০১:২৮ এম
বিশ্বকাপের জন্য যুক্তরাষ্ট্রে উড়াল দেওয়ার আগে ব্রাজিল রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামে পানামার মুখোমুখি হয়েছিল। তারা ৬-২ গোলে ম্যাচটি জিতে দেশ ছাড়ে। রবিবার বাংলাদেশ সময় ভোর ৪টায় বিশ্বকাপের আগে সেলেসাওরা শেষ ম্যাচ খেলবে। তাদের প্রতিপক্ষ মিসর। দুই দলের জন্য এটি বিশ্বকাপের আগে শেষ ম্যাচ।
পানামাকে ৬-২ গোলে উড়িয়ে দেওয়া ম্যাচের একাদশ থেকে ব্রাজিল মিশরের বিপক্ষে চারটি পরিবর্তন এনে মাঠে নামছে। ডিফেন্সে ব্রেমারের পরিবর্তে মার্কিনিয়োস খেলবেন, আর আলেক্স সান্দ্রোর স্থানে বাঁ প্রান্তে ডগলাস সান্তোসকে দেখা যাবে। মাঝমাঠে ম্যাথেউস কুনিয়ার জায়গায় লুকাস পাকেতা জায়গা পেয়েছেন। আক্রমণভাগে লুইজ হেনরিকের পরিবর্তে ফরোয়ার্ড ইগোর থিয়াগো সুযোগ পেয়েছেন।
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে শুরুর একাদশে থাকার সম্ভাবনা থাকা গ্যাব্রিয়েল মাগালেসকে শারীরিক ধকল এড়াতে বিশ্রাম দিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি।
আরও পড়ুন: মিষ্টির আসনে উপনির্বাচনের জন্য এমপিদের স্বাক্ষরের তালিকা চায় ইসি
ম্যাচে কতজন খেলোয়াড়কে মাঠে নামানো হবে—এমন প্রশ্নের জবাবে আনচেলত্তি বলেন, ‘আগামীকাল কতজন খেলবে, সেটা এখনই বলতে পারছি না। একটু অপেক্ষা করুন। এটা সংখ্যার বিষয় নয়। আমার কাছে স্কোয়াডের ২৬ জন খেলোয়াড়ই শুরুর একাদশে খেলার যোগ্য। প্রথম ম্যাচের জন্য সেরা দল বেছে নেওয়ার দায়িত্ব আমার। তবে দ্বিতীয় বা তৃতীয় ম্যাচে একাদশ বদলে যেতে পারে। আমার মাথায় একটি পরিকল্পনা আছে, কিন্তু প্রথম ম্যাচটা কারা শেষ করবে, তা আমি নিজেও জানি না।’
মিশরের বিপক্ষে ব্রাজিলের দলের খেলোয়াড়রা হলেন- এলিসন বেকার, ওয়েসলি, মার্কিনিয়োস, লিও পেরেরা, ডগলাস সান্তোস, কাসেমিরো, ব্রুনো গিমারেস, লুকাস পাকেতা, রাফিনিয়া, ভিনিসিয়ুস জুনিয়র ও ইগোর থিয়াগো।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন