ঢাকা বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৯ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬ইং ১৯ই কার্তিক, ১৪৩২বাং

মুম্বাইয়ে বিক্ষোভ মিছিলে যোগ দিয়ে আটক বলিউড অভিনেতা ইমরান খান


মুম্বাইয়ে বিক্ষোভ মিছিলে যোগ দিয়ে আটক বলিউড অভিনেতা ইমরান খান

ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত একটি বিক্ষোভ মিছিলে অংশগ্রহণের সময় বলিউড অভিনেতা ইমরান খানকে আটক করেছে মুম্বাই পুলিশ। নির্বাচন কমিশন ও দুর্নীতিবিরোধী এই প্রতিবাদ কর্মসূচিতে তিনি অংশ নেন।

প্রতিবাদে অংশ নিতে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হন তিনি। সাম্প্রতিক বিভিন্ন দাবির প্রেক্ষাপটে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছিল।

গত শুক্রবার মুম্বাইয়ের বিভিন্ন স্থানে চলমান আন্দোলনের অংশ হিসেবে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেখানে সাধারণ শিক্ষার্থী এবং জনতা অংশগ্রহণ করে। বিক্ষোভ মিছিলে যোগ দেওয়ার পর কিছুক্ষণ পরেই পুলিশি পদক্ষেপের মাধ্যমে তাকে আটক করা হয়।

আরও পড়ুন: অপপ্রচার ছাপিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সুদৃঢ় অবস্থান গড়ছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী

বলিউড তারকার এই আকস্মিক উপস্থিতি এবং আটকের ঘটনায় ভারতের রাজনৈতিক ও বিনোদন অঙ্গনে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আটকের পর তাকে কোথায় রাখা হয়েছে এবং পরবর্তীতে মুক্তি দেওয়া হয়েছে কিনা, সে বিষয়ে পুলিশ প্রশাসন এখনও বিস্তারিত আনুষ্ঠানিক বিবরণ প্রকাশ করেনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রংপুরের কালসার ডাড়া বাজারে নকল সার কারখানায় অভিযান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৫৪ পি.এম


রংপুরের কালসার ডাড়া বাজারে নকল সার কারখানায় অভিযান

পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের কালসার ডাড়া বাজারে নকল সার, কীটনাশক ও গরুর ভুসি তৈরির অভিযোগে মেসার্স মোখলেছুর ট্রেডার্সের প্রোপাইটার মাইদুল ইসলাম বাবুর গোডাউনে অভিযান পরিচালনা করেছে পীরগঞ্জ উপজেলা প্রশাসন।

অভিযানের সময় বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ, নকল সাদৃশ্য সার, নকল বালাই ছত্রাক নাশক, রং ক্যামিক্যাল, ইটের রাবিশ, কাঠের গুড়া, খালি প্যাকেট, যন্ত্রপাতি ও অন্যান্য উপকরণ জব্দ করা হয়েছে। গোডাউনটিতে বিভিন্ন কোম্পানির অসংখ্য প্যাকেটের পাশাপাশি সার ও ভুসি তৈরির ১ হাজার ১১২৬ বস্তার বেশি উপকরণ পাওয়া গেছে।

এছাড়া, নকল একারখানার হোতা মাইদুল ইসলাম বাবু কালসারডারা সংলগ্ন এলাকায় একটি চাতালে বিভিন্ন ব্র্যান্ডের গো-খাদ্যে গমের ভুসির সঙ্গে ধানের ও কাঠের গুঁড়া মিশিয়ে ‘বসুন্ধরা’ ও ‘মণ্ডল’সহ নামিদামি বিভিন্ন ব্র্যান্ডের নামে বিক্রি করে আসছিলেন। স্থানীয়রা জানান, এসব পণ্য নিরাপদে রাখতে তিনি পীরগঞ্জ উপজেলার বিভিন্ন বাজার সংলগ্ন জায়গায় গোডাউন ভাড়া নিয়েছেন।

শুক্রবার (৯ অক্টোবর) রাতে আব্দুল্লাহ্পুর বাজার সংলগ্ন সাদুল্লাপুর সীমানার আলী নগর বাদুরপুরে মাইদুল ইসলাম বাবুর নকল সার তৈরির কারখানায় সাদুল্লাপুর উপজেলা প্রশাসন যৌথ অভিযান পরিচালনা করে নকল সারসহ সার তৈরির সরঞ্জামাদি উদ্ধার করে সিলগালা করে। পরে রোববার (১০ অক্টোবর) পীরগঞ্জ উপজেলা প্রশাসন মাইদুল ইসলাম বাবুর দোকান সংলগ্ন কারখানায় অভিযান চালায়।

তবে অভিযানের বিষয়টি আঁচ করতে পেরে অভিযুক্ত মাইদুল ইসলাম বাবু ও আলহাজ্ব মোখলেছুর রহমান কৌশলে সেখান থেকে পালিয়ে যান।

এ নিয়ে স্থানীয়দের অনেকের ধারণা ছিল যে, সেখানে কেঁচো-জৈব সার তৈরির কারখানা স্থাপন করা হচ্ছে। এ কারণে কারখানাটির কার্যক্রম নিয়ে তাদের তেমন সন্দেহ হয়নি। তবে প্রশাসনের অভিযানের সময় বিভিন্ন ধরনের নকল সাদৃশ্য সার, বালাইনাশক কীটনাশক, ছত্রাকনাশক ও অন্যান্য কৃষি উপকরণ তৈরির সরঞ্জাম দেখতে পেয়ে তারা হতবিহ্বল হয়ে পড়েন।

উপজেলা কৃষি কর্মকর্তা সুমন আহমেদ জানান, আমরা যে উপকরণগুলো পেয়েছি, সেগুলো পরীক্ষার জন্য রংপুরে পাঠানো হবে। পরীক্ষার ফল পাওয়ার পর বোঝা যাবে, সেগুলো আসল না নকল। তবে প্রাথমিকভাবে ধারণা করছি, সেখানে নকল পণ্য তৈরি করা হচ্ছিল। কারখানাটির কোনো বৈধ অনুমোদন নেই। এজন্য তদন্ত সাপেক্ষে জব্দ করা পণ্যাদির পরীক্ষা নিরীক্ষার পর ঘটনার সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে অবশ্যই মামলা করা হবে।

পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল বাকিউল বারী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে প্রতিষ্ঠানটিতে অভিযান চালানো হয়। বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ, নকল সাদৃশ্য সার, নকল বালাই-ছত্রাকনাশক, রং ক্যামিক্যাল, ইটের রাবিশ, কাঠের গুড়া, খালি প্যাকেট, নামিদামি ব্র্যান্ডের খালি প্যাকেটসহ নানা উপকরণ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, এগুলো দিয়ে সার, কীটনাশক ও ভুসি তৈরি করা হতো। প্রাথমিকভাবে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া চলছে। গোডাউনটি তালাবদ্ধ রাখার জন্য স্থানীয় চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে।

বিদ্যমান এ পরিস্থিতিতে নকল সার কারবারিদের বিরুদ্ধে ফুঁসে উঠছে ওই অঞ্চলের ভুক্তভোগী কৃষকরা। তারা ঘটনার সঙ্গে জড়িতদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

অভিযানে সহকারী পুলিশ সুপার রাসেল রানা, পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) তাজুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তাসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গৌতম গম্ভীর: রাচির পিচে বোলারদের ক্যারিয়ার ঝুঁকির মুখে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৫৫ পি.এম


গৌতম গম্ভীর: রাচির পিচে বোলারদের ক্যারিয়ার ঝুঁকির মুখে

পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতের বিরুদ্ধে ২৫০ রান তাড়া করে সহজ জয় লাভ করে ওয়েস্ট ইন্ডিজ। বড় স্কোর করার পরও এমন হারের জন্য রাচির পিচকে দুষলেন ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ গৌতম গম্ভীর। তিনি উল্লেখ করেছেন, সাদা বলের ক্রিকেটে ব্যাট ও বলের মধ্যে আরও ভারসাম্যপূর্ণ প্রতিযোগিতা তৈরি করা অত্যন্ত জরুরি।

ক্রিকইনফোর তথ্য অনুযায়ী, ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে গম্ভীর বলেন, ‘বোলারদের জন্য কোনো সাহায্য না থাকা এমন পিচগুলোতে তাদের ক্রিকেট ক্যারিয়ার ঝুঁকির মধ্যে পড়ছে।’ গত দুই সপ্তাহের মধ্যে এটি ভারতীয় দলের প্রধান কোচের দ্বিতীয়বারের মত করা মন্তব্য।

রাঁচির ছোট মাঠ, ফ্ল্যাট উইকেট এবং শিশিরের কারণে বোলাররা চরম অসহায়ত্বের শিকার হন, যার ফলে পুরো ম্যাচে মোট ৫০১ রান এবং ৩৮.৩ ওভারে ৩৩টি ছক্কা হয়। এর কিছুদিন আগে গুয়াহাটিতে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ভারতের ৪০৬ রান তাড়া করে সহজেই জয়লাভের পরও গম্ভীর একই ধরনের উদ্বেগ প্রকাশ করেছিলেন।

বোলারদের অস্তিত্ব রক্ষায় ক্রিকেট পিচগুলোতে ব্যাটারদের পাশাপাশি বোলারদের জন্যও সমান সুযোগ রাখার দাবি জানান তিনি।

গম্ভীর প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, ‘আপনারা কি একটা ভালো ব্যাট-বলের লড়াই চান না? আপনারা যা দেখতে চান, আমরাও তাই দেখতে চাই। আমরাও একটা সমানে সমানে লড়াই দেখতে চাই।’

বোলারদের ক্যারিয়ার ঝুঁকির মুখে, এই ড্রেসিংরুমে বসার জন্য তারা কঠোর পরিশ্রম করেছে। ভারতীয় কোচ যোগ করেন, প্রতিযোগিতাটা যদি সমানে সমানে হয়, তবে আমরা আরো ভালো ক্রিকেট খেলা দেখতে পাব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোহাম্মদপুরে ছাদ থেকে পড়ে ৯ বছরের নুসরাত জাহান জাহালিকার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৫৬ পি.এম


মোহাম্মদপুরে ছাদ থেকে পড়ে ৯ বছরের নুসরাত জাহান জাহালিকার মৃত্যু

রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় একটি তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে মোছা. নুসরাত জাহান জাহালিকা (৯) নামের এক শিশু মৃত্যুবরণ করেছে। শনিবার (১০ অক্টোবর) দুপুরের প্রায় ১টার সময় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত নুসরাত হামিম মডেল স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী হিসেবে পড়ালেখা করছিল।

নুসরাতের বড় বোন প্রীতি আক্তার জানিয়েছেন, দুপুরের সময় চাঁদ উদ্যান এলাকার তাদের ভাড়া বাসার পাশে অবস্থিত একটি ভবনের তিনতলার ছাদে খেলাধুলা করছিল নুসরাত। তখন পাশের দুটি ভবনের ছাদে যাওয়ার চেষ্টা করতে গিয়ে অসাবধানতাবশত পড়ে গুরুতর আহত হয় সে।

পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে বিকেল ৩টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

মৃত নুসরাত ভোলা জেলার বোরহানউদ্দিন থানার দেউলা গ্রামের বাসিন্দা এবং ব্যাটারিচালিত অটোরিকশা ব্যবসায়ী মো. সজিবের কন্যা। সে তার পরিবারের সঙ্গে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় ভাড়া বাসায় বসবাস করত। তিন বোনের মধ্যে নুসরাত ছিল সবার ছোট।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গণতন্ত্রকে কার্যকর সংসদে রূপ দিতে হবে : জহির উদ্দিন স্বপন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৫৬ পি.এম


গণতন্ত্রকে কার্যকর সংসদে রূপ দিতে হবে : জহির উদ্দিন স্বপন

দেশের অর্জিত গণতন্ত্রকে অর্থবহ ও টেকসই করার লক্ষ্যে দেশের সকল গণতন্ত্রকামী শক্তিকে ঐক্যবদ্ধভাবে সংসদীয় ব্যবস্থাকে কার্যকর করার জন্য আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।

তিনি উল্লেখ করেন, ‘শহীদের রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্রকে একটি কার্যকরী সংসদের মাধ্যমেই পূর্ণতা দিতে হবে।’

আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ জেহাদ স্মৃতি পরিষদের উদ্যোগে আয়োজিত এক স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

স্মরণসভায় সভাপতিত্ব করেন শহীদ জেহাদ স্মৃতি পরিষদের সভাপতি আমানুল্লাহ আমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

এছাড়া স্মরণ সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, সংসদ সদস্য শিরীন সুলতানা, সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলম, হাবিবুর রহমান হাবিব, খন্দকার লুৎফর রহমান। সভার সঞ্চালনা করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য খায়রুল কবির খোকন।

জহির উদ্দিন স্বপন আরও বলেন, রাজনৈতিক কর্মীদের মূল পেশা কেবল আন্দোলন বা সংগ্রাম নয়, বরং দেশের মানুষের মৌলিক অধিকার পূরণ করা।

তিনি শহীদ জেহাদ, আবু সাঈদ ও মুগ্ধদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, ফ্যাসিবাদের কবল থেকে দেশকে মুক্ত করে একটি আধুনিক ও বিজ্ঞানমুখী রাষ্ট্র গঠনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই।

প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক উপদেষ্টা বলেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা ও তথ্যপ্রযুক্তির যুগে বাংলাদেশকে ত্বরান্বিত করতে হবে। শহীদের রক্তের অঙ্গীকার বাস্তবায়ন করতে একটি কার্যকরী সংসদ গঠন এবং জাতীয় অর্থনীতিকে সচল করাই এখন রাষ্ট্র ও রাজনৈতিক কর্মীদের প্রধান দায়িত্ব।

তিনি আরো বলেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা ইশতেহারেই ফ্যাসিবাদের বিলোপ ঘটিয়ে একটি আধুনিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার সুস্পষ্ট দিকনির্দেশনা রয়েছে, যা অর্জিত গণতন্ত্রকে টেকসই রূপ দেবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%