০২:৪১ পি.এম
রাজবাড়ীতে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে জেলা সদর উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম (৪৪) মারা গেছেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।
মৃত আলেয়া বেগম সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাগমারা গ্রামের খোরশেদ আলীর মেয়ে। তিনি ২০১৯ সাল থেকে ২০২৪ সালের জুন মাস পর্যন্ত রাজবাড়ী সদর উপজেলা পরিষদের নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
আরও পড়ুন: টাঙ্গাইলে শোষিতের কণ্ঠের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী কেক কেটে উদযাপন করা হয়
তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে জয়লাভ করেন।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি কয়েকদিন ধরে জ্বরে আক্রান্ত ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার (২২ জুলাই) তাকে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসকরা তার ডেঙ্গুসহ বিভিন্ন প্যাথলজি পরীক্ষা-নিরীক্ষা করেন।
চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোরে তার মৃত্যু ঘটে। পরে পরীক্ষার রিপোর্টে জানা যায়, তার ডেঙ্গু পজিটিভ শনাক্ত হয়েছে।
রাজবাড়ী জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর আলেয়া বেগমের ডেঙ্গু শনাক্ত হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তিনি মারা যান।
আরও পড়ুন: নবাগত বিভাগীয় কমিশনারের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন