০৩:৫৬ পি.এম
বিশ্বকাপের ফাইনাল নিয়ে উন্মাদনায় এবার ঢালিউড সুপারস্টার শাকিব খানের নাম উঠে এসেছে। শোনা যাচ্ছে, প্রিয় দলের শিরোপার লড়াই মাঠে বসে উপভোগ করতে তিনি যুক্তরাষ্ট্রে গিয়েছেন।
জানাগেছে, আগামী ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের ফাইনাল ম্যাচের টিকিট সংগ্রহ করতে পারলে শাকিব খানের গ্যালারিতে বসে খেলা দেখার পরিকল্পনা রয়েছে। তার একটি ঘনিষ্ঠ সূত্র বিভিন্ন সংবাদমাধ্যমকে এই তথ্য জানিয়েছে।
সূত্রের দাবি, আর্জেন্টিনার সমর্থক হিসেবে নিজের প্রিয় দলকে শিরোপার লড়াইয়ে দেখতে চান শাকিব। তাই, বিশ্বকাপের শেষ ম্যাচে তিনি মাঠে বসে দেখতে চান বলেই এই পরিকল্পনা করেছেন বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও ইতোমধ্যে ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে।
আরও পড়ুন: চীনে পাচারের চেষ্টা, ১২ ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী উদ্ধার
অন্যদিকে, সদ্য অনুষ্ঠিত চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে শাকিব খানের অনুপস্থিতিও নতুন করে এই গুঞ্জনকে আরও শক্তিশালী করেছে। বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী, নির্বাচনের আগের রাতে তিনি ঢাকা থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেন। ফলে ভোট দেওয়ার সুযোগ তার হয়নি।
তবে জানা গেছে, এই সফরের কারণ শুধু বিশ্বকাপের ফাইনাল নয়। যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দার অনুমতি পত্র বা গ্রিন কার্ডধারী হওয়ায়, দেশটির নিয়ম অনুযায়ী শাকিব খানকে নির্দিষ্ট সময় অন্তর সেখানে অবস্থান করতে হয়। সেই আইনি আনুষ্ঠানিকতা পালনও তার এই সফরের অন্যতম উদ্দেশ্য।
এখন সবকিছু নির্ভর করছে টিকিটের ওপর। টিকিট নিশ্চিত করতে পারলে বিশ্বকাপের মহারণে গ্যালারিতে ঢালিউডের এই শীর্ষ তারকাকে দেখা যেতে পারে।
আরও পড়ুন: বাংলাদেশসহ ২৯ দেশের নাগরিকদের রাশিয়ায় পাচার, জাতিসংঘের প্রতিবেদনে ভয়ংকর তথ্য!
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন