১১:১০ পি.এম
জুলাই হত্যাকাণ্ডের বিচার কার্যক্রমে দৃশ্যমান অগ্রগতি এবং অতীতের বিভিন্ন হত্যা, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগের নিরপেক্ষ তদন্তের পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে গাজীপুরের টঙ্গীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে টঙ্গীর গাজীপুরা এলাকায় বিক্ষোভ মিছিলের শেষে মানববন্ধন কর্মসূচি পালন করেন বিক্ষোভকারীরা। এই কর্মসূচিতে বক্তারা অভিযোগগুলোর দ্রুত তদন্ত ও বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার আহ্বান জানান। যেন টঙ্গী ও গাছা এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ব্যানারে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়, সেই দাবিও তাঁদের ছিল।
আরও পড়ুন: বালিয়াকান্দিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন