প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নরসিংদীর মনোহরদীতে এক কিশোরীকে (১৫) বাল্যবিবাহ থেকে রক্ষা করা হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) দুপুরে উপজেলা প্রশাসন বাল্যবিবাহটি বন্ধ করে।
উপজেলা প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার চন্দনবাড়ী ইউনিয়নের লাখপুর পূর্বপাড়া গ্রামে নবম শ্রেণির পড়ুয়া ১৫ বছরের এক কিশোরীর বিয়ের আয়োজন করা হয়েছিল, যা একই উপজেলার চরমান্দালিয়া গ্রামের এক ছেলের সঙ্গে ছিল। বিষয়টি যখন উপজেলা প্রশাসনের নজরে আসে, তখন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী বিচারক মো. সজিব মিয়া পুলিশ নিয়ে ওই বাড়িতে গিয়ে ঘটনার সত্যতা পান।
পরে, বাল্যবিবাহের কুফল এবং আইনবিরোধী বিষয়গুলো বুঝিয়ে বলার পর কিশোরীর মা লিখিতভাবে অঙ্গীকার করেন যে, ১৮ বছরের আগে তিনি তার মেয়েকে বিয়ে দেবেন না। এসময় কিশোরীকে পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য পরামর্শও দেওয়া হয়েছে।
কিশোরীর মা বলেন, ‘আমরা ভুল করে ফেলেছি। এ জন্য আমরা অনুতপ্ত। ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত আমরা তাকে বিবাহ দেব না।’
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী বিচারক মো. সজিব মিয়া জানান, ‘প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চন্দনবাড়ী ইউনিয়নের লাখপুর পূর্বপাড়া গ্রামে বাল্যবিবাহ প্রতিরোধে অভিযান পরিচালনা করা হয়েছে।
এ সময় মেয়ে প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার মুচলেকা নেওয়া হয়েছে। বাল্যবিবাহ রোধে উপজেলা প্রশাসন সবসময় তৎপর রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন