ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

মস্কোর একটি রেস্তোরাঁয় বোমা বিস্ফোরণ, নিহত ৩


মস্কোর একটি রেস্তোরাঁয় বোমা বিস্ফোরণ, নিহত ৩

রাশিয়ার রাজধানী মস্কোর কেন্দ্রস্থলে একটি জনপ্রিয় ইতালিয়ান রেস্তোরাঁয় বোমা বিস্ফোরণে অন্তত তিনজন নিহত এবং ২১ জন আহত হয়েছেন। এই ঘটনা ঘটে ‘কৃদ্রিনস্কায়া স্কয়ারের’ ‘বালজি রসি’ রেস্তোরাঁয়। বিস্ফোরণের পর পুলিশের কর্ডন সরিয়ে নেওয়া হলেও ঘটনাস্থলে ধ্বংসযজ্ঞের চিহ্ন অত্যন্ত স্পষ্টভাবে দেখা গেছে। রেস্তোরাঁর গ্রীষ্মকালীন টেরাসের সাথে সংযুক্ত দেয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং জানালার কাচ ভেঙে গেছে।

রাশিয়ার ন্যাশনাল অ্যান্টি টেররিজম কমিটির তথ্য অনুযায়ী, হাতে তৈরি বিস্ফোরক ডিভাইস বহনকারী এক নারী রেস্তোরাঁয় প্রবেশের চেষ্টা করলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই নারী সম্ভবত একটি ব্যক্তিগত অনুষ্ঠানে পার্সেল পৌঁছাতে এসেছিলেন এবং তিনি ভিতরে কী ছিল, সে বিষয়ে অবগত ছিলেন না। তবে এই তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

কর্তৃপক্ষ জানায়, রেস্তোরাঁর নিরাপত্তাকর্মী ওই নারীকে প্রবেশে বাধা দেওয়ার পরপরই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের সময় রেস্তোরাঁয়ে রাশিয়ার একজন জ্যেষ্ঠ সামরিক কমান্ডার উপস্থিত ছিলেন বলে বিভিন্ন মাধ্যমে দাবি উঠলেও অতিথিদের তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। এ বিষয়ে ক্রেমলিনও কোনো মন্তব্য করেনি।

আরও পড়ুন: কানাডায় অভিবাসন জালিয়াতির অভিযোগে পাঁচ বাংলাদেশির বিরুদ্ধে মামলা

ইতালিতে অবস্থিত রুশ দূতাবাস এক বিবৃতিতে হামলার জন্য ইউক্রেনকে দায়ী করেছে। বিবৃতিতে বলা হয়েছে, মস্কোর অন্যতম পরিচিত ইতালিয়ান রেস্তোরাঁকে লক্ষ্য করে হামলার মাধ্যমে রাশিয়ায় কর্মরত ইতালীয় নাগরিকদের মধ্যে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করা হয়েছে। তবে ইউক্রেনের পক্ষ থেকে এই অভিযোগের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক গণমাধ্যমে ঘটনার গুরুত্ব পাওয়ার পরেও রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে এ বিস্ফোরণের খবর খুব সীমিতভাবে প্রচার করা হয়েছে। রবিবার সকালের প্রধান সংবাদ বুলেটিনে অন্যান্য আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ খবর প্রচারিত হলেও এই বিস্ফোরণের কোনও উল্লেখ ছিল না।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে এবং মুহূর্তেই ধোঁয়ায় চারপাশ ঢেকে যায়। ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকেই চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে এ ঘটনাকে নতুন নিরাপত্তা উদ্বেগ হিসেবে দেখছেন।

সূত্র: বিবিসি

আরও পড়ুন: জার্মান ভাইস মিনিস্টার ড. বারবেল কফলার আগামীকাল ঢাকায় আসছেন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জ্বালানি সংকটে আবারও অন্ধকারে ডুবল পুরো কিউবা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

১২:২৮ পি.এম


জ্বালানি সংকটে আবারও অন্ধকারে ডুবল পুরো কিউবা

জ্বালানি এবং খুচরা যন্ত্রাংশের তীব্র সংকটে কিউবার বিদ্যুৎ খাত আগে থেকেই টালমাটাল ছিল। এ অবস্থার মধ্যেই জাতীয় গ্রিডে ভয়াবহ বিপর্যয় নিয়ে আসায় মুহূর্তের মধ্যে পুরো দেশ অন্ধকারে তলিয়ে যায়।

রবিবার (২ আগস্ট) গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক ঘোষণার মাধ্যমে কিউবার রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ কোম্পানি ‘ইউনিয়ন ইলেকট্রিকা’ (ইউএনই) এ তথ্য জানায়। তবে বিপর্যয়ের নির্দিষ্ট কারণ, এর বিস্তৃতি এবং কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে—এসব বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এর পূর্বে রাজধানী হাভানায় বিদ্যুৎ পরিস্থিতি ছিল অস্থির। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছিল, ট্রান্সফরমারের ত্রুটি, সার্কিট বিকল হওয়া এবং উৎপাদন ঘাটতির কারণেই পরিকল্পিত লোডশেডিং চালু রাখতে হচ্ছিল।

বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, রোববার ভোর থেকেই গুয়ানাবাকোয়া, হাবানা দেল এস্তে, লা লিসা ও মারিয়ানাওসহ নানা পৌরসভা থেকে বিদ্যুৎ বিভ্রাটের জন্য অসংখ্য অভিযোগ জমা পড়ে।

সাধারণত এমন দেশব্যাপী ব্ল্যাকআউটের ক্ষেত্রে প্রথমে হাসপাতাল, পানি সরবরাহ ব্যবস্থা ও খাদ্য নিরাপত্তা খাতের মতো জরুরি খাতে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিচ্ছিন্ন ছোট পাওয়ার নেটওয়ার্ক চালু করা হয়। তারপর ধাপে ধাপে বড় পাওয়ার স্টেশনগুলোকে জাতীয় গ্রিডের সঙ্গে পুনঃসংযুক্ত করে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার চেষ্টা করা হয়।

দেশব্যাপী ঘন ঘন ব্ল্যাকআউট:

রোববারের এই ঘটনা চলতি বছর দেশজুড়ে বিদ্যুৎ বিপর্যয়ের ধারাবাহিক ব্ল্যাকআউটের সর্বশেষ উদাহরণ। এর আগে জুলাই মাসে মাত্র নয় দিনের ব্যবধানে তিনবার জাতীয় গ্রিড বিপর্যয় ঘটেছে, যার মধ্যে একই সপ্তাহে দুবার পুরো দেশ বিদ্যুৎহীন হয়ে পড়ে। এর একটি বিপর্যয়ে প্রায় এক কোটি মানুষ অন্ধকারে যায়। সেবারের পরে নেটওয়ার্ক পুনরায় চালু করার পরও চাহিদার তুলনায় পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদন করতে না পারায় সরবরাহ স্বাভাবিক করতে কর্তৃপক্ষকে চরম কষ্টের মধ্যে পড়তে হয়েছিল।

জ্বালানি ও যন্ত্রাংশের অভাব এবং পুরোনো থার্মোইলেকট্রিক বা তাপবিদ্যুৎ কেন্দ্রে বারবার ত্রুটির কারণে কিউবার বিদ্যুৎ ব্যবস্থা আজ চরম অবস্থায় রয়েছে। দেশটির কিছু বিদ্যুৎকেন্দ্রের বয়স ৩০ বছরেরও বেশি এবং এগুলোর রক্ষণাবেক্ষণও খুবই সামান্য হয়েছে।

যুক্তরাষ্ট্রকে দুষছে কিউবা সরকার:

কিউবা সরকারের অভিযোগ, এই সংকটের পেছনে ওয়াশিংটন দায়ী। যুক্তরাষ্ট্র কিউবায় তেল সরবরাহের পাশাপাশি অর্থায়ন ও সরঞ্জাম পাওয়ার ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। গত ৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের হাতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অপহৃত হওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিউবার ওপর তেল অবরোধ আরোপ করেন, যার ফলে কিউবা তাদের জ্বালানির প্রধান উৎস হারায়।

দীর্ঘদিন ধরেই কিউবার প্রধান তেল সরবরাহকারী দেশ ছিল ভেনেজুয়েলা। কিন্তু ওয়াশিংটনের ক্রমবর্ধমান চাপের মুখে মেক্সিকো থেকেও তেল আমদানিতে বন্ধ হয়ে গেছে। অন্যদিকে, বিশ্লেষকদের এক অংশের মতে, দশকের পর দশক ধরে বিদ্যুৎ খাতে বিনিয়োগের অভাব এবং অব্যবস্থাপনাই মূলত এই তীব্র সংকটের জন্য দায়ী।

দীর্ঘস্থায়ী এই বিদ্যুৎ বিভ্রাটের কারণে দেশটির পরিবহন ব্যবস্থা, পানি সরবরাহ, টেলিযোগাযোগ ও চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। গ্রীষ্মের এই প্রচণ্ড গরমে খাবার সংরক্ষণ, রান্না করা থেকে শুরু করে রাতে ঘুমানোর জন্য চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষদের।

সূত্র: আলজাজিরা, রয়টার্স

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘ছাগলকাণ্ডে’ মতিউরের বিচার কার্যক্রম শুরু

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

১২:৩২ পি.এম


‘ছাগলকাণ্ডে’ মতিউরের বিচার কার্যক্রম শুরু

‘ছাগলকাণ্ডে’ আলোচিত এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। ৩ আগস্ট, ২০২৬ সালে প্রকাশিত সংবাদে বলা হয়েছে, প্রায় সাড়ে ৫ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ পেয়ে ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বি. এম. তারিকুল কবীরের আদালত আসামির অব্যাহতির আবেদন নামঞ্জুর করে বিচার শুরুর আদেশ দেন। একই সঙ্গে আগামী ১৪ সেপ্টেম্বর পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন নির্ধারণ করেছেন আদালত। এদিন আসামি মতিউর রহমানের জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবী মোহাম্মদ বোরহান উদ্দিন। শুনানি শেষে আসামির জামিন আবেদন নামঞ্জুর করে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতে বেঞ্চ সহকারী আরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। ২০২৪ সালের ১৫ ডিসেম্বর মতিউর রহমান ও তার দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুটি মামলা হয়। মামলায় মতিউরের বিরুদ্ধে ৫ কোটি ২৮ লাখ ৭৫ হাজার ৯৩৯ টাকার জঙ্গাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ১ কোটি ২৭ লাখ ৬৬ হাজার ২১৬ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ করা হয়। এই মামলারই অভিযোগপত্রের অনুমোদন দেন দুদক। চার্জশিটে উল্লেখ করা হয়, আসামি মো. মতিউর রহমানের দাখিলকৃত সম্পদ বিবরণীতে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে ১ কোটি ২৪ লাখ ২৫ হাজার ২১১ টাকার সম্পদ গোপন করেছেন। সরকারি চাকরিজীবী হিসেবে ক্ষমতার অপব্যবহার, ঘুষ, দুর্নীতির মাধ্যমে অর্জিত অপরাধলব্ধ আয়ে নিজ নামে গোপনসহ ৫ কোটি ৪০ লাখ ৯৭ হাজার ৬৭২ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। মতিউরকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ ২০২৫ সালের ১৪ জানুয়ারি। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন। ২০২৪ সালে কোরবানির জন্য ঢাকার মোহাম্মদপুরের সাদিক অ্যাগ্রো থেকে ইফাত নামের এক তরুণের ১৫ লাখ টাকা দামের ছাগল কেনার ফেসবুক পোস্ট ঘিরে মতিউর রহমানকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা সমালোচনা শুরু হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁ পুলিশ সুপারের তত্ত্বাবধানে গোয়েন্দা পুলিশের অভিযানে শিক্ষার্থীর টাকা ছিনতাই অভিযোগে ০১ পেশাদার ছিনতাইকারী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

নওগাঁ জেলা প্রতিনিধি

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

১২:৩৪ পি.এম


নওগাঁ পুলিশ সুপারের তত্ত্বাবধানে গোয়েন্দা পুলিশের অভিযানে শিক্ষার্থীর টাকা ছিনতাই অভিযোগে ০১ পেশাদার ছিনতাইকারী গ্রেফতার

গত কয়েকদিন পূর্বে সোশ্যাল মিডিয়ায় পুলিশ সুপারের একটি ভিডিও সাক্ষাৎকার দেখতে পান যে, নওগাঁ সরকারি কলেজের একজন শিক্ষার্থীর কিছু টাকা জেলা পরিষদের পার্কে নিকট থেকে ছিনতাই হয়েছে। বিষয়টি নজরে আসার সাথে সাথেই পুলিশ সুপার ডিবিকে ওই ছাত্রের সাথে দেখা করা নির্দেশনা দেন এবং ছিনতাইকারীকে গ্রেফতার করার নির্দেশ দেন।

ঘটনায় জানা যায় ৩০-০৭-২০২৬ তারিখে বিকেল ৫ ঘটিকার পর ভুক্তভোগী রবিউল ইসলাম (২০) পিতা আ: করিম সাং বিষ্ণু পুর থানা মান্দা জেলা নওগাঁ ও তার বন্ধু তানভির জেলা পরিষদের পার্কে ঘুড়তে যায়। হঠাৎ ২/৩ জন ছিনতাইকারী এসে ভয় ভীতি দেখিয়ে তাদের পকেট থেকে মানি ব্যাগ বের করে টাকা কেড়ে নেয়। ভুক্তভোগী দুই জন ছাত্র। তারা নওগাঁ সদর ডিগ্রি মোড় এলাকায় ডিফেন্স ছাত্রাবাসে থাকে।

খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ সুপারের নজরে আসে। কিন্তু ভুক্তভোগীরা কেউ পুলিশের কাছে অভিযোগ করেনি। পরে পুলিশ সুপার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুক্তভোগীকে মামলা করার পরামর্শ দেন। পাশাপাশি জেলা গোয়েন্দা শাখা নওগাঁ কে আসামি সনাক্ত করে গ্রেফতারের নির্দেশনা দেন। পার্ক এলাকার তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ, সাক্ষ্য প্রমান যাচাই করে ওই ঘটনার সাথে জড়িত এক জন পেশাদার ছিনতাইকারী মোঃ আব্দুল আহাদ(২০), পিতা-মোঃ আবুল কালাম আজাদ,সাং-চকদেব(মাস্টারপাড়া),থানা-নওগাঁ সদর, জেলা-নওগাঁ কে গ্রেফতার করা হয় । পরে বাদী তাদেরকে শনাক্ত করে।

ছিনতাইকারী আহাদের সহযোগীদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে। আসামি আহাদের বিরুদ্ধে একই ধরনের ঘটনার আরও তিন টা মামলা আছে বলে অনুসন্ধানে পাওয়া যায়। জেলা পুলিশ নওগাঁ এই ধরনের ছিনতাইকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতিবদ্ধ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের পররাষ্ট্রনীতিতে নতুন মোড়, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় জোর দিচ্ছেন পেজেশকিয়ান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

১২:৩৬ পি.এম


ইরানের পররাষ্ট্রনীতিতে নতুন মোড়, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় জোর দিচ্ছেন পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত এক সমঝোতাকে ভবিষ্যৎ পররাষ্ট্রনীতির ভিত্তি হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, গত জুনে এই সমঝোতা কার্যকর হলে শুধু ইরান নয়, গোটা অঞ্চল এবং দেশটির মিত্রদের নিরাপত্তা আরও শক্তিশালী হবে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে পেজেশকিয়ান বলেছেন, প্রতিপক্ষকে চুক্তির শর্ত মেনে চলতে বাধ্য করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে। তার মতে, এই সমঝোতা বাস্তবায়ণের মাধ্যমে আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা আরও সুসংহত হবে।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি সমঝোতা এখন খুবই কাছাকাছি অবস্থানে রয়েছে। রোববার (২ আগস্ট) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সোমবার থেকে দুই দেশের মধ্যে নতুন দফার আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।

ট্রাম্প আরও দাবি করেন, হরমুজ প্রণালী-সংক্রান্ত বিষয়ে ইতোমধ্যে একটি সমঝোতা হয়েছে। পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন যে, ইরানের পরমাণু নিরস্ত্রীকরণ ইস্যুতেও সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে।

মার্কিন প্রেসিডেন্টের ভাষ্য অনুযায়ী, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের অনুরোধে ইরানের বিরুদ্ধে পরিকল্পিত বড় ধরনের সামরিক অভিযান স্থগিত রাখা হয়েছে। তিনি উল্লেখ করেন, মধ্যস্থতাকারী দেশগুলো সামরিক পদক্ষেপের পরিবর্তে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের ওপর বেশ গুরুত্ব দিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%