ঢাকা মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৮ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬ইং ১৮ই কার্তিক, ১৪৩২বাং

খাদ্যপণ্য পরীক্ষায় আন্তর্জাতিক স্বীকৃতি পেল বিএসটিআই চট্টগ্রাম ল্যাব


খাদ্যপণ্য পরীক্ষায় আন্তর্জাতিক স্বীকৃতি পেল বিএসটিআই চট্টগ্রাম ল্যাব

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) চট্টগ্রামের রসায়ন ল্যাবরেটরি দেশের পণ্যমান, খাদ্যনিরাপত্তা ও গুণগত মান নিশ্চিতকরণে আরও এক ধাপ এগিয়েছে। প্রথমবারের মত বিএসটিআইয়ের প্রধান কার্যালয়ের বাইরে কোনো ল্যাবরেটরি হিসেবে অ্যাক্রেডিটেশন সনদ পেয়েছে চট্টগ্রামের রসায়ন ল্যাব। 

রবিবার শিল্প মন্ত্রণালয়ের সচিবের উপস্থিতিতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের (বিএবি) মহাপরিচালক মোহা. আমিনুল ইসলাম বিএসটিআইয়ের মহাপরিচালক কাজী ইমদাদুল হকের কাছে এ অ্যাক্রেডিটেশন সনদ হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন বিএসটিআই ঢাকার পরিচালক (রসায়ন) খলিলুর রহমান, বিএসটিআই চট্টগ্রামের উপপরিচালক (মেট) ও অফিস প্রধান মো. মোমেন উস সাজ্জাদ, উপপরিচালক (রসায়ন) ও কোয়ালিটি  ম্যানেজার ইব্রাহিম খলিল এবং সহকারী পরিচালক (রসায়ন) ও ডেপুটি কোয়ালিটি ম্যানেজার ড. খোরশেদ আলম।

বিএসটিআই বিভাগীয় কার্যালয়, চট্টগ্রামের রসায়ন ল্যাবরেটরি আমদানিকৃত ও দেশীয় খাদ্যপণ্যের গুণগত মান নিশ্চিত করতে ভোজ্যতেলের ভিটামিন-এ, রিফ্র্যাকটিভ ইনডেক্স এবং জুস ও সসজাতীয় পণ্যের ব্রিক্স প্যারামিটারে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন সনদ পেয়েছে।

আরও পড়ুন: পিরোজপুর মাদকমুক্ত জেলা গড়তে জনপ্রতিনিধি-রাজনীতিক-সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

বিএসটিআই চট্টগ্রামের উপপরিচালক (অফিস প্রধান) মো. মোমেন উস সাজ্জাদ বলেন, নতুন পণ্য ও প্যারামিটারকে পরীক্ষণ কার্যক্রমের আওতায় আনার মাধ্যমে দেশের খাদ্য ও অন্যান্য পণ্যের গুণগত মান নিশ্চিতকরণে বিএসটিআই চট্টগ্রাম আরও কার্যকর ভূমিকা পালন করতে সক্ষম হবে। এ অর্জনের ফলে পণ্য পরীক্ষণের ক্ষেত্রে আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন পরীক্ষণ সুবিধা স¤প্রসারণের সুযোগ তৈরি হয়েছে। বিশেষ করে খাদ্যপণ্যের নিরাপত্তা, গুণগত মান এবং নির্ধারিত মানদÐ অনুসরণ নিশ্চিত করতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিএসটিআই জানায়, সনদ অর্জনের ফলে পণ্যের পরীক্ষণ কার্যক্রম আন্তর্জাতিক মানদণ্ড সম্পন্ন করার সক্ষমতা আরও বাড়বে। একই সঙ্গে বিএসটিআইয়ের পরীক্ষণ প্রতিবেদন আন্তর্জাতিক বাজারে পণ্যের গ্রহণযোগ্যতা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সম্প্রতি বিএসটিআই চট্টগ্রাম অফিস নতুন দশতলা ভবনে স্থানান্তরিত হওয়ায় পরীক্ষণ ও সেবা কার্যক্রমের পরিধি বাড়ছে। নতুন পণ্য ও পরীক্ষণ প্যারামিটার যুক্ত হওয়ায় চট্টগ্রামের স্থানীয়ভাবে উৎপাদিত এবং আমদানিকৃত অধিকাংশ পণ্যের পরীক্ষণ সুবিধা চালু হয়েছে। বর্তমানে বিএসটিআই চট্টগ্রামের রসায়ন ল্যাবরেটরিতে অত্যাধুনিক এএএস, এইচপিএলসি, জিসি-এমএসএমএস, আইসিপি-এমএস ও এলসি-এমএসসহ বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি যুক্ত হয়েছে। এ ছাড়া পেট্রোলিয়াম পণ্য পরীক্ষণের জন্য ভিসকোমিটার, ফ্ল্যাশ পয়েন্ট টেস্টার, পোর পয়েন্ট টেস্টার ও ডেনসিটিমিটারসহ বিভিন্ন সরঞ্জাম রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেটে সালমান শাহ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৩২ পি.এম


সিলেটে সালমান শাহ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

সিলেটে ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যার সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন তার ভক্ত ও অনুসারীরা। রবিবার (৬ সেপ্টেম্বর) বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অভিনেতার ৩০তম মৃত্যুবার্ষিকীতে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানান তারা। 

কর্মসূচিতে ভক্তরা দাবি করেন, সালমান শাহ আত্মহত্যা করেননি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের সাথে অভিনয় জগতের অনেকে জড়িত। তাদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

মানববন্ধনে সিলেটের পাশাপাশি ঢাকা থেকে আসা অনেক ভক্তও অংশ নেন। এর আগে তারা দুপুরে নগরের দাঁড়িয়াপাড়স্থ সালমান শাহর বাসায় গিয়ে তার মামা আলমগীর কুমকুমের সাথে সৌজন্য সাক্ষাত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভাঙনে সংকুচিত হচ্ছে কুয়াকাটা সৈকত, হুমকিতে পর্যটন অবকাঠামো

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৩৪ পি.এম


ভাঙনে সংকুচিত হচ্ছে কুয়াকাটা সৈকত, হুমকিতে পর্যটন অবকাঠামো

ঝড়, জলোচ্ছ্বাস কিংবা বর্ষায় প্রকৃতি যখন রুদ্ররূপ ধারণ করে, তখনই ভয়াবহ ভাঙনের মুখে পড়ে দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটনকেন্দ্র সাগরকন্যা কুয়াকাটা। বছরের পর বছর ধরে অব্যাহত ভাঙনে ক্রমেই সংকুচিত হচ্ছে সৈকতের প্রস্থ। একই সঙ্গে বিলীন হচ্ছে উপকূলীয় বনাঞ্চল ও বিভিন্ন স্থাপনা। এতে ধীরে ধীরে অস্তিত্বের সংকটে পড়ছে কুয়াকাটার প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটন অবকাঠামো।

সৈকতের ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ও জিও টিউব ব্যবহারের উদ্যোগ নিলেও এতে স্থায়ী সমাধান মিলছে না বলে অভিযোগ স্থানীয়দের। তাঁদের দাবি, এসব উদ্যোগে সাময়িকভাবে ভাঙন কিছুটা নিয়ন্ত্রণে এলেও দীর্ঘমেয়াদে সমস্যার সমাধান হচ্ছে না। বরং অপরিকল্পিতভাবে জিও ব্যাগ ও জিও টিউব ব্যবহারের কারণে সৈকতের স্বাভাবিক সৌন্দর্য ও নান্দনিক পরিবেশও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, শুধু ভাঙন ঠেকাতে সাময়িক সংস্কার বা প্রতিরোধমূলক ব্যবস্থা যথেষ্ট নয়। সমুদ্রের ঢেউ, জলোচ্ছ্বাস ও জলবায়ু পরিবর্তনের চাপ বিবেচনায় নিয়ে কুয়াকাটার সৈকত ও পর্যটন অবকাঠামো রক্ষায় দীর্ঘমেয়াদি, টেকসই ও কার্যকর পরিকল্পনা নেওয়া জরুরি।

জানা গেছে, ১৯৯৮ সালে কুয়াকাটাকে পর্যটনকেন্দ্র হিসেবে ঘোষণা করে সরকার। সে সময় লেম্বুরবন থেকে গঙ্গামতির পয়েন্ট পর্যন্ত সৈকতের দৈর্ঘ্য নির্ধারণ করা হয়েছিল ১৮ কিলোমিটার। সময়ের সঙ্গে পশ্চিমে তিন নদীর মোহনা থেকে পূর্বে রামনাবাদ মোহনা পর্যন্ত সৈকতের বিস্তৃতি বেড়ে বর্তমানে প্রায় ২৯ কিলোমিটারে দাঁড়িয়েছে। তবে এর বিপরীত চিত্র সৈকতের প্রস্থে। প্রতিবছর ঝড়, জলোচ্ছ্বাস ও সাগরের প্রবল ঢেউয়ে বালু ক্ষয়ে সৈকত ক্রমেই সংকুচিত হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, একসময় কুয়াকাটা সৈকতে ছিল বড় বড় বালুর টেক ও বিস্তীর্ণ বনাঞ্চল। সমুদ্রের কাছে যেতে দুই থেকে তিন কিলোমিটার পথ পাড়ি দিতে হতো। এখন সেই সমুদ্র এসে পৌঁছেছে লোকালয়ের একেবারে কাছে। এতে কুয়াকাটার অস্তিত্ব ও পর্যটন সম্ভাবনা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

তাদের দাবি, গত ৪০ থেকে ৫০ বছরে সমুদ্র প্রায় দেড় থেকে দুই কিলোমিটার ভেতরের দিকে এগিয়ে এসেছে। অব্যাহত ভাঙনে গত এক দশকে বিলীন হয়েছে নারিকেলবাগান, এলজিইডির ডাকবাংলো, ডিসি পার্কের একাংশ, পূর্বের জাউবাগান, ভূমি অফিসের গেস্টহাউস, হোটেল-মোটেলসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান। একই সঙ্গে হারিয়ে গেছে বহু মানুষের ঘরবাড়ি। ঝড়-জলোচ্ছ্বাসের মৌসুম এলেই সমুদ্র যেন লোকালয়ের দিকে আরও এগিয়ে আসে।

দূরদূরান্ত থেকে কুয়াকাটায় বেড়াতে আসা পর্যটকেরাও সৈকতের বর্তমান চিত্র নিয়ে হতাশা প্রকাশ করছেন। আরফাত নামের এক পর্যটক বলেন, ‘দূরদূরান্ত থেকে কুয়াকাটায় এসে সৈকতের বর্তমান চিত্র দেখে আমরা হতাশ। সৈকত রক্ষায় দ্রুত কার্যকর ও স্থায়ী উদ্যোগ নেওয়া প্রয়োজন।’

পর্যটনকর্মী জনি আলমগীর বলেন, সাগরের উত্তাল ঢেউ একের পর এক সৈকতে আছড়ে পড়ছে। এতে একদিকে বালুক্ষয় হচ্ছে, অন্যদিকে বিলীন হয়ে যাচ্ছে বিভিন্ন স্থাপনা। দ্রুত ভাঙন রোধ ও সৈকত নিরাপদ করার ব্যবস্থা না নিলে পর্যটন খাতেও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

তিনি বলেন, ‘কুয়াকাটার সৌন্দর্য ও পর্যটন অবকাঠামো রক্ষায় সাময়িকভাবে মেরামত করলে হবে না। সাগরের ঢেউয়ের চাপ বিবেচনায় নিয়ে টেকসইভাবে সৈকত রক্ষা ও বাঁধ সংস্কারের উদ্যোগ নিতে হবে।’

পরিবেশকর্মী মেজবাহ উদ্দিন মাননু বলেন, গত ২০ বছর ধরে কুয়াকাটা সৈকতের ১৮ কিলোমিটার এলাকা রক্ষায় স্থায়ী প্রতিরক্ষা প্রকল্প বাস্তবায়নের কথা শোনা যাচ্ছে। কিন্তু প্রকল্পটি এখনো ঝুলে আছে। আধুনিক পর্যটন নগরী হিসেবে কুয়াকাটাকে গড়ে তুলতে হলে দ্রুত সৈকত রক্ষা প্রকল্প বাস্তবায়নের কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, ম্যানগ্রোভ ও নন-ম্যানগ্রোভ—দুই ধরনের বনাঞ্চলই এখন হুমকির মুখে। ইতিমধ্যে প্রায় ৭৫ শতাংশ বনাঞ্চল বিলীন হয়ে গেছে বলেও দাবি করেন তিনি।

পানি উন্নয়ন বোর্ডের কলাপাড়ার নির্বাহী প্রকৌশলী মো. শাহ্ আলম বলেন, কুয়াকাটা সৈকতের ১১ দশমিক ৭ কিলোমিটার অংশের দীর্ঘমেয়াদি ও টেকসই উন্নয়নের জন্য ২০২৪ সালে ৭৫৯ কোটি টাকার একটি প্রকল্প পরিকল্পনা মন্ত্রণালয়ে দাখিল করা হয়েছে। প্রকল্পটি অনুমোদনের অপেক্ষায় রয়েছে। আপাতত জরুরি রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে জিও টিউব ব্যবহার করে ভাঙন ঠেকানোর চেষ্টা চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজে মার্কিন জাহাজে হামলার দাবি ইরানের, যুক্তরাষ্ট্র বলল ‘ডাহা মিথ্যা’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৩৫ পি.এম


হরমুজে মার্কিন জাহাজে হামলার দাবি ইরানের, যুক্তরাষ্ট্র বলল ‘ডাহা মিথ্যা’

হরমুজ প্রণালিতে প্রবেশ করা একটি মার্কিন চালকবিহীন জাহাজে হামলার দাবি করেছে ইরান। তবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের এই দাবি ‘ডাহা মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছে। দুই দেশের মধ্যে উত্তেজনার এটি সর্বশেষ ঘটনা।

এর ঠিক এক দিন আগেই মার্কিন নৌবাহিনীর জাহাজে হামলার জবাবে তিনটি ইরানি তেলের ট্যাংকারে আঘাত হানে যুক্তরাষ্ট্র।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে এই সংঘাতের সূচনা হয়। জুনে একটি যুদ্ধবিরতি চুক্তি হলেও আলোচনা ভেস্তে যাওয়ায় থেমে থেমে সংঘাত চলছেই। এক মাস শান্ত থাকার পর গত সপ্তাহে দুই পক্ষ আবার সংঘাতে জড়ায়। সপ্তাহের শুরুতে দক্ষিণ ইরানে মার্কিন হামলায় অন্তত পাঁচজন নিহত হন।

পরিস্থিতি সামলাতে ট্রাম্প প্রশাসন দ্বিমুখী পথ বেছে নিয়েছে। সামরিক জবাবের পাশাপাশি তারা ইরানের অর্থ লেনদেনকারী বিদেশি আর্থিক প্রতিষ্ঠানগুলোর ওপর চাপ বাড়াচ্ছে। অন্যদিকে, দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞা এড়িয়ে আসা ইরানের নতুন নেতারাও সহজে ছাড় দিতে নারাজ। তারা গোপন নৌবহরের মাধ্যমে ক্রেতাদের কাছে তেল বিক্রি করে নিজেদের অর্থনীতি সচল রাখছেন।

মূলত ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরেই এই সংঘাতের শুরু। চুক্তি না মানায় যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি এখন ইরানকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নিতে চাইছে। বিপরীতে বৈশ্বিক তেল ও গ্যাস সরবরাহের অন্যতম পথ হরমুজ প্রণালিকে কাজে লাগিয়ে নিজেদের শক্ত অবস্থান ধরে রাখতে চাইছে ইরান।

বিডিপ্রতিদিন/কেকে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৪০ দিন জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পেল ১৩ শিশু-কিশোর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৩৭ পি.এম


৪০ দিন জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পেল ১৩ শিশু-কিশোর

মাদক, সন্ত্রাস ও কিশোরগ্যাংয়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ড থেকে শিশু-কিশোরদের দূরে রাখতে নোয়াখালীতে ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সঙ্গে আদায় করায় ১৩ শিশু-কিশোরকে পুরস্কার হিসেবে বাইসাইকেল দেওয়া হয়েছে।

রবিবার (৬ সেপ্টেম্বর) আসরের নামাজের পর নোয়াখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আল ফালাহ জামে মসজিদে এ পুরস্কার বিতরণ করা হয়। স্থানীয় এলাকাবাসী ও ব্যবসায়ী মোহাম্মদ হারুন অর রশিদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মসজিদের ইমামের সংরক্ষিত হাজিরা খাতা অনুযায়ী, ১০ থেকে ২০ বছর বয়সী ১৩ শিশু-কিশোর টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করেছে। অনুষ্ঠানে তাদের ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে ভালো কাজের স্বীকৃতি হিসেবে প্রত্যেকের হাতে একটি করে বাইসাইকেল তুলে দেওয়া হয়।

এসময় ব্যবসায়ী মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, সমাজে মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিস্তার রোধে শিশু-কিশোরদের ইতিবাচক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করা প্রয়োজন। ভালো উদ্যোগের মাধ্যমে তাদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখা সম্ভব।

তিনি বলেন, ‘এ ধরনের উদ্যোগের মাধ্যমে শিশু-কিশোরদের মধ্যে ভালো অভ্যাস গড়ে উঠবে। পাশাপাশি তারা মাদক, সন্ত্রাস ও কিশোরগ্যাংয়ের মতো কর্মকাণ্ড থেকে দূরে থাকবে। সমাজে ইতিবাচক পরিবর্তন আনতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%