিন্ন জাহাজে অবস্থান করছেন, এ পরিস্থিতিতে তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। ভারত নাবিক সংগঠন ফরওয়ার্ড সিমেনস ইউনিয়ন অব ইন্ডিয়া জানিয়েছে যে, তারা পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখার পাশাপাশি প্রয়োজনে নাবিকদের নিরাপদে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে।

ভারত বিশ্বের অন্যতম বৃহৎ নাবিক সরবরাহকারী দেশ। সরকারি তথ্যানুযায়ী, বর্তমানে ৩ লাখের বেশি ভারতীয় নাবিক বিশ্বের বিভিন্ন দেশের বাণিজ্যিক জাহাজে কর্মরত রয়েছেন। সংখ্যার দিক থেকে ভারত বৈশ্বিকভাবে তৃতীয় বৃহত্তম নাবিক সরবরাহকারী দেশ হিসেবে পরিচিত।

বিশেষজ্ঞদের মতে, ভারতীয় নাবিকদের হরমুজ প্রণালী অতিক্রমকারী জাহাজে নিয়োগ স্থগিতের সিদ্ধান্ত আন্তর্জাতিক শিপিং শিল্পে তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলতে পারে, কারণ বিশ্ববাণিজ্যের একটি বড় অংশ এবং মধ্যপ্রাচ্য থেকে রফতানি হওয়া তেল ও গ্যাসের উল্লেখযোগ্য অংশ এই প্রণালী দিয়েই পরিবাহিত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুলিশ সুপারের নির্দেশনায় জোরারগঞ্জ ও মিরসরাইয়ে বিশেষ ট্রাফিক অভিযান, সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত

আন্তর্জাতিক ডেস্ক

সাকিব চৌধুরী চট্টগ্রাম

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

০৮:২৩ পি.এম


পুলিশ সুপারের নির্দেশনায় জোরারগঞ্জ ও মিরসরাইয়ে বিশেষ ট্রাফিক অভিযান, সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত

 

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম বিপিএম মহোদয়ের নির্দেশক্রমে সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ, ট্রাফিক শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ট্রাফিক বিভাগের উদ্যোগে জোরারগঞ্জ ও মিরসরাই থানা এলাকায় আজ ট্রাফিক অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে ট্রাফিক আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি গাড়িচালক, সহকারী, যাত্রী ও পথচারীদের ট্রাফিক আইন মেনে চলা, নির্ধারিত গতিসীমা অনুসরণ, নিরাপদে সড়ক পারাপার এবং দুর্ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতন করা হয়।

একই সঙ্গে জোরারগঞ্জ ও মিরসরাই থানা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ট্রাফিক বিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এবং গণপরিবহন ও পণ্যবাহী যানবাহনের চালকদের অংশগ্রহণে পথসভা অনুষ্ঠিত হয়। এসব কার্যক্রমে নিরাপদ সড়ক গড়ে তুলতে সকলের সম্মিলিত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

এছাড়া সড়কের ওপর অবৈধ দখল, প্রতিবন্ধকতা ও যান চলাচলে বিঘ্ন সৃষ্টিকারী স্থাপনা অপসারণে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়, ফলে যান চলাচল স্বাভাবিক ও নির্বিঘ্ন রাখতে সহায়ক পরিবেশ সৃষ্টি হয়।

চট্টগ্রাম জেলা পুলিশ সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, দুর্ঘটনা হ্রাস এবং জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে নিয়মিত ট্রাফিক অভিযান, জনসচেতনতামূলক কার্যক্রম এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%