ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ভৈরব থানার ওসি মাহবুবুর রহমানের বিরুদ্ধে যত অভিযোগ, ৬ সদস্যের সিন্ডিকেট ঘিরে প্রশ্ন


ভৈরব থানার ওসি মাহবুবুর রহমানের বিরুদ্ধে যত অভিযোগ, ৬ সদস্যের সিন্ডিকেট ঘিরে প্রশ্ন

কিশোরগঞ্জের ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমানের বিরুদ্ধে ঘুষ গ্রহণ, মৃত ব্যক্তিকে আসামি করে মামলা এফআইআর, ভুক্তভোগীদের মামলা না নেওয়া, আটক ব্যক্তিকে ছেড়ে দেওয়া, টাকার বিনিময়ে পুলিশ ক্লিয়ারেন্সে স্বাক্ষর, মাদক কারবারিদের কাছ থেকে মাসোহারা আদায় ও অনৈতিক কর্মকাণ্ডসহ নানা অভিযোগ উঠেছে।

খোঁজ নিয়ে জানাযায়, ইন্সপেক্টর মো. মাহবুবুর রহমান ( বিপি: ৭৯০৬১১৮৫৮৯) প্রায় ৩মাস আগে ভৈরব থানায় ওসি হিসেবে যোগদান করেন। এর আগে তিনি কিশোরগঞ্জ জেলার কটিয়াদী থানায় ৪মাস ও নিকলী থানায় ৩মাস ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন। কটিয়াদী থানায় দায়িত্ব পালনকালেও তাঁর বিরুদ্ধে মাদক কারবারিদের সম্পৃক্ততার অভিযোগ উঠেলে তাকে নিকলী থানায় বদলি করা হয়।

নিকলী থানায় বদলির তিন মাসের মাথায় গত ২৮জুলাই কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান শৈলী এই বিতর্কিত ওসি মাহবুবুর রহমানকে ভৈরবের মতো গুরুত্বপূর্ণ থানায় বদলি করেন। ভৈরব থানায় যোগদান করেই ওসি মাহবুবুর রহমানের বাড়ি বগুড়ায় হওয়ায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের ঘনিষ্ঠ লোক বলে জাহির করেন। ওসি শুধু প্রতিমন্ত্রীর ঘনিষ্ঠ লোক হিসেবে নয় কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান শৈলী'র আস্থাভাজন হিসেবেও বেশ পরিচিত লাভ করেন।

আরও পড়ুন: উখিয়ায় ১৫ ঘণ্টা পরও জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ

এসব পরিচয়ের কারণে থানার ভেতর থাকা পুলিশ সদস্যদের সঙ্গে খারাপ আচরণ করায় ওসি ও রাষ্ট্রপতির ভাতিজি জামাই পরিচয় দেয়া বিতর্কিত কনস্টেবল মুন্সি আনিসের আতংকে অফিসারদ ও স্টাফদেরমধ্যে অসন্তোষ ও স্বাভাবিক কর্মপরিবেশ নষ্ট হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

আরও জানাযায়, ওসি মাহবুবুর রহমান ভৈরব থানায় যোগদানের পরপরই থানার চৌকস কয়েকজন অফিসার ও স্টাফদেরকে এসপির মাধ্যমে অন্যত্র বদলি করিয়ে স্টাফদের মধ্যে আতংক সৃষ্টি করে। তিনি একক রাজত্ব কায়েম করতে তাঁর বিশ্বস্তদের দিয়ে ৬ সদস্যের একটি সিন্ডিকেট তৈরি করেন। ওই সিন্ডিকেটে রয়েছেন ওসি মাহবুবুর রহমান, কনস্টেবল মুন্সি আনিস, এসআই শক্তিপদ মৃধা, এসআই আসিবুর, কম্পিউটার অপারেটর কনস্টেবল মোকাররম এবং ওসির বডিগার্ড কনস্টেবল শফিকুল ইসলাম। ওই সিন্ডিকেটের সম্বনয় করেন ওসি মাহবুবুর ও মুন্সি আনিস। তাঁর বিশস্ত পুলিশ কনস্টেবল মুন্সি আনিছকে করিমগঞ্জ থেকে ও কম্পিউটার অপারেটর কনস্টেবল মোকাররমকে কটিয়াদী থানা থেকে এসপির মাধ্যমে ভৈরব থানায় পোস্টিং করিয়ে আনেন ওসি।
মাহবুবুর রহমানের সঙ্গে খুলনা মেট্রোপলিটন পুলিশে দীর্ঘদিন চাকরি করা এসআই শক্তিপদ মৃধাকে থানা ও থানার বাহিরের সকল কিছু দেখভালের পূর্ণ দায়িত্ব দিয়ে রাখেন ওসি। এসআই শক্তিপদ মৃধাকে সহযোগিতা করার জন্য সঙ্গে যুক্ত করছেন এসআই আসিবুলকেও।
ওই সিন্ডিকেটের সদস্য ওসির বডিগার্ড কনস্টেবল শফিকুল ইসলামকে দিয়ে ওসি বিভিন্ন মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মাসোহারা গ্রহণ করেন বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে ভৈরবের শীর্ষ ২৪জন মাদক ব্যবসায়ীর কাছ থেকে মাসোহারা গ্রহণের একটি তালিকা বিভিন্ন গোয়েন্দা সংস্থা সংগ্রহ করেছেন। ওই তালিকায় টাকার অংকও উল্লেখ রয়েছে।

ওসি যোগদানের পর ভৈরব থানা পুলিশ বেশ কয়েকবার শহরের বিভিন্ন এলাকায় কয়েকবার অভিযান চালিয়ে ঢালাওভাবে দেড়শতাধিক উঠতি বয়সের যুবক ও মাদকসেবীদের আটক করা হয়। তাদের মধ্যে যাচাই-বাছাইয়ের নামে অনেককে ছেড়ে দেয়ার অভিযোগ রয়েছে। মাদকসেবীদের আটক করা হলেও ভৈরবের ছোটবড় দুই শতাধিক মাদক কারবারিকে গ্রেফতারে পুলিশ তৎপরতা না থাকায় নির্বিঘ্নে মাদক কারবারিরা তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে। এতে ভৈরবে ব্যাপকহারে চুরি ও ছিনতাইয়ের ঘটনা বৃদ্ধি পেয়েছে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতি দিনদিন অবনতি হচ্ছে বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। চিহৃিত অপরাধীদের বাঁচাতে ছিনতাইয়ের ঘটনায় থানায় মামলার পরিবর্তে করা হচ্ছে হারিয়েছে জিডি।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর, বুধবার সকাল ৬টার দিকে ডেঙ্গু আক্রান্ত মতিউর রহমানকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পথে গাছতলাঘাট ব্রীজ পাড় হলে ছিনতাইকারীরা তাদের বিভাটেক আটকিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে দুটি মোবাইল ফোন ও টাকাপয়সা ছিনিয়ে নেন। এই ছিনতাইয়ের ঘটনায় ভৈরব থানায় মোবাইল হারিয়েছে মর্মে জিডি করা হয়।এই ঘটনাটি নিশ্চিত করেন ভুক্তভোগীর মামাতো ভাই বায়োজিদ মিয়া।

এছাড়াও, মিরারচর ও আকবর নগর গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় আকবরনগর গ্রামের ছাবু মিয়ার ছেলে আব্দুল আলীম নামে একজন মৃতব্যক্তিকে আসামী রেখেই সেপ্টেম্বর মাসে মামলা এফআইআরভুক্ত করেন ওসি। মামলা নং-২১। ওই মামলায় আসামি তালিকার ১৬ নাম্বারে থাকা আসামি মৃত আব্দুল আলীম ঘটনার প্রায় ২বছর আগে সড়ক দূর্ঘনায় মারা যান।

আরও পড়ুন: তাহিরপুরে প্রবাসীর স্ত্রী ও পাঁচ লাখ টাকা নিয়ে উধাও নাজমুল, পরিবার উদ্বিগ্ন

গত ৩ অক্টোবর শহরের কমলপুর এলাকায় দোকানপাট ভাঙচুর ও লুটপাটের ঘটনায় প্রতিপক্ষ মুর্শেদ মিয়ার কাছ থেকে বিকাশে ৩০ হাজার টাকা ওসির ব্যক্তিগত নম্বরে ঘুষ নেয়ার অভিযোগ উঠে। ঘটনারদিন শনিবার বিকেল ৪টা ১২মিনিটে বিকাশে লেনদেনটি হয়। ট্রানজেকশন আইডি: DJ32CPB40Q। একই ঘটনায় ভুক্তভোগী মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ এক সপ্তাহ ধরে থানায় ওসির কাছে ধর্ণা দিয়েও থানায় মামলা করতে না পেরে কিশোরগঞ্জ আদালতে মামলা করেন। এঘটনায় দৈনিক আজকের পত্রিকার অনলাইন ও দৈনিক যুগান্তর সহ একাধিক জাতীয় মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়। এঘটনায় পুলিশের পক্ষ থেকে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিশ্বস্ত সূত্রে জানাযায়, বিকাশে ঘুষ লেনদেনের ঘটনায় ওসি মাহবুবুর রহমানকে প্রত্যাহারের আদেশ ডিআইজি ঢাকা রেঞ্জ থেকে কিশোরগঞ্জ পুলিশ সুপারের কাছে পাঠানো হয়। পরে ক্ষমতাসীন দলের এক ছাত্রনেতার তদবিরে রহস্যজনক কারণে ওই প্রত্যাহার আদেশ স্থগিত করা হয়েছে। তবে এই ঘটনায় তদন্ত চলমান আছে বলে জানাযায়।

তাছাড়া, চলতি বছরের ২২সেপ্টেম্বর, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে মুন্না বোম্বাই চানাচুর ফ্যাক্টটির মালিক রহমান মিয়ার ছেলে মুন্নাকে এসআই শক্তি পদ মৃধা ও এসআই হাসান কারখানা থেকে আটক থানায় নিয়ে দুপুর ২টা ৫৮মিনিটে লকাপে ঢুকায় এবং ৩টা ২০মিনিটে মোটা অংকের রফাদফার করে ওসির নির্দেশে ছেড়ে দেয়া হয় বলে অভিযোগ রয়েছে।

অভিযোগ রয়েছে, ২৪থেকে ২৯সেপ্টেম্বর পর্যন্ত ওসি ছুটিতে বগুড়ায় ছিলেন। ছুটিতে থাকা অবস্থায় চলতি বছরের ২৬সেপ্টেম্বর অনৈতিক লেনদেনের মাধ্যমে নিয়ন মিয়া নামক একব্যক্তির পুলিশ ক্লিয়ারেন্সে স্বাক্ষর করেন ওসি মাহবুবুর রহমান। ক্লিয়ারেন্স আরআফ নাম্বার (RF: 1BUBW2H) এর বিদেশগামী (পর্তুগাল) যাত্রী এসআই শক্তিপদ মৃধার মাধ্যমে বগুড়ায় গিয়ে পুলিশ ক্লিয়ারেন্সে স্বাক্ষর আনেন ওসির।
অভিযোগ রয়েছে, শহরের কমলপুর নিউটাউন এলাকার মাহিয়া কম্পিউটার, সিটি কম্পিউটার সহ নিদিষ্ট ৪টি কম্পিউটার দোকানের মাধ্যমে অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য বাধ্যতামুলক আবেদন করতে হয়। সরকারি চার্জ পনেরোশত টাকার বাহিরে আরও ২ হাজার টাকা অতিরিক্ত ও কাগজসহ থানার মুন্সির কাছে জমা দেয়া হয়। অভিযোগ রয়েছে, ওই অতিরিক্ত টাকার ভাগ কিশোরগঞ্জসহ ভৈরব থানার ওসি ও কয়েকজনকে দেয়া হয়। প্রতিটি ক্লিয়ারেন্সের জন্য ওসি মাহবুবুর রহমানকে দিতে হয় ৭০০ টাকা। প্রতিমাসে গড়ে ভৈরব থানায় তিন শতাধিক পুলিশ ক্লিয়ারেন্স হয়। শুধু পুলিশ ক্লিয়ারেন্স থেকেই নিয়মবহির্ভূতভাবে ওসি প্রায় ২লাখ টাকা নেন।

আরও অভিযোগ রয়েছে, ২০২৬সালের ৫অক্টোবর বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ আরিয়ান খুলুদ নামে এক আসামিকে আটক করে ভৈরব থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। ইমিগ্রেশন পুলিশের কাছ থেকে দুপুরে আসামিকে থানায় নিয়ে আসেন এসআই শক্তিপদ মৃধা। ওইদিন রাত ১২টার দিকে ম্যাজিস্ট্রেটের স্বাক্ষরবিহীন একটি রিকলের ভিত্তিতে আসামিকে ছেড়ে দেন ওসি।

আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে কুপিয়ে মারাত্মকভাবে জখম

অভিযোগ রয়েছে, ওসি মাহবুবুর রহমান ও কনস্টেবল মুন্সি আনিস একসঙ্গে বসেই মদ্যপান করেন। সপ্তাহের প্রায় রাতেই আওয়ামীলীগ নেতা মোশাররফ হোসেন মিন্টুর মালিকাধীন জান্নাত রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টের চতুর্থ তলায় মিন্টুর ব্যক্তিগত কক্ষে নিয়মিত মদ্যপান করেন বলে সাধারণ মানুষের মুখে গুনজন রয়েছে। ওসির মদ্যপানের বিষয়টি গত ২২ অক্টোবর, মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সামনে আনেন ভৈরবের গণঅধিকার পরিষদের নেতা ইমতিয়াজ আহমেদ কাজল। ওসি মাহবুবুর রহমানকে ডোপটেষ্টের মাধ্যমে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের উদ্ধর্তন কর্তৃপক্ষের কাছে জোড়ালো দাবি করেন তিনি। সংবাদ সম্মেলনে ওসির মদ্যপানের বিষয়ে একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ওসিকে নিয়ে সাধারণ মানুষের মধ্যে মিশ্রপ্রতিক্রিয়া দেখা দেয়।

ম্যাজিস্ট্রেটের স্বাক্ষরবিহীন রিকলে আসামি ছেড়ে দেওয়া ও বিকাশের মাধ্যমে ঘুষ গ্রহণের অভিযোগে ওসির বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর সরকারদলীয় বিভিন্ন নেতাকর্মী এবং থানা পুলিশের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকাণ্ডে দালালির সঙ্গে জড়িত ব্যক্তিদের মাধ্যমে ফেসবুকে শেয়ার করা সংবাদগুলো মুছে ফেলার জন্য একাধিক ব্যক্তি ফোন করে চাপ প্রয়োগ করেন। এ ছাড়া, ওসির প্রত্যাহারাদেশ স্থগিত হওয়ার পর তাঁর বিরুদ্ধে আর কোনো সংবাদ প্রকাশ না করার জন্য সরকারদলীয় নেতাকর্মী ও ওসির ঘনিষ্ঠজনেরা সাংবাদিকদের অনুরোধ জানান।

ভৈরব থানার ওসি মাহবুবুর রহমান ও মুন্সি আনিস সহ সিন্ডিকেটের ৬ সদস্যের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয়, বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও পুলিশের উদ্ধর্তন কর্তৃপক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানান ভৈরবের সচেতন মহল।
এবিষয়ে ভৈরব থানার মুন্সি আনিসকে ফোন করা হলেও তিনি সাড়া দেননি।

এ বিষয়ে অভিযুক্ত ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, মাদকের সঙ্গে তিনি কোনোভাবেই জড়িত নন। তাঁর ভাষ্য, বিভিন্ন কাজে ভুলত্রুটি হতে পারে, তবে সব বিষয় নিয়ে ভাইরাল করা ঠিক নয়। মদ্যপান, মাদক কারবারিদের কাছ থেকে মাসোহারা গ্রহণ, থানায় ছয় সদস্যের সিন্ডিকেট গঠন এবং প্রতিমন্ত্রী ও পুলিশ সুপারের ঘনিষ্ঠ পরিচয়ে প্রভাব বিস্তারের অভিযোগের সঙ্গে তাঁর কোনো সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেন তিনি।

আরও পড়ুন: সুন্দরবনে কোস্ট গার্ডের সঙ্গে ‘দাদা ভাই বাহিনী’র বন্দুকযুদ্ধে ৫ জেলে উদ্ধার

স্বাক্ষরবিহীন রিকল সঠিক কিনা যাচাইয়ের প্রায় ১১ঘন্টা আগে আসামি ছেড়ে দেওয়ার বিষয়ে ওসি বলেন, রাতেই তাঁর লোকের মাধ্যমে নথিপত্র সঠিক থাকার বিষয়টি নিশ্চিত হন। পরদিন অফিস খোলার পর এসিপি স্যার অফিসিয়ালী বিষয়টি নিশ্চিত করেন বলে জানান তিনি। তবে ছুটিতে ঢাকায় অবস্থানকালে একটি পুলিশ ক্লিয়ারেন্সে স্বাক্ষর করার বিষয়টি স্বীকার করেন তিনি। ছিনতাইয়ের ঘটনায় মামলা না করে সাধারণ ডায়েরি (জিডি) করার বিষয়ে ওসি বলেন, ভৈরবে মাদক ও ছিনতাইয়ের ঘটনা বেশি হওয়ায় প্রতি মাসে প্রায় এক হাজার মামলা হয়। এ কারণে মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় প্রাথমিকভাবে জিডি নেওয়া হয়।

এদিকে, কটিয়াদি থানায় থাকাকালীন মাদক কারবারিদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে কটিয়াদী-২, আসনের সংসদ সদস্যের সুপারিশযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে পাঠানো ছাত্র-জনতার অভিযোগকে ভুল-বোঝাবুঝি হিসেবে উল্লেখ করেন ওসি মাহবুবুর রহমান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমতলীতে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

আমতলী (বরগুনা) প্রতিনিধি

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:২৮ পি.এম


আমতলীতে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
 
আমতলীতে পুলিশের বিশেষ অভিযানে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আমিনুর ইসলাম আকাশ (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে আমতলী থানা পুলিশ।  
 
সোমবার  দিবাগত রাত  সোয়া ১টার দিকে উপজেলার শাখারিয়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
 
গ্রেপ্তারকৃত আমিনুর ইসলাম আকাশ আমতলী পৌরসভার দক্ষিণ-পশ্চিম আমতলী এলাকার মো. মোতাহার হাওলাদারের ছেলে।
 
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইনের নেতৃত্বে পুলিশের একটি দল শাখারিয়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। এ সময় আকাশকে আটক করে তাঁর কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
 
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। #

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মতিঝিল বিভাগে বিশেষ অভিযানে পুলিশ গ্রেফতার করেছে ৮৮ জন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫০ পি.এম


মতিঝিল বিভাগে বিশেষ অভিযানে পুলিশ গ্রেফতার করেছে ৮৮ জন

ঢাকা, ২৭ অক্টোবর, ২০২৬ : রাজধানীর মতিঝিল বিভাগের বিভিন্ন থানা এলাকায় সোমবার বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ ৮৮ জনকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য প্রকাশ করেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে পল্টন থানায় ৪৭ জন, শাহজাহানপুর থানায় ১৪ জন, খিলগাঁও থানায় ১০ জন, মতিঝিল থানায় আটজন, সবুজবাগ ও মুগদা থানায় চারজন করে এবং রামপুরা থানায় একজন রয়েছেন।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিল গেটসের এআই নিয়ে শঙ্কা, পরদিনই মাইক্রোসফটে ৬০ হাজার কর্মী ছাঁটাইয়ের উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫১ পি.এম


বিল গেটসের এআই নিয়ে শঙ্কা, পরদিনই মাইক্রোসফটে ৬০ হাজার কর্মী ছাঁটাইয়ের উদ্যোগ

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর যুগে চাকরির ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিল গেটস, যিনি প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা। তার এই মন্তব্যের পরের দিন, মাইক্রোসফট প্রায় ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় পদত্যাগের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

রোববার ‘দ্য অবজারভার’ পত্রিকায় বিল গেটসের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়। সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেন, "বর্তমান বাজার ব্যবস্থার নীতিতে বড় ভুল রয়েছে। এখন প্রধান লক্ষ্য হয়ে উঠেছে, মানুষ ছাঁটাই করে রোবট নিয়োগ দাও।"

এর পরের দিন, মাইক্রোসফট তাদের মোট কর্মীবাহিনীর প্রায় এক-চতুর্থাংশকে স্বেচ্ছায় পদত্যাগের প্রস্তাব বা ‘বাইআউট’ দেয়। যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য ও ভারতের প্রায় ৬০ হাজার কর্মী এই সুবিধার আওতায় পড়বেন। উল্লেখ্য, গেটস বর্তমানে মাইক্রোসফটের কোনো পদে নেই।

বিল গেটস এআই-এর এই বিকাশকে একটি বড় বিবর্তন হিসেবে দেখছেন। তার মতে, মানুষ আর পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান প্রাণী থাকছে না। এআই খুব দ্রুত দাফতরিক কাজ থেকে শুরু করে কায়িক শ্রমের স্থানও দখল করে নেবে।

কর্মী সংখ্যা কমে গেলে সরকারের কর আদায় কমে যাবে, যা সামাজিক নিরাপত্তা ব্যবস্থা দুর্বল করে দিতে পারে। এজন্য তিনি এআই ব্যবহারের ওপর প্রতীকী কর এবং ধনকুবেরদের ওপর উচ্চ কর আরোপের প্রস্তাব দিয়েছেন। তিনি জানান, নিজে ১৪ বিলিয়ন ডলার কর দিয়েছেন এবং প্রয়োজনে ৪০ বিলিয়ন ডলার দিতেও তিনি রাজি।

মাইক্রোসফট দাবি করেছে, এআই-এর কারণে কর্মীদের স্বেচ্ছায় পদত্যাগের এই সুযোগ দেওয়া হচ্ছে না। তবে বিভিন্ন সূত্র থেকে জানা যায়, কোম্পানিটি খরচ কমানোর লক্ষ্যে এআই প্রযুক্তিতে বড় অঙ্কের অর্থ বিনিয়োগের পরিকল্পনা করছে।

চলতি বছরের এপ্রিলে, মাইক্রোসফট প্রায় ৮ হাজার ৭৫০ জন মার্কিন কর্মীর জন্য অবসর কর্মসূচি ঘোষণা করেছিল। এর আগে, এক দফায় ১৫ হাজার কর্মী ছাঁটাইও করা হয়েছিল।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সতর্ক করে জানিয়েছে, এআই-এর কারণে বৈষম্য বেড়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। ধনী ও উচ্চ বেতনভুক কর্মীরাই এর সিংহভাগ সুবিধা পাবেন। এআই যুগে বিপুল কর্মসংস্থানের পরিবর্তন মোকাবিলায় প্রস্তুতি না নিলে আম জনতার খরচ আরও বাড়তে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রমিক প্রতিনিধি পেলে ১ সপ্তাহের মধ্যে নিম্নতম মজুরি বোর্ড গঠন হবে : শ্রমমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫২ পি.এম


শ্রমিক প্রতিনিধি পেলে ১ সপ্তাহের মধ্যে নিম্নতম মজুরি বোর্ড গঠন হবে : শ্রমমন্ত্রী

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠনের উদ্যোগ গ্রহণ করেছে, যা তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি বৃদ্ধির উদ্দেশ্যে। শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী শ্রমিক প্রতিনিধি পেলে ১ সপ্তাহের মধ্যে নিম্নতম মজুরি বোর্ড গঠন করে গেজেট প্রকাশের প্রতিশ্রুতি দিয়েছেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাজধানীর সিরডাপে অনুষ্ঠিত শ্রম ও কর্মসংস্থান ত্রিপক্ষীয় পরামর্শ সভায় তিনি এই আশ্বাস প্রদান করেন।

মন্ত্রী গাজীপুরের কালিয়াকৈরে বেতন বৃদ্ধির দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ ও কারখানা ভাঙচুরের ঘটনা উল্লেখ করে বলেন, "শ্রমিকদের বেতন আটকে রাখার ঘটনা কমেছে। তবুও বিনা নোটিশে রাস্তায় আন্দোলনে নামলে সমস্যা তৈরি হয়।"

শ্রমিক অসন্তোষ রোধে ৭টি মনিটরিং টিম কাজ করছে বলেও জানান তিনি। এ সময় মন্ত্রী মালিকপক্ষকে আহ্বান জানান, যেন শ্রমিকদের বেতন মাসের ৭ তারিখের মধ্যে পরিশোধ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%