১০:০০ পি.এম
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার সন্তোষপুর বনে ইকো পার্ক স্থাপনের বিরুদ্ধে এলাকাবাসী এক ঘন্টাব্যাপী মানববন্ধন করেছে। বুধবার (১৯ আগস্ট) দুপুরে স্থানীয় কালুর বাজারে আয়োজিত মানববন্ধনে অংশগ্রহণ করেন এলাকার সহস্রাধিক পাহাড়ী ও ক্ষুদ্র নৃগোষ্টির নারী পুরুষ।
মানববন্ধনে বক্তৃতা করেন, স্থানীয় বনজীবী দীনেশ চন্দ্র বর্মণ (৮০), বিন্দু রানী (৬৫), আসমা খাতুন (৪৫), আমির হোসেন (৫০), আব্দুল হালিম ফরাজী (৬০), ফাতেমা খাতুন (৫৫) এবং ফজিলা খাতুন (৫০)।
মানববন্ধনের বক্তারা জানান, সন্তোষপুর বন তাদের আদিবাস। এখানে তাদের পূর্ব পুরুষের কবর রয়েছে। তারা বলেছেন, "আমরা বনজীবীরা বনের উপর নির্ভরশীল। বনের গাছ পাহাড়া দেয়ার জন্য সরকার আমাদেরকে বনবাসিনী বানিয়েছেন। বনে ইকোপার্ক হলে আমাদেরকে উচ্ছেদ করা হবে। আমরা আমাদের ছেলে মেয়ে নিয়ে কোথায় গিয়ে দাঁড়াব? আমরা বনে ইকো পার্ক চাই না। আমরা আমাদের আদি ভূমিতে থাকতে চাই।"
আরও পড়ুন: কাউখালীতে কঁচা নদীতে অভিযান: সাড়ে ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও ধ্বংস
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন