০৯:২১ এম
মেহেরপুরের গাংনী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ৬ জনকে পুশ ইন করার চেষ্টা করেছে। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রতিরোধের ফলে বিএসএফ তাদের ফেরত নিতে বাধ্য হয়। রবিবার (১১ অক্টোবর) ভোর ৫টার দিকে উপজেলার রংমহল সীমান্তের ১২৭ নং পিলার এলাকায় এই ঘটনা ঘটে।
কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রাশেন হাসান রনি জানান, ১২৭ নং পিলার এলাকা দিয়ে ৪ জন নারী ও ২ জন পুরুষকে পুশ ইন করার চেষ্টা করে দিঘলকান্দি বিএসএফ ক্যাম্পের কমান্ডার হিমমত সিংয়ের নেতৃত্বে বিএসএফ সদস্যরা। রংমহল গার্ড বাংলাদেশ বিজিবি ক্যাম্পের টহল দল বিষয়টি বুঝতে পেরে দ্রুত প্রতিরোধ গড়ে তোলে। প্রতিরোধের মুখে বিএসএফ তাদের ফেরত নিতে বাধ্য হয়।
তিনি আরও জানান, সীমান্তে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে এবং কোনোভাবেই পুশ ইন গ্রহণযোগ্য হবে না। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানান।
আরও পড়ুন: সাতক্ষীরায় রাস্তা নিয়ে বিরোধে সংঘর্ষ, গাছ কাটার ও দখলের অভিযোগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন