১১:৩৩ এম
আজ বিশ্ব সংগীত দিবস। প্রতি বছর ২১ জুন সারা বিশ্বে উদ্যাপিত হয় এই দিবসটি। পৃথিবীতে শান্তি ও ইতিবাচক চিন্তাকে ছড়িয়ে দিতে এই দিবসের উদ্যাপন করা হয়।
সংগীত এবং সুর নির্দিষ্ট কোনো দেশের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকে না, তাই গানের এই ভাষাকে সর্বজনীন ভাষা বলা হয়ে থাকে।
এই দিবসটির সঙ্গে ফ্রান্সের উৎসব 'ফেট ডে লা মিউজক' (বিশ্বজুড়ে সংগীতের দিন) উৎসবের যোগসূত্র রয়েছে। শিল্প, সাহিত্য ও সংস্কৃতির ক্ষেত্রে বিখ্যাত দেশ ফ্রান্সই বিশ্ব সংগীত দিবস উদ্যাপনে অগ্রণী ভূমিকা পালন করে এসেছে।
আরও পড়ুন: সৌদিতে আগুনে নিহত ৭ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে
কারণ, ১৯৮১ সালে ফ্রান্সের সাংস্কৃতিক মন্ত্রী জ্যাক লাঙ এই উৎসবের একটি আন্তর্জাতিক রূপ দেয়ার চেষ্টা করেন। এরপর অব্যাহত প্রচেষ্টায় ১৯৮২ সালে বিশেষ এই সংগীত উৎসবের দিনটিই 'ওয়ার্ল্ড মিউজিক ডে' হিসেবে পরিচিতি লাভ করে।
২০০৭ সাল থেকে বাংলাদেশ সর্বপ্রথম এই দিবসটি উদ্যাপন শুরু করে। বর্তমানে বাংলাদেশের পাশাপাশি প্রায় ১২০টি দেশের ৪৫০টি শহরে দিবসটি উদ্যাপিত হয়।
আন্তর্জাতিক সংগীত দিবস উপলক্ষ্যে বাংলাদেশসহ বিভিন্ন দেশে গানের কনসার্ট ও গাননির্ভর বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে।
গান সবাইকে একসূত্রে বেঁধে রাখার ক্ষমতা রাখে। সুরে ফুটে ওঠে আবেগ, দুঃখ এবং সুখের বন্যা। তাই বিশ্ব সংগীত দিবসে মনের অনুভূতিগুলো প্রকাশ করার জন্য গানকে ভালোবাসুন। তবে অনেকেই মনে করেন, এই দিনটি বাদে জীবনের প্রতিটি দিনই হওয়া উচিত সংগীতমুখর।
আরও পড়ুন: মামুনুল হক: গণভোটের রায় কার্যকর না করাই দেশের সংকটের কারণ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন