ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

বাগদাদের গ্রিন জোনে ইরাকি বাহিনীর অভিযান


বাগদাদের গ্রিন জোনে ইরাকি বাহিনীর অভিযান

ইরাকের রাজধানী বাগদাদের কঠোর নিরাপত্তাবেষ্টিত গ্রিন জোনে রোববার ভোরে অভিযান চালিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী।

একজন নিরাপত্তা কর্মকর্তা বলেন, ‘বেশ কয়েকজন রাজনীতিককে’ আটক করতেই এ অভিযান পরিচালিত হয়। গ্রিন জোনে যুক্তরাষ্ট্রের দূতাবাসসহ বিভিন্ন দেশের কূটনৈতিক মিশন, আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও সরকারি দপ্তর অবস্থিত রয়েছে। এছাড়া উচ্চপদস্থ কর্মকর্তা ও রাজনীতিকদের অনেকেই এ এলাকায় বসবাস করেন।

বাগদাদ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবরটি জানিয়েছে।

আরও পড়ুন: ইউজিসির দুই বছরের মধ্যে সব বিশ্ববিদ্যালয়কে ডিজিটাল নেটওয়ার্কে আনার পরিকল্পনা

সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামের স্থানীয় চ্যানেলগুলোতে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ট্যাংকসহ ভারী সামরিক যান নিয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা গ্রিন জোনে অবস্থান নিয়েছেন। কয়েকটি ভিডিওতে তাদের একটি কম্পাউন্ডের ভেতরে ও একটি ক্ষেত্রে বাড়ির ভেতরেও উপস্থিত দেখা যায়।

নাম প্রকাশ না করার শর্তে এক নিরাপত্তা কর্মকর্তা এএফপিকে জানান, ‘বিচার বিভাগের নির্দেশে আর্থিক দুর্নীতির অভিযোগে বেশ কয়েকজন রাজনীতিককে লক্ষ্য করে এ অভিযান চালানো হয়েছে।’

তিনি জানান, অভিযানে সন্ত্রাসবিরোধী বাহিনী ও সেনাবাহিনী অংশ নেয়।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

আরও পড়ুন: ইয়েমেনে সংঘাতের কারণে ২ লাখ ৩০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত

ওই কর্মকর্তা আটক হওয়া ব্যক্তিদের পরিচয় বা এ বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য জানাননি।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, জ্যেষ্ঠ কয়েকজন ইরাকি কর্মকর্তাকে গ্রেফতারের লক্ষ্যেই ব্যাপক পরিসরে এ অভিযান পরিচালনা করা হয়।

এ ঘটনায় বিভিন্ন প্রতিবেদনে কয়েকজনের নামও উঠে এসেছে।

ইরাকের নতুন প্রধানমন্ত্রী আলী আল-জাইদি কয়েক দশক ধরে যে দুর্নীতি ও অব্যবস্থাপনা দেশটিকে পীড়িত করে আসছে, তার বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার প্রকাশ করেছেন।

আরও পড়ুন: ভূরুঙ্গামারীতে আটক হলেন ভুয়া ডিবি সদস্য মমিনুল ইসলাম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চীনের সঙ্গে সমঝোতায় বাংলাদেশের নিউ মিডিয়ায় গুণগত পরিবর্তন আসবে: তথ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০২:৩৯ পি.এম


চীনের সঙ্গে সমঝোতায় বাংলাদেশের নিউ মিডিয়ায় গুণগত পরিবর্তন আসবে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন আশা প্রকাশ করেছেন যে, চীনের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকগুলোর মাধ্যমে বাংলাদেশে নিউ মিডিয়ায় গুণগত পরিবর্তন আসবে।

তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সাথে চীনের মধ্যে স্বাক্ষরিত ছয়টি সমঝোতা স্মারক প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এ আশাবাদ প্রকাশ করেছেন। তথ্যমন্ত্রী জানান, ‘তথ্য ও সম্প্রচারমন্ত্রী হিসেবে আমি চীন সরকারের সঙ্গে ছয়টি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছি। এর মাধ্যমে আমরা দুই দেশের তথ্য ব্যবস্থাপনায় পারস্পরিক অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়ের বিষয়ে একমত হয়েছি।’

তিনি আরও বলেন, ‘চীনের মতো আধুনিক প্রযুক্তিনির্ভর দেশের সঙ্গে গণমাধ্যমে প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে গবেষণার বিষয়ে আমরা একমত হয়েছি। এই যৌথ উদ্যোগের মাধ্যমে আমরা বাংলাদেশের নিউ মিডিয়ায় গুণগত পরিবর্তন আনতে পারব বলে আস্থাবান।’

গত বৃহস্পতিবার, চীনের রাজধানী বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের প্রধানমন্ত্রী লি চিয়াংয়ের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকের পর দুই দেশের মধ্যে ১৭টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর মধ্যে ১৩টি সমঝোতা স্মারকে সই হয় দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে, যার মধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়-সংশ্লিষ্ট ছয়টি সমঝোতা স্মারকে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন তথ্যমন্ত্রী।

তথ্যমন্ত্রী বলেন, ‘চীনের প্রেসিডেন্ট সি চিনপিং, প্রধানমন্ত্রী ও পার্লামেন্টের স্পিকারের মতো সর্বোচ্চ পর্যায় থেকে যে সম্মান ও গুরুত্ব পেয়েছি এবং যে আলোচনা হয়েছে, তাতে আমরা আশাবাদী যে, বাংলাদেশ ও চীনের সম্পর্ক আমাদের দেশের অর্থনীতি, প্রযুক্তি এবং আন্তর্জাতিক রাজনৈতিক মর্যাদা ও সম্মানকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে।’

তিনি আরো জানান, বাংলাদেশের সঙ্গে চীনের মধ্যে দুটি চুক্তি এবং বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

মন্ত্রী উল্লেখ করেন, চীনে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফরে দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। তিনি বলেন, ‘আমাদের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এটা প্রথম বিদেশ সফর। চীনের আন্তরিকতা ও ভালোবাসায় আমরা মুগ্ধ। প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই প্রতিনিধি দলের প্রতি চীনের যে আন্তরিকতা, তা প্রকৃত অর্থে আমাদের দেশের জনগণের প্রতি তাদের প্রতিশ্রুতি ও ভালোবাসারই প্রতিফলন।’

মন্ত্রী যোগ করেন, ‘চীনের প্রেসিডেন্ট সি চিনপিং প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বলেছেন যে, এই সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ক গুণগতভাবে নতুন যুগে প্রবেশ করবে। যে সম্পর্কের সূচনা হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে এবং যা বিকশিত হয়েছিল আমাদের সাবেক প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের মাতা মরহুমা বেগম খালেদা জিয়ার হাত ধরে- তা এখন আমাদের নির্বাচিত প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এক নতুন স্তর অতিক্রম করতে যাচ্ছে। এই মন্তব্য শুধু আমার নয়, স্বয়ং চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের।’

প্রধানমন্ত্রী তারেক রহমান গত ১২ জুন প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া এবং পরে চীন সফর করেন।

চার দিনের চীন সফরের প্রথম দুই দিন তিনি দালিয়ানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে অংশ নেন। পরে বুধবার, তিনি চীনের রাজধানী বেইজিংয়ে যান।

বেইজিং সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের প্রধানমন্ত্রী লি চিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক এবং প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক ও একান্ত বৈঠক করেন।

এছাড়া, তিনি ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গেও সাক্ষাৎ করেন। এই সব বৈঠক হয়েছে দেশটির পার্লামেন্ট ভবন ‘গ্রেট হল অব দ্য পিপল’-এ।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির, একেএম শামসুল ইসলাম, রাশেদ আল মাহমুদ তিতুমীর ও মাহাদী আমিন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রীনগরে পুলিশের ওপর হামলা, হ্যান্ডকাফসহ পালানো আ. লীগ নেতা গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০২:৪২ পি.এম


শ্রীনগরে পুলিশের ওপর হামলা, হ্যান্ডকাফসহ পালানো আ. লীগ নেতা গ্রেফতার

মুন্সীগঞ্জের শ্রীনগরে একটি অভিযানে গিয়ে পুলিশের উপর হামলা চালানো হয়েছে। এই সময় পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফসহ বীরতারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাব্বির শেখকে (৩৫) পালিয়ে যেতে হয়েছে। তবে, তিন ঘণ্টার মধ্যেই পুনরায় তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।

শনিবার (২৭ জুন) রাত সাড়ে আটটার দিকে উপজেলার বীরতারা ইউনিয়নের কাঠালবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে।

পুলিশ এবং স্থানীয় সূত্র থেকে জানা গেছে, সাব্বির শেখের বাড়িতে বহিরাগতদের নিয়ে গোপন বৈঠক হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে শ্রীনগর থানা পুলিশ অভিযান পরিচালনা করে। রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে তার নিজ বাড়ি থেকে সাব্বিরকে আটক করা হয় এবং তার দুই হাতে হ্যান্ডকাফ পরানো হয়।

এ সময় সাব্বিরের পরিবারের সদস্যরা এবং অনুসারীরা চিৎকার ও চেঁচামেচি শুরু করে এবং আশপাশের লোকজনকে জড়ো করে। একপর্যায়ে উত্তেজিত জনতা পুলিশের সঙ্গে তর্ক-বিতর্ক করে এবং পরে লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এর ফলে এসআই রাজ্জাক গুরুতরভাবে আহত হন। পরিস্থিতির এক পর্যায়ে হ্যান্ডকাফ পরা অবস্থায় সাব্বির কৌশলে পালিয়ে যেতে সক্ষম হন।

ওই ঘটনার পরপরই পুলিশ একাধিক টিম গঠন করে অভিযানে নেমে যায়। পরে গোপন তথ্যের ভিত্তিতে রাত ১২টার দিকে বীরতারা বাজার এলাকা থেকে সাব্বিরকে পুনরায় গ্রেফতার করা হয়।

শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক তদন্ত মিল্টন দত্ত জানান, এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন অর্থবছরের বাজেট জাতীয় ও আন্তর্জাতিকভাবে সমাদৃত হয়েছে : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০২:৪৪ পি.এম


নতুন অর্থবছরের বাজেট জাতীয় ও আন্তর্জাতিকভাবে সমাদৃত হয়েছে : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেছেন, প্রস্তাবিত বাজেটটি ২০২৬-২৭ অর্থবছরের জন্য জাতীয় ও আন্তর্জাতিকভাবে সমাদৃত হয়েছে। জনগণের ভাগ্য উন্নয়নে এই বাজেট পেশ করা হয়েছে, যা সংবিধানের মৌলিক অধিকার ও রাষ্ট্রীয় মূলনীতিকে মাথায় রেখেছে।

তিনি রবিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের এই বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশগ্রহণ করে বলেন। অধিবেশনের সভাপতিত্ব করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।

প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমান অর্থমন্ত্রী যে বাজেটটি প্রস্তাব করেছেন, তা দেশের সর্বস্তরের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের দিকটি গুরুত্বপূর্ণ করে তৈরি করা হয়েছে। এই বাজেটের মূল চ্যালেঞ্জ হচ্ছে এর বাস্তবায়ন এবং আমরা সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বর্তমান সরকারের অংশ হিসেবে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত ছিল এবং এই প্রস্তুতি অব্যাহত রাখবে।

তিনি বিগত সরকারের সমালোচনা করে বলেন, গত ১৭ থেকে ২০ বছর ধরে দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে যে সিস্টেম্যাটিক ডিস্ট্রাকশন (পদ্ধতিগত ধ্বংসযজ্ঞ) চলছিল, তা রাতারাতি কাটিয়ে ওঠা সম্ভব নয়। তবে আমাদের সম্মিলিত প্রচেষ্টায় এই ভঙ্গুর অর্থনীতিকে পুনর্গঠন করতে হবে। পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে।

ফারজানা শারমীন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কার্যক্রম তুলে ধরে জানান, মন্ত্রণালয়কে ভাইব্রেন্ট করার জন্য আমরা দিনরাত কাজ করছি। আমাদের দলের অন্যতম সিগনেচার প্রজেক্ট ‘ফ্যামিলি কার্ড’-এর পাইলটিং আমরা সফলভাবে সম্পন্ন করেছি। কৃষক কার্ড ও যুবসমাজের কর্মসংস্থানসহ সব ধরনের সামাজিক নিরাপত্তা পরিকল্পনা এই বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন আমাদের নিশ্চিত করতে হবে যেন বেনিফিশিয়ারি পর্যায়ে এসব সুবিধা সঠিকভাবে পৌঁছায়।

জুলাই অভ্যুত্থানের চেতনা স্মরণ করে তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি। এই বাজেট আত্মসম্মান, আত্মনির্ভরশীলতা ও আত্মমর্যাদার কথা বলে। আসুন, আমরা কাদা ছোড়াছুড়ি না করে সবুজ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধ হই। রাস্তাঘাট পরিষ্কারের সঙ্গে আমাদের মনকেও পরিষ্কার করতে হবে।

নিজের নির্বাচনী এলাকা নাটোরের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে তিনি বলেন, উত্তরাঞ্চলের চরাঞ্চলগুলোকে যথাযথভাবে কাজে লাগাতে হবে। চরগুলোকে যদি আমরা রিনিউয়েবল এনার্জি বা সোলার প্যানেল স্থাপনে ব্যবহার করতে পারি, তবে সেখানে অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ করা সম্ভব হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাকেরগঞ্জের হত্যা মামলার আসামি মঠবাড়িয়া থেকে গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

বাকেরগঞ্জ প্রতিনিধি

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০২:৪৬ পি.এম


বাকেরগঞ্জের হত্যা মামলার আসামি মঠবাড়িয়া থেকে গ্রেপ্তার

বরিশালের বাকেরগঞ্জে হালিম হাওলাদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি শাকিল মোল্লা(২৭)কে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা থেকে গ্রেপ্তার করেছে বাকেরগঞ্জ থানা পুলিশ।

শনিবার (২৭ জুন)গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় বাকেরগঞ্জ থানার একটি বিশেষ টিম পিরোজপুরের মঠবাড়িয়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃত শাকিল মোল্লা বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নের চর আউলিয়াপুর গ্রামের কুদ্দুস মোল্লার ছেলে। তিনি হালিম হাওলাদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।

পুলিশ সূত্রে জানা যায়, গত( ১৫ মে) শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বালু ভরাটকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় হালিম হাওলাদার নিহত হন।

এ ঘটনার পরদিন নিহতের ভাই মো. দেলোয়ার হোসেন বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে বাকেরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর স্থানীয়রা দুই আসামিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করলেও মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত ছিল।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আদিল হোসেন বলেন, হালিম হাওলাদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি শাকিল মোল্লাকে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা থেকে গ্রেপ্তার করে,জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%