ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

ফেনীতে বজ্রপাতে প্রাণ গেল দুই শিশুর


ফেনীতে বজ্রপাতে প্রাণ গেল দুই শিশুর

ফেনীতে পৃথক বজ্রপাতের ঘটনায় নাদিয়া আক্তার নামে এক তৃতীয় শ্রেণির শিক্ষার্থী এবং আবির হোসেন নামে ৮ বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১৭ জুন) দুপুরে ফেনীর ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলায় এ ঘটনা ঘটে।

নিহত নাদিয়া আক্তার ফুলগাজীর বসন্তপুর গ্রামের মো. শহীদের মেয়ে এবং আবির হোসেন ছাগলনাইয়ার পূর্ব দেবপুর গ্রামের মো. আরিফের ছেলে।

আরও পড়ুন: নাটোরে পূজা মন্ডপ পরিদর্শনে জেলা প্রশাসকের শুভেচ্ছা

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে বৃষ্টির সময় বাড়ির সামনে বজ্রপাতের শিকার হয়ে গুরুতর আহত হয় নাদিয়া আক্তার ও আবির হোসেন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে নাজমুল মোল্লা হত্যা মামলায় একজন গ্রেফতার, অভিযুক্তের বাড়িতে আগুন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৭:৫০ পি.এম


বরিশালে নাজমুল মোল্লা হত্যা মামলায় একজন গ্রেফতার, অভিযুক্তের বাড়িতে আগুন

বরিশালে অটোরিকশা চালক নাজমুল মোল্লা (২৫) হত্যার ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার একজনের বসতবাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে। ঘটনাটি ঘটে মঙ্গলবার (১৬ জুন) মধ্যরাতে। র‌্যাব মিরাজ হোসেন শুভ নামক একজনকে গ্রেফতার করে। এর পর বুধবার (১৭ জুন) সকাল ৯টার দিকে বিক্ষুদ্ধ জনগণ মিরাজের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ কারণে টিনশেড ঘরটি সম্পূর্ণ পুড়ে যায় এবং ছাইতে পরিণত হয়। বরিশাল নগরের ২৬ নম্বর ওয়ার্ডের হরিণাফুলিয়ায় এই ঘটনা সংঘটিত হয়।

স্থানীয়রা জানান, হরিণাফুলিয়া গ্রামে হত্যার শিকার নাজমুল মোল্লা এবং সন্দেহজনক অভিযুক্ত তিন সহোদর রিয়াজ-মিরাজ ও ইমরানদের বাড়ির দূরত্ব প্রায় কোয়াটার কিলোমিটার। গত সোমবার (১৫ জুন) সকালে বাড়ির অদূরে কালিজিরা নদীতে নাজমুলের বস্তাবন্দি মরদেহ উদ্ধার হয়। এরপর থেকেই স্থানীয়রা সন্দেহজনক খুনি হিসাবে রিয়াজ ও মিরাজদের বাড়ির দিকে নজর রাখতে শুরু করে।

মঙ্গলবার রাতে মিরাজকে গ্রেফতার করে র‌্যাব- ৮। এরপর বুধবার সকাল ৯টার দিকে শতাধিক জনতা মিরাজ ও রিয়াজদের বাড়িতে হামলা চালিয়ে একপর্যায়ে বসতঘরে আগুন ধরিয়ে দেয়। এসময় তাদের মা ফরিদা বেগম ও রিয়াজের স্ত্রী কারুন্নাহার (৩২) পালানোর চেষ্টা করলেও জনতাদের দ্বারা আটক হয়ে পরে পুলিশের সোপর্দ হন।

নিহত নাজমুলের বাবা আব্দুর রশিদ মোল্লা অন্তরঙ্গভাবে জানান, মিরাজদের বাড়িতে ঢুকতে একটি বাঁশের সাকো রয়েছে। গ্রামের লোকজন সাকোর হাতলে রক্তের দাগ দেখতে পেয়েছে। বাড়ির মধ্যে ঢুকে নাজমুলকে হত্যার নানা আলামত দেখতে পায়। ফলে গ্রামবাসী ক্ষুদ্ধ হয়ে তাদের বাড়িতে আগুন দেয়।

হত্যা মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপপরিদর্শক বিল্লাল হোসেন জানান, নাজমুলকে হত্যার ঘটনায় তার পিতা অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করেছেন। তবে হত্যাকারী হিসাবে একই এলাকার তিন সহোদর মিরাজ, রিয়াজ ও ইমরানকে সন্দেহ করা হচ্ছিল। এলাকার লোকজন তাদের নজরদারিতে রেখেছিল। বুধবার সকালে তাদের বাড়িতে আগুন দিলে বাড়িটি সম্পূর্ণরূপে ভস্মিভূত হয়ে যায়।

বিল্লাল জানান, মিরাজকে র‌্যাব ও সাইফুল ইসলাম, ফরিদা বেগম ও কামরুন্নাহার নামক ৩ জনকে পুলিশ গ্রেফতার করেছে। তাদের সকলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, নাজমুল মোল্লা গত শনিবার সকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়ে যায়। সোমবার সকালে বাড়ির অদূরে কালিজিরা নদীতে বস্তাবন্দী তার মরদেহ উদ্ধার হয়। ধারণা করা হচ্ছে অটোরিকশার ছিনতাইয়ের জন্য তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভ্যান্স জানালেন, যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির টেক্সট প্রকাশের কারণ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৭:৫২ পি.এম


ভ্যান্স জানালেন, যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির টেক্সট প্রকাশের কারণ

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন যে, ইরানের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের সম্পূর্ণ টেক্সট বা অনুলিপি এখনও প্রকাশ করা হয়নি কূটনৈতিক সংবেদনশীলতার কারণে।

স্থানীয় সময় মঙ্গলবার (১৬ জুন) মার্কিন উপস্থাপক মেগিন কেলির এক পডকাস্টে ভ্যান্স সাক্ষাৎকারে বলেন, ‘এই বিষয়টি সঠিকভাবে এবং সঠিক সময়ে প্রকাশ করতে হবে। কিছু সূক্ষ্ম কূটনৈতিক বিষয় এখনও চলমান রয়েছে।’

তিনি আরও জানান, শুধু ইরান নয়, আলোচনার মধ্যস্থতাকারী দেশগুলোর পক্ষ থেকেও চুক্তির বিস্তারিত প্রকাশে ধাপে ধাপে এগোনোর অনুরোধ এসেছে। বিশেষ করে পাকিস্তান ও কাতার এ বিষয়ে সতর্কতা অবলম্বনের কথা বলেছে।

ভ্যান্স বলেন, ‘ইরানিরা এবং আমাদের কিছু মধ্যস্থতাকারী, বিশেষ করে পাকিস্তান ও কাতার, চেয়েছে যেন আমরা বিষয়টি সঠিক ক্রমে এগিয়ে নিই।’

তবে কেন এই গোপনীয়তা বজায় রাখা হচ্ছে সে বিষয়ে তিনি নিজেও পুরোপুরি অবगत নন বলে মন্তব্য করেন। তার ভাষায়, ‘আমি এর পেছনের যুক্তি পুরোপুরি বুঝি না, তবে আরব ও মুসলিম বিশ্বে কিছু সংবেদনশীল বিষয় রয়েছে, যেগুলোর প্রতি আমরা সম্মান দেখানোর চেষ্টা করছি।’

ভ্যান্সের এই মন্তব্য এমন সময়ে এলো, যখন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকের সম্ভাব্য বিভিন্ন ধারা নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে নানা প্রতিবেদন প্রকাশিত হচ্ছে। তবে এখন পর্যন্ত ওয়াশিংটন অথবা তেহরান আনুষ্ঠানিকভাবে চুক্তির পূর্ণাঙ্গ পাঠ প্রকাশ করেনি।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক আগামী শুক্রবার (১৯ জুন) সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হতে যাচ্ছে। তবে এই সমঝোতার বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, এই চুক্তির বিস্তারিত বিবরণ ‘খুব শিগগিরই’ প্রকাশ করা হবে।

এই সমঝোতা স্মারক পর্যালোচনার জন্য ইসরাইলের অনুরোধ যুক্তরাষ্ট্র প্রত্যাখ্যান করেছে বলে এক প্রতিবেদনে দাবি করা হয়েছে। ফলে চুক্তিটির পূর্ণাঙ্গ বিষয়বস্তু সম্পর্কে এখনও অন্ধকারে রয়েছে ইসরাইল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নবীনগরে গোলাগুলির ঘটনার দুইদিন পর নিখোঁজ রিফাতের মরদেহ নরসিংদী নদী থেকে উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৭:৫৫ পি.এম


নবীনগরে গোলাগুলির ঘটনার দুইদিন পর নিখোঁজ রিফাতের মরদেহ নরসিংদী নদী থেকে উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আধিপত্য বিস্তার এবং মাদক নিয়ন্ত্রণ নিয়ে গোলাগুলির ঘটনায় দুইদিন পর নিখোঁজ রিফাত- (২৮) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় নরসিংদী জেলার করিমপুর এলাকায় মেঘনা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বুধবার (১৭ জুন) সকালে নিহতের লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের সঙ্গে মরদেহ হস্তান্তর করা হয়। নিহত রিফাতের স্ত্রী এবং তিন মাস বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।

এলাকাবাসী ও স্থানীয় সূত্র জানায়, নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের বাড়াইল দাসপাড়ায় গত রোববার গোলাগুলির ঘটনার সময় রিফাত-(২৮) নামে এক যুবক গুরুতর আহত হন। এই ঘটনার পর থেকে রিফাত নিখোঁজ হয়ে যান। এ ছাড়া গুলির ঘটনায় কনিকা রানী দাস-(৩৫) নামে এক নারীও গুলিবিদ্ধ হন। পরে মঙ্গলবার সন্ধ্যায় নরসিংদী জেলার করিমপুর এলাকায় মেঘনা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। রাতের বেলায় রিফাতের বোন মুক্তা লাশটি শনাক্ত করেছেন।

নিহত রিফাতের বোন মুক্তা বেগম অভিযোগ করে বলেন, তার ভাইকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে। মরদেহে একাধিক গুলির চিহ্ন দেখা গেছে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের আলামত রয়েছে। পোস্টমর্টাম ও দাফনের পর এই ঘটনার জন্য তারা মামলা দায়ের করবেন।

নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) রাজীব কান্তি নাথ জানান, রিফাতের লাশ উদ্ধারের বিষয়টি আমরা জেনেছি। ঘটনার খবর পেয়ে সোমবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) পিয়াস বসাক, নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী স্যার সহ আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিবারের পক্ষ থেকে এখনও থানায় কোন মামলা করা হয়নি।

মামলা করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাতক্ষীরায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৭:৫৫ পি.এম


সাতক্ষীরায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

প্রধানমন্ত্রী ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় জেলা পরিষদ চত্তরে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা পরিষদ প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক, সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। প্রধান অতিথি এসময় তার বক্তব্যে বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী নির্দেশনা বাস্তবায়নে সাতক্ষীরা জেলা পরিষদ জেলার বিভিন্ন স্থানে বিপুল পরিমাণ গাছের চারা রোপণ ও বিতরণের উদ্যোগ নিয়েছে। তিনি জেলার সর্বস্তরের মানুষকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান। উপস্থিত সকলে এই সবুজ বিপ্লব সফল করার প্রত্যয় ব্যক্ত করেন। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এসএম মাহফুজুর রহমান, জেলা বিএনপির সিনিয়র যুগ্ন-আহ্বায়ক আবুল হাসান হাদী, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, বিএনপি নেতা আব্দুর রউফ, কামরুল ইসলাম ফারুক, মাসুম বিল্লাহ শাহীন, সোহেল আহমেদ মানিক, জেলা তাতী দলের সভাপতি হাসান শাহারিয়ার রিপন, জেলা ছাত্রদলের সভাপতি শেখ আবু রায়হানসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মী, জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%