ঢাকা শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ইং ১৫ই কার্তিক, ১৪৩৩বাং

দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার ধাক্কা, প্রাণ গেল ২ জনের


দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার ধাক্কা, প্রাণ গেল ২ জনের

সিরাজগঞ্জের শিয়ালকোলে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় দুই জন নিহত হয়েছেন, যাদের মধ্যে একজন চালকও রয়েছেন। এই ঘটনায় সিএনজির আরো এক যাত্রী আহত হয়েছেন।

 

আহত যাত্রীকে সিরাজগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: আলফাডাঙ্গায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের ঢল, র‍্যালি-আলোচনায় মুখরিত শহর

শুক্রবার (২৮ আগস্ট) ভোর ৫টার দিকে সদর উপজেলার সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক মহাসড়কের শিয়ালকোল ইউনিয়নের বটতলা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন—রায়গঞ্জ উপজেলার কালিঞ্জা গ্রামের গুতু রাজবংশির ছেলে ঠাকুর হালদার (৭০) এবং কামারখন্দ উপজেলার কুটিরচর গ্রামের আলী আকতার ফকিরের ছেলে সিএনজি চালক আশিক (৩৫)। আহত ব্যক্তির নাম ঠাকুর হালদারের ছেলে বিষ্ণ হালদার।

 

নিহতদের স্বজন ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, ভোরে মাছ ধরার জাল নিয়ে বাড়ি থেকে বের হন ঠাকুর হালদার ও তার ছেলে বিষ্ণ হালদার। পরে তারা কামারখন্দ উপজেলার বাজার ভদ্রঘাট থেকে একটি সিএনজিতে করে সিরাজগঞ্জ শহরের দিকে রওনা দেন। বটতলা এলাকায় পৌঁছানোর পর সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এই ধাক্কায় সিএনজিটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়।

আরও পড়ুন: ফুলছড়িতে যমুনা নদীর বুক চিরে চলা নৌকার ওপর জন্ম নিয়েছে এক ফুটফুটে কন্যাসন্তান নাম রাখা হয়েছে ‘নদী’

 

দুর্ঘটনাস্থলেই চালক আশিক ও যাত্রী ঠাকুর হালদারের মৃত্যু ঘটে।

স্থানীয় বাসিন্দারা আহত বিষ্ণ হালদারকে উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। পরে নিহতদের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ বাড়িতে নিয়ে যান।

সিরাজগঞ্জ সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মরদেহ নিয়ে স্বজনরা বাড়ি চলে গেছেন। আহত বিষ্ণ হালদারকে সিরাজগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: কালকিনিতে চেয়ারম্যান কাপ মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন জজ কোর্ট একাদশ

 

’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এবার ইনফান্তিনোর বিরুদ্ধে ফৌজদারি মামলা ঠুকছে উয়েফা!

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

১০:১৬ এম


এবার ইনফান্তিনোর বিরুদ্ধে ফৌজদারি মামলা ঠুকছে উয়েফা!

বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার বিতর্কিত সভাপতি জিয়ানি ইনফান্তিনোর বিরুদ্ধে বড়সড় ফৌজদারি আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় ফুটবলের অভিভাবক সংস্থা উয়েফা। মূলত ফিফা বিশ্বকাপসহ অন্যান্য মেগা টুর্নামেন্টের মালিকানার অংশীদারিত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করে দেওয়ার পরিকল্পনার কারণে উয়েফা ক্ষুব্ধ হয়েছে।

 

বিবিসি স্পোর্টসের হাতে আসা নথিপত্র অনুযায়ী, সুইজারল্যান্ডে ইনফান্তিনোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সুবিধার্থে প্রয়োজনীয় প্রমাণ ও নথিপত্র সংগ্রহের জন্য আনুষ্ঠানিক আবেদন জানিয়েছে উয়েফা। সংস্থাটি ফিফা সভাপতির বিরুদ্ধে সরাসরি ‘অপরাধমূলক অব্যবস্থাপনা’র চরম অভিযোগ তুলেছে। শুধু ইনফান্তিনো নয়, এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত অন্যান্য ফিফা কর্মকর্তাদের বিরুদ্ধেও ফৌজদারি মামলা করার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে।

ঘটনার সূত্রপাত ২০২৬ বিশ্বকাপের ঠিক পরপরই।

 

ইনফান্তিনো ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ নামে একটি নতুন বাণিজ্যিক প্রতিষ্ঠান তৈরির প্রস্তাব পেশ করেছিলেন। এই প্রতিষ্ঠানের মূল কাজ ছিল বিশ্বকাপের মতো ফিফার সবচেয়ে বড় সম্পদগুলোর শেয়ার বা স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করে দেওয়া। তবে ফুটবল বিশ্বের তীব্র প্রতিবাদ ও তোলপাড়ের মুখে শেষ পর্যন্ত ফিফা সেই সিদ্ধান্ত বাতিল করতে বাধ্য হয়।

আদালতে পেশ করা উয়েফার নথিতে স্পষ্ট উল্লেখ করা হয়, ‘প্রকৃতপক্ষে এটি ছিল ইনফান্তিনো ও তার ঘনিষ্ঠ একটি ছোট চক্রের নিজস্ব মুনাফা লোটার কৌশল।

 

ফিফা, এর সদস্য এবং বিশ্ব ফুটবলের অন্যান্য অংশীদারদের বিপুল ক্ষতি করে ফিফার সবচেয়ে দামি সম্পদগুলো স্থায়ীভাবে নিজেদের আয়ত্তে নেওয়ার জন্যই এই ফাঁদ পাতা হয়েছিল।’

উয়েফা আরো দাবি করে, ‘তড়িঘড়ি করে ডাকা এক মিটিংয়ে মাত্র কয়েক ঘণ্টার নোটিশে নিজের এই কোটি কোটি ডলারের বিতর্কিত প্রস্তাবটি অনুমোদন করিয়ে নিয়েছিলেন ইনফান্তিনো। সেখানে উপস্থিত অনেক উচ্চপদস্থ কর্মকর্তা এই পরিকল্পনার নাম আগে কখনো শোনেনইনি।’

এদিকে মোনাকোতে গরকাল রাতে আয়োজিত চ্যাম্পিয়ন্স লিগের ড্র অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে এক জরুরি বৈঠকে বসেছিলেন উয়েফা ও ইউরোপীয় ফুটবলের শীর্ষ কর্তারা। সেখানেও মূল আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন ইনফান্তিনো।

 

বৈঠক শেষে সংবাদমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে উয়েফা জানিয়েছে, ‘উপস্থিত সকল সদস্য সর্বসম্মতিক্রমে উয়েফা সভাপতি ও প্রশাসনকে সর্বাত্মক আইনি ও রাজনৈতিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা দিয়েছেন। সভাপতির ক্ষমতার অপব্যবহার রোধ, প্রয়োজনীয় মৌলিক সংস্কার আনয়ন এবং ফিফাকে কোনো ব্যক্তিবিশেষের সম্পত্তি না বানিয়ে একটি সঠিক প্রাতিষ্ঠানিক রূপ দিতে সব ধরনের পথ অবলম্বন করা হবে।’

মহাবিপদে পড়া জিয়ানি ইনফান্তিনো ও ফিফা কর্তৃপক্ষের সাথে এই বিষয়ে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে বিবিসি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আশুগঞ্জে ইয়াবা ও অস্ত্রসহ ৩৮ মামলার আসামি রাসেল গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শরীফ উদ্দিন (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

১০:২০ এম


আশুগঞ্জে ইয়াবা ও অস্ত্রসহ ৩৮ মামলার আসামি রাসেল গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ রাসেল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের দাবি, গ্রেফতারকৃত রাসেলের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, দস্যুতা, অস্ত্র, মাদক, চুরি ও হত্যা মামলাসহ মোট ৩৮টি মামলা রয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর ১২টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল উপজেলার সোনারামপুর এলাকায় লা ভিডা হাসপাতালের পেছনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত থেকে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেলের বিরুদ্ধে আশুগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় মোট ৩৮টি মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ডাকাতি ৭টি, দস্যুতা ৭টি, ডাকাতির প্রস্তুতি ৯টি, বিস্ফোরক আইনে ৫টি, মাদক ৪টি, অস্ত্র ৩টি, চুরি ২টি এবং হত্যা ১টি মামলা রয়েছে।
পুলিশের তথ্যমতে, রাসেল দীর্ঘদিন ধরে এলাকায় ডাকাতি, দস্যুতা, চুরি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।
গ্রেফতারকৃত রাসেল আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামের আব্দুল জলিলের ছেলে।
তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লিগ পর্বে কে কার মুখোমুখি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

১০:২২ এম


লিগ পর্বে কে কার মুখোমুখি

চ্যাম্পিয়নস লিগের ২০২৬-২৭ মৌসুম আগামী ৮ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে। ইতোমধ্যে লিগ পর্বের ড্র সম্পন্ন হয়েছে, যেখানে দুই স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা কঠিন প্রতিপক্ষ পেয়েছে।

২০২৬-২৭ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের ড্র বৃহস্পতিবার (২৭ আগস্ট) মোনাকোয় অনুষ্ঠিত হয়। নতুন ধাঁচের এই ড্রয়ে এক মুহূর্তেই উন্মোচিত হয় তাদের আটটি প্রতিপক্ষের নাম।

উয়েফার ড্র সফটওয়্যার প্রতিটি দলের জন্য ৮টি প্রতিপক্ষ নির্ধারণ করেছে, যেখানে ৪টি হোম ও ৪টি অ্যাওয়ে ম্যাচ অন্তর্ভুক্ত রয়েছে। ৪টি আলাদা সিডিং পট থেকে ২টি করে প্রতিপক্ষ নির্বাচন করা হয়েছে। বিগত পাঁচ বছরের ইউরোপীয় ফলাফলের ভিত্তিতে সিডিং নির্ধারণ করা হয়। একই দেশের দুটি দলকে একে অপরের মুখোমুখি হওয়া থেকে বিরত রাখা হয়েছে।

প্রথম পর্বের খেলাগুলো ৮-১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এবং ডিসেম্বর পর্যন্ত প্রথম ছয়টি পর্ব চলবে। জানুয়ারিতে লিগ পর্ব পুনরায় শুরু হবে এবং ২৭ জানুয়ারি অষ্টম পর্বের খেলা শেষ হবে। প্রতিটি দলের ম্যাচের পূর্ণাঙ্গ সময়সূচি শনিবার প্রকাশ করা হবে।

চূড়ান্ত পয়েন্ট টেবিলের শীর্ষ ৮টি দল সরাসরি মার্চ মাসের রাউন্ড অব ১৬-এ পৌঁছে যাবে। ৯ থেকে ২৪তম স্থানে থাকা দলগুলো ফেব্রুয়ারিতে প্লে-অফ নকআউটে খেলবে, যা রাউন্ড অব ১৬-এর বাকি ৮টি দল নির্ধারণ করবে। ২৫ থেকে ৩৬তম স্থানে থাকা দলগুলো বাদ পড়বে। প্রতিযোগিতার ৩৬টি দল প্রায় ২.৫ বিলিয়ন ইউরো (২.৯ বিলিয়ন ডলার) প্রাইজমানি ভাগ করে নেবে।

পট-১ এর ৯ দল যাদের মুখোমুখি

দল

হোম ম্যাচ

অ্যাওয়ে ম্যাচ

পিএসজি

বার্সেলোনা, রোমা, গালাতাসারাই, স্লোভান ব্রাতিস্লাভা

ম্যানচেস্টার সিটি, অ্যাস্টন ভিলা, ভিয়ারেয়াল, কোমো

বায়ার্ন মিউনিখ

আর্সেনাল, রেয়াল বেতিস, বোদো/গ্লিম্ট, স্লাভিয়া প্রাগ

আতলেতিকো মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, লিল, ভাইকিং

রিয়াল মাদ্রিদ

ইন্টার মিলান, পিএসভি, লাইপজিগ, এলএএসকে

আর্সেনাল, রোমা, শাখতার দোনেৎস্ক, এইকে এথেন্স

লিভারপুল

আতলেতিকো মাদ্রিদ, পোর্তো, ভিয়ারেয়াল, লঁস

ইন্টার মিলান, ক্লাব ব্রুজ, ফেনেরবাচ, এলএএসকে

ইন্টার মিলান

লিঁভারপুল, ক্লাব ব্রুজ, শাখতার দোনেৎস্ক, স্টুটগার্ট

রেয়াল মাদ্রিদ, বরুশিয়া ডর্টমুন্ড, ফাইনর্ট, স্লোভান ব্রাতিস্লাভা

ম্যানচেস্টার সিটি

পিএসজি, স্পোর্তিং, নাপোলি, এইকে এথেন্স

বার্সেলোনা, পোর্তো, লাইপজিগ, লঁস

আর্সেনাল

রেয়াল মাদ্রিদ, বরুশিয়া ডর্টমুন্ড, লিল, সাবাহ

বায়ার্ন মিউনিখ, রেয়াল বেতিস, নাপোলি, স্লাভিয়া প্রাগ

বার্সেলোনা

ম্যানচেস্টার সিটি, অ্যাস্টন ভিলা, ফাইনর্ট, কোমো

পিএসজি, স্পোর্টিং ক্লাব, গালাতাসারাই, সাবাহ

আতলেতিকো মাদ্রিদ

বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার ইউনাইটেড, ফেনেরবাচ, ভাইকিং

লিভারপুল, পিএসভি, বোদো/গ্লিম্ট, স্টুটগার্ট

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভুয়া ম্যাজিস্ট্রেট সেজে চাঁদাবাজির অভিযোগে আটক ৩

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

১০:২৪ এম


ভুয়া ম্যাজিস্ট্রেট সেজে চাঁদাবাজির অভিযোগে আটক ৩

সাভারে খাদ্য অধিদপ্তরের খোলা বাজারে চাল ও আটা বিক্রির (ওএমএস) দোকানে ভুয়া ম্যাজিস্ট্রেট সেজে চাঁদা দাবির অভিযোগে ৩ জনকে আটক করে স্থানীয় জনতা পুলিশে সোপর্দ করেছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সাভার সদর ইউনিয়নের চাপাইন এলাকায় ‘জাহাঙ্গীর এন্টারপ্রাইজ’ নামক দোকানে এই ঘটনা ঘটে।

অভিযোগের সূত্রে জানা গেছে, দোকানটিতে চাল ও আটা বিক্রি করার সময় এফ রহমান রূপক (৪৮) নামে একজন যুবক দোকানে অনিয়মের অভিযোগ তোলে এবং নিজেকে ম্যাজিস্ট্রেট পরিচয় দেয়। তার সঙ্গে ছিলেন মো. মনজুরুল হক মঞ্জু (৫২), মো. আবু বক্কর সিদ্দিক (৪১) ও পিন্টু শেখ (৪৭)। তারা নিজেদের সাংবাদিক পরিচয় দেন।

পরবর্তীতে, তারা দোকানটিতে অভিযান পরিচালনা ও সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। দোকানের মালিক মো. জাহাঙ্গীর হোসেন এবং উপস্থিত কর্মচারীরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে। একপর্যায়ে, উপস্থিত জনগণের সন্দেহ হলে স্থানীয়রা হাতেনাতে তাদের আটক করে, তবে পিন্টু শেখ কৌশলে সেখান থেকে পালিয়ে যায়।

জিজ্ঞাসাবাদে তারা ভুয়া পরিচয় দেওয়ার কথা স্বীকার করলে ক্ষুব্ধ জনতা তাদের গণধোলাই দেয়। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

সাভার মডেল থানার এসআই আব্বাস উদ্দিন জানান, এলাকাবাসী চারজনকে আটক করে তাদের কাছে সোপর্দ করেছে। এ ঘটনায় দোকান মালিক মো. জাহাঙ্গীর হোসেন সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এই বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৭
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৪
মাগরিব ০৫:২০
ইশা ০৬:৩২
সূর্যোদয় : ০৬:০৪ সূর্যাস্ত : ০৫:২০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%