বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ ইং
০৫:৪৫ এম
মাছে ভাতে বাঙালী। এই বাক্যটি একসময় পাঠ্য পুস্তকে অনেকেই পড়েছেন। সময়ের পরিক্রমায় পাঠ্য পুস্তকে পরিবর্তন এসে গেছে। অনেকেই তথ্যপ্রযুক্তির যুগে ভুলেও যেতে বসেছেন সেই বাক্যগুলো, যা পাঠ্য পুস্তকে পড়া হয়েছিল। তবে গ্রাম বাংলার সেই অপরূপ দৃশ্য এখনো অটুট রয়েছে। একসময় গরুর হাল দিয়ে জমিতে চাষাবাদ করা হত। বর্তমানে সেগুলো যান্ত্রিক উপায়ে চাষ হচ্ছে। কিন্তু বাঙালী আজও মাছ আহরণে মেতে উঠেছে। টানা বৃষ্টিপাতের ফলে গ্ৰামের পুকুর, জলাশয় ও আবাদী জমিগুলো এখন ভরা। এসব পানিতে অবাধে বিচরণ করছে দেশীয় মাছের নানান প্রজাতি। দল বেঁধে ট্রাক্টরের পেছনে ছুটে যাচ্ছে দেশীয় প্রজাতির নানা রকম মাছ। মাছগুলো আহরণে জমির মালিকের বাইরেও পাড়াপড়শিরা মাছ ধরার উৎসবে মেতে উঠেছে। বিরল উপজেলার ১০ নং রাণীপুকুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের একটি আবাদি জমিতে দান রোপনের জন্য ট্রাক্টর দিয়ে চাষ দেয়া হচ্ছিল। চাষের সময় ট্রাক্টরের ধারালো ফালের দ্বারা প্রথমে কয়েকটি ঢেলা (শাটি) মাছ কেটে ভেসে উঠলো। এই দৃশ্য দেখে এলাকায় মোকছেদ আলী মাছ ধরতে ট্রাক্টরের পেছনে ছুটলেন। কিছুক্ষণ পরে আরও কয়েকজন শিশু কিশোর আসলেন মাছ ধরতে। এরপর প্রতি জনই মাছ ধরতে নেমে পড়লেন। ট্রাক্টর চাষ দিতে চলেছে, আর পেছনে মাছ ধরতে ছুটছে সবাই। প্রায় অর্ধশতাধিক নারী-পুরুষ ও কিশোর-কিশোরী মাছ ধরতে নেমে এলাকা অন্যরকম উৎসবে পরিণত হলো। এইভাবেই প্রায়ই মাছের সন্ধানে চাষাবাদের ট্রাক্টরের পেছনে ছুটে যাওয়া মাছ আহরণ করতে দেখা যায়, যা স্মরণ করিয়ে দেয় সেই চিরচেনা বাক্য 'মাছে ভাতে বাঙালী'। এলাকার কৃষকেরা জানিয়েছেন, এখন ধান রোপনের মৌসুম। তাই জমি চাষাবাদ করতে হয়। ইরি-বোরো ধান কাটার পর দীর্ঘ সময় জমিগুলো পরে থাকে। আমন ধানের বীজতলা তৈরির পর বীজ বোপন থেকে চারাগাছ উত্তোলনের সময় পর্যন্ত আবাদি জমিগুলোতে পানি থাকে। এই পানি দেশীয় বিভিন্ন প্রজাতির মাছের ডিম ছাড়ার এবং বাচ্চা ফুটে বড় হওয়ার জন্য উপযুক্ত। ধানের চারাগাছ রোপণের পূর্বে চাষাবাদের সময় এই মাছ ধরার উৎসব হয়ে থাকে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মাদক পাচারের বিভিন্ন কৌশলের কথা আমরা প্রায়ই শুনে থাকি। কিন্তু রাশিয়ার নিজনি নোভগোরোদ অঞ্চলে একটি ব্যতিক্রমী ঘটনা ঘটেছে। এখানে এক বিড়ালকে দিয়ে কারাগারে মাদক পাচারের চেষ্টা করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) বার্তাসংস্থা রয়টার্সের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার কারা কর্তৃপক্ষ জানিয়েছে, বিড়ালটির গলায় মাদক সমৃদ্ধ দুটি কলার পরিয়ে দেওয়া হয়। বিড়ালের গলায় কলার দেখে কারা কর্মকর্তাদের সন্দেহ হয়। সেই সন্দেহের ভিত্তিতে তারা এটি ধরে ফেলেন। পরে বিড়ালটির গলা থেকে কলারগুলো খুলে ফেলা হয়।
এই কলারগুলো অবশ্য বাড়িতে কাপড় দিয়ে তৈরি করা হয়েছিল। এগুলোর ভেতরই মাদকগুলো লুকানো ছিল। পরবর্তীতে পরীক্ষায় নিশ্চিত হওয়া যায় বিড়ালটি তার গলায় মাদকই বহন করছিল। যেহেতু মাদক বিভিন্ন কারণে ছিল, তাই বিড়ালটির স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এরপর এটিকে নিজের মতো করে চলে যেতে ছেড়ে দেওয়া হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইরানের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহর বুশেহরে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই বিস্ফোরণের ঘটনা ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিমের মাধ্যমে প্রকাশিত হয়েছে, যেখানে উল্লেখ করা হয়েছে যে, হামলার পরে এই বিস্ফোরণ ঘটে। এ বিষয়টি বুশেহরের গভর্নর মোহাম্মদ মোজাফফারি নিশ্চিত করেছেন।
তাসনিমের খবরে জানানো হয়েছে, বিস্ফোরণের কারণ এবং ক্ষয়ক্ষতির বিষয়ে তদন্ত কার্যক্রম চলছে। ঘটনাস্থলে জরুরি সেবা সংস্থার সদস্যরা কাজ করেছেন।
এদিকে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে যে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে তারা ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে নতুন হামলা শুরু করেছে। বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টার দিকে এই সামরিক অভিযান শুরু হয় বলে জানানো হয়েছে।
সেন্টকমের দাবি, এই হামলার মূল উদ্দেশ্য হচ্ছে ইরানের সেই সামরিক সক্ষমতা দুর্বল করা, যা আঞ্চলিক জলপথে চলাচলকারী বেসামরিক জাহাজ ও বাণিজ্যিক নৌযানের জন্য একটি হুমকি সৃষ্টি করতে পারে।
অন্যদিকে, কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে যে, ইরান থেকে ছোড়া ড্রোন প্রতিহত করতেই তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, আকাশে বিস্ফোরণের যে শব্দ শোনা যাচ্ছে, সেটি ড্রোন ভূপাতিত করার সময় সৃষ্টি হয়েছে। একই সঙ্গে, নিরাপত্তা কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার জন্য নাগরিকদের সম্মান দেখানোর অনুরোধ করা হয়েছে।
এছাড়া, মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক সহযোগিতা জোরদারের একটি বিধানসহ ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের সামরিক ব্যয় বিল পাস হয়েছে। তবে রিপাবলিকান কংগ্রেসম্যান থমাস ম্যাসি এর সমালোচনা করে বলেছেন, এটি যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য উদ্বেগের বিষয়। তিনি আশা প্রকাশ করেছেন যে, এই বিলটি সিনেটে অনুমোদিত হবে না।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুড়িগ্রামে রাজিবপুর উপজেলা মাদকবিরোধী অভিযানে ১ হাজার ৯০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে রাজিবপুর থানা পুলিশ। বুধবার( ২২ জুলাই) বেলা আনুমানিক ১টা ৩০ মিনিটে উপজেলার সদর ইউনিয়নের মরিচা কান্দি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। রাজিবপুর থানার এসআই গোলক চন্দ্র বর্মন ও এস আই আব্দুর রশিদ সরকারের নেতৃত্বে থানার একটি চৌকস পুলিশ দল অভিযান চালিয়ে শাহ আলম (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ১ হাজার ৯শত ভারতীয় ইয়াবা ট্যাবলেট। আটককৃত শাহ আলম জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলা ডাংধরা ইউনিয়নের মোহাম্মদ রফিক মিয়ার ছেলে বলে পুলিশ জানিয়েছেন। রাজিবপুর থানা সূত্রে জানান, দীর্ঘদিন ধরে শাহ আলম সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে মাদক কারবার করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে তার গতিবিধির উপর নজরদারি চালিয়ে বুধবার মরিচা কান্দি মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়। এ বিষয়ে রাজিবপুর থানা কর্তৃপক্ষ জানান মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সমাজ থেকে মাদকের ভয়াবহতা দূর করতে বিস্তারিত গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। কোন মাদক কারবারি যেন ছাড় না পায়। রাজিবপুর থানার অফিসার্স ইনচার্জ( ওসি) শাহীন আলম জানান ,তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ফেনীতে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক গৃহবধূ ও এক যুবকের।
বুধবার (২২ জুলাই) জেলায় সোনাগাজী এবং পরশুরামে দুপুর ও সন্ধ্যার সময় এসব ঘটনা ঘটেছে।
বুধবার সন্ধ্যা ৬টার দিকে, পরশুরামের মির্জানগর ইউনিয়নের মহেশপুষ্করণী গ্রামে অনুষ্ঠিত একটি বিয়ের স্টেজে লাইটিংয়ের বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ঘটে সাইমন মজুমদার (২০) নামক এক যুবকের।
নিহত সাইমন মির্জানগর ইউনিয়নের পূর্ব সাহেবনগর এলাকার শাহ আলমের ছেলে। তিনি ‘সায়মন্ড ইভেন্ট’ নামে একটি ইভেন্ট ব্যবসা পরিচালনা করতেন যা পরশুরাম বাজারের কলেজ রোডে অবস্থিত। ব্যক্তিগত জীবনে সাইমন বিবাহিত ছিলেন এবং তার এক বছর বয়সের একটি ছেলে সন্তান রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের অনুষ্ঠানে স্টেজে লাইটিংয়ের সংযোগ দেওয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে গিয়ে গুরুতর আহত হন সাইমন। পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে সাইমনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর হাসপাতালে স্বজন, বন্ধু এবং স্থানীয়রা ভিড় জমান। স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ ময়নাতদন্তের জন্য প্রেরণ করার উদ্যোগ নেওয়া হলে তার স্বজনরা আপত্তি জানান। এক পর্যায়ে পুলিশ ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করে।
এ সংক্রান্ত পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুল ইসলাম বলেন, "পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ ময়নাতদন্তের জন্য নেওয়ার উদ্যোগ নেওয়া হলে স্বজন ও স্থানীয়রা এতে আপত্তি জানান।" তিনি আরও জানান, "একসময় বিপুলসংখ্যক মানুষ এসে হাসপাতালের সামনে মরদেহ ময়নাতদন্তে নিতে বাধা দেন। এরপর ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।"
এদিন সোনাগাজীতে নিহত গৃহবধূর নাম রুমা আক্তার (৩৫)। তিনি নবাবপুর ইউনিয়নের মহাদিয়া গ্রামের জয়নাল আবেদীনের স্ত্রী।
নিহতের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ১২টার দিকে নিজের বাড়িতে ঘরের কাজ করতে গিয়ে রুমা আক্তার অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে গুরুতর আহত অবস্থায় তার স্বজনরা দ্রুত তাকে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান।
ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মোমিনুল হক বলেন, "হাসপাতালে আনার পর চিকিৎসা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়েছে।" পরে আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহতের স্বজন কোহিনূর বলেন, "আকস্মিক দুর্ঘটনায় সব এলোমেলো হয়ে গেছে। এমন মৃত্যু কখনো কাম্য নয়।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ