১২:৫৪ পি.এম
মধ্যপ্রাচ্যে অবস্থানরত দেশের নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে ওই অঞ্চলের একাধিক মার্কিন দূতাবাস।
সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে, ইরান অথবা ইয়েমেনের হুতিদের পক্ষ থেকে সম্ভাব্য হুমকির বিষয়টি।
বার্তায় বলা হয়েছে, “ইরান এবং ইরান-সমর্থিত গোষ্ঠীগুলো বিদেশে যুক্তরাষ্ট্রের অন্যান্য স্বার্থসংশ্লিষ্ট বিষয়কে, অথবা বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্র ও আমেরিকানদের সঙ্গে যুক্ত বিভিন্ন স্থানকে লক্ষ্যবস্তু করতে পারে, যার মধ্যে মার্কিন ব্যবসা প্রতিষ্ঠান ও অন্যান্য সংস্থা অন্তর্ভুক্ত।”
আরও পড়ুন: কাতারের শান্তি প্রস্তাব নাকচ, মধ্যপ্রাচ্যে নতুন হামলার শঙ্কা
দূতাবাসগুলো জানায়, “সম্ভাব্য ফ্লাইট বাতিল, আকাশসীমা বন্ধ হওয়া এবং ভ্রমণ বিঘ্নিত হওয়ার বিষয়ে সচেতন থাকুন” এবং “জটিল নিরাপত্তা পরিস্থিতির কারণে বাড়তি সতর্কতা অবলম্বন করুন।”
সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের চলমান হামলার প্রসঙ্গ উল্লেখ করে সতর্কবার্তায় আরও বলা হয়েছে, এই সংঘাত “তৎক্ষণাৎ ওই অঞ্চলের বাইরেও দ্রুত ছড়িয়ে পড়তে পারে।” মধ্যপ্রাচ্যের ১২টি দেশকে অন্তর্ভুক্ত করে এই সতর্কবার্তা জারি করা হয়েছে, যার মধ্যে রয়েছে উপসাগরীয় আরব রাষ্ট্রগুলো, জর্ডান, ইরাক, সিরিয়া, লেবানন, ইসরাইল, ইয়েমেন ও ইরান।
সূত্র: আল জাজিরা
আরও পড়ুন: ক্ষমতা হারালেই কি গ্রেফতার হবেন নেতানিয়াহু?
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন