ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

যন্তর মন্তরে আন্দোলনে বিশ্ববিদ্যালয়গুলোর নিষেধাজ্ঞা, ক্ষোভ ঝাড়লেন রাহুল গান্ধী


যন্তর মন্তরে আন্দোলনে বিশ্ববিদ্যালয়গুলোর নিষেধাজ্ঞা, ক্ষোভ ঝাড়লেন রাহুল গান্ধী

শিক্ষার্থীদের আন্দোলন থেকে দূরে থাকার নির্দেশনা জারি করায় দিল্লি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন ভারতের লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের রাজপথ বা যন্তর মন্তরের মতো জায়গায় আয়োজিত ‘বেআইনি গণজমায়েত’ থেকে দূরে থাকতে গত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি নোটিশ জারি করে দিল্লি বিশ্ববিদ্যালয় (ডিইউ)।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষে এই পদক্ষেপের বিরুদ্ধে শুক্রবার সকালে অত্যন্ত কঠোর ভাষায় একটি বিবৃতি প্রদান করেন কংগ্রেসের এই শীর্ষ নেতা। নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে রাহুল গান্ধী তীব্র প্রতিক্রিয়া জানিয়ে লেখেন, ‌গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার কারণে শিক্ষার্থীদের হুমকি দেওয়ার এত বড় সাহস তোমাদের কীভাবে হয়? সে সময় তিনি কড়া হুঁশিয়ারি দিয়ে আরও যুক্ত করেন যে, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এর জবাবদিহি করতে হবে। কর্মকর্তাদের উদ্দেশে তিনি লেখেন, মনে রেখো, সময় যখন আসবে তখন তোমাকেই কিন্তু এই কাজের জন্য চূড়ান্ত জবাবদিহি করতে হবে।

দিল্লি বিশ্ববিদ্যালয় কর্তৃক জারিকৃত নোটিশে বলা হয়েছিল, প্রিয় শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ, আপনাদের নিরাপত্তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা দয়া করে মনে রাখবেন যে, নয়াদিল্লির যন্তর মন্তরে আয়োজিত যেকোনো বেআইনি জমায়েত বা বিক্ষোভ কর্মসূচি ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী অত্যন্ত কঠোরভাবে নিয়ন্ত্রিত হয়। ফলে এতে অংশ নিলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে হতে পারে। এ ধরনের কর্মকাণ্ড শিক্ষার্থীদের ব্যক্তিগত নিরাপত্তার ক্ষেত্রে যেমন গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে, তেমনি তাদের একাডেমিক অগ্রগতি এবং ভবিষ্যতের পেশাগত সুযোগগুলোকেও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। সেই অনুযায়ী, সকল শিক্ষার্থীকে যন্তর মন্তর থেকে দূরে থাকার এবং তাদের নিজের নিরাপত্তা ও আইন মেনে চলাকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। পাশাপাশি বর্তমান পরিস্থিতি উত্তপ্ত করার উদ্দেশ্যে প্রচুর পরিমাণ ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য তৈরি ও ছড়ানো হচ্ছে, সে ব্যাপারেও আপনাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: ঢাকায় জরুরি অবতরণে এয়ার অ্যাম্বুলেন্সের দরজা খুলে গেল, রোগীর মৃত্যু

কেবল দিল্লি বিশ্ববিদ্যালয়ই নয়, বিগত কয়েক সপ্তাহ ধরে ভারতের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়া এই বিক্ষোভ থেকে নিজেদের শিক্ষার্থীদের দূরে রাখতে নির্দেশনা জারি করার তালিকায় যুক্ত হয়েছে দিল্লির ঐতিহ্যবাহী জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ও (জেএনইউ)। শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে একটি নোটিশ প্রকাশ করে বলা হয়, জেএনইউ-এর সঙ্গে সংশ্লিষ্ট জ্ঞানচর্চাকারী সমাজের সকল অংশকে দায়িত্বশীল আচরণ করতে এবং নিজ নিজ ব্যক্তিগত নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। সাধারণ বিক্ষোভ প্রদর্শন-সংক্রান্ত বিষয়ে ভারতের সুপ্রিম কোর্টের দেওয়া দিকনির্দেশনা অনুযায়ী আপনাদের প্রতি অনুরোধ করা হচ্ছে, আপনারা নয়াদিল্লির যন্তর মন্তরে বা তার আশপাশে কোনো ধরনের সমাবেশে যাওয়া বা অংশ নেওয়া থেকে বিরত থাকুন। এর পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়েও শিক্ষার্থীদের কড়া বার্তা দিয়েছে জেএনইউ। নোটিশে সতর্ক করে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে দয়া করে দায়িত্বশীলতার পরিচয় দিন। এর ব্যতিক্রম হলে প্রযোজ্য আইনের অধীনে আইনি ব্যবস্থা এবং বিশ্ববিদ্যালয়ের আচরণবিধি অনুযায়ী শৃঙ্খলাভঙ্গের বিচার হতে পারে।

বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এসব আদেশ ও সতর্কবার্তার বিরুদ্ধে ইতিমধ্যেই বিভিন্ন মহল থেকে তীব্র প্রতিবাদ ও সমালোচনার ঝড় উঠেছে। দিল্লি বিশ্ববিদ্যালয়ের এই নোটিশের তীব্র প্রতিবাদ জানিয়ে ভারতের বিখ্যাত অভিনেত্রী ও চলচ্চিত্র নির্মাতা পূজা ভাট শিক্ষার্থীদের কণ্ঠ স্তব্ধ করে দেওয়ার চেষ্টার সমালোচনা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, শিক্ষার্থীদের কণ্ঠ যদি এভাবে দমন করা হয়, তবে তাদের নিরাপত্তা আরও বেশি ঝুঁকিতে পড়বে। আমরা যদি সত্যিই তাদের ভবিষ্যতের বিষয়ে আন্তরিক হই, তবে কোনো ধরনের নীরবতার ষড়যন্ত্রে শরিক না হয়ে তাদের কথা বলার অধিকারকে সমর্থন করা আমাদের দায়িত্ব।

একই সঙ্গে দিল্লি বিশ্ববিদ্যালয়ের এই বার্তার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন কংগ্রেস সংসদ সদস্য তথা ওই বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র দীপেন্দর হুডা। তিনি বলেন, দিল্লি বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক শিক্ষার্থী হিসেবে এবং একজন আইনপ্রণেতা ও সংসদ সদস্য হিসেবে দিল্লি বিশ্ববিদ্যালয়ের এই বিভ্রান্তিকর ও হুমকিমূলক বিবৃতির আমি তীব্র নিন্দা জানাচ্ছি। সুপ্রিম কোর্টের কোন রায়ে যন্তর মন্তরের এই আন্দোলন ও গণজমায়েতকে সরাসরি ‘বেআইনি’ বলা হয়েছে, যা দিল্লি বিশ্ববিদ্যালয় তাদের বিবৃতিতে দাবি করেছে? নিজেদের শিক্ষার্থীদের কাছে এভাবে মিথ্যা কথা বলার জন্য দিল্লি বিশ্ববিদ্যালয়ের লজ্জা হওয়া উচিত।

বিশ্ববিদ্যালয় প্রশাসনগুলোর এই অনড় অবস্থানের ঘটনাটি কেবল দিল্লিতেই সীমাবদ্ধ নেই। এর কয়েক দিন আগেই ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি) রুরকি একইভাবে শিক্ষার্থীদের জন্য একটি কঠোর নির্দেশনা জারি করেছিল। সেখানে স্পষ্ট জানানো হয়েছিল যে, শিক্ষক ও শিক্ষার্থীরা অনুমতি ছাড়া কোনো রাজনৈতিক আন্দোলন বা প্রকাশ্যে কোনো রাজনৈতিক মতামত বা মন্তব্য প্রদান করতে পারবেন না। এই ঘটনা নিয়ে ব্যাপক ক্ষোভ তৈরি হলে আইআইটি রুরকি কর্তৃপক্ষ সাফাই গেয়ে জানায় যে, এটি কোনো নতুন নিয়ম বা আকস্মিক নির্দেশনা নয়; প্রতিটি শিক্ষাবর্ষের শুরুতেই নিয়মিত আচরণের অংশ হিসেবে এটি প্রচার করা হয়।

আরও পড়ুন: রাহুল গান্ধীর পদযাত্রা: ভারতের গণবিক্ষোভে যুবদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মুহূর্ত

অপরদিকে, প্রযুক্তিবিদ্যা কেন্দ্র আইআইটি মাদ্রাসের বিরুদ্ধেও শিক্ষার্থীদের মুখ বন্ধ করার অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানের একজন শিক্ষার্থী জানান, যন্তর মন্তর আন্দোলনের সমর্থনে ইনস্টাগ্রামে পোস্ট করা সব ভিডিও এবং সংহতিমূলক কনটেন্ট ডিন অবিলম্বে মুছে ফেলার নির্দেশ দিয়েছেন। এমনকি এ বিষয়ে সংশ্লিষ্ট ফ্যাকাল্টি অ্যাডভাইজরকেও ডেকে পাঠানো হয়েছে, যার পর চাপের মুখে শিক্ষার্থীরা সংহতিমূলক সব পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরাতে বাধ্য হচ্ছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে যা বললেন স্পিকার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০২:৫৩ পি.এম


রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে যা বললেন স্পিকার

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে চলছে গুঞ্জন। এরই মধ্যে তিনি নির্ধারিত বিদেশ সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে এসেছেন। বিমানবন্দরে পৌঁছাতেই সাংবাদিকদের সামনে হাজির হন তিনি। সাংবাদিকরা জানতে চান, রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণের উদ্দেশ্যে তিনি কি থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করেছেন।

শুক্রবার (২৪ জুলাই) দুপুর ১২টা ১০ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর স্পিকার বলেন, রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে তার কিছু জানা নেই। ব্যক্তিগত চিকিৎসা সম্পন্ন হওয়ায় তিনি দেশে ফিরেছেন।

স্পিকার এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, ‘আমি দেশের বাইরে ছিলাম। সুতরাং এখানে কে পদত্যাগ করলো, কী করলো, আমার কিছুই জানা নেই। এখন হয়তো জানতে পারবো।’

তিনি রাষ্ট্রপতি পদত্যাগ করলেই সাংবিধানিক প্রক্রিয়া কী হবে সেই সম্পর্কে বলেন, ‘যদি রাষ্ট্রপতি পদত্যাগ করেন, তাহলে স্পিকারের কাছে পদত্যাগ করবেন এবং আগামী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ একজন নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করবেন। এই হলো সংবিধানের পজিশন।’

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে আলোচনার প্রসঙ্গে তিনি বলেন, ‘আপনারা যেরকম শুনেছেন, আমিও সেরকমই শুনেছি। তিনি পদত্যাগ করলে সেই অনুযায়ী তারপর যে ব্যাকগ্রাউন্ডটা থাকে, সেই জায়গাতে... এটা অনুমাননির্ভর প্রশ্ন। সুতরাং উনি কী করবেন, না করবেন, আমি জানি না।’

নির্ধারিত সময়ে দেশে ফেরার কারণ জানতে চাইলে তিনি জানান, ‘আসার কথা ছিল ২৬ তারিখে। আমার ব্যক্তিগত কাজ, আমার মেডিকেল চেকআপ যেহেতু শেষ হয়েছে, সেজন্যই আমি এসেছি।’

স্পিকার আরো বলেন, রাষ্ট্রপতি পদত্যাগ করলে পরবর্তী দায়িত্ব তাঁর ওপর বর্তাবে কি না, এই প্রশ্নের জবাবে তিনি জানান, ‘সংবিধান অনুযায়ী এটা একটা ট্র্যাডিশন। দেশের সংবিধানে লেখা আছে, যখন রাষ্ট্রপতি পদত্যাগ করেন, তখন স্পিকার অ্যাক্টিং রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। কিন্তু রাষ্ট্রপতি নির্বাচন করে জাতীয় সংসদ। সেটা তিন মাসের মধ্যে করতে হয়।’

গত ১৯ জুলাই চিকিৎসার জন্য ব্যাংকক গিয়েছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। পরিকল্পনা অনুযায়ী তিনি আগামী ২৬ জুলাই দেশে ফেরার কথা ছিলেন। তবে এর মধ্যেই আকস্মিকভাবে বিভিন্ন মাধ্যমে রাষ্ট্রপতির পদত্যাগের খবর ছড়ায়। এর ফলে স্পিকারের দেশে ফিরে আসা রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনাকে আরও জোরদার করেছে।

সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী, স্পিকারের উদ্দেশে রাষ্ট্রপতি পদত্যাগ করতে পারেন। এছাড়া ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে বা তিনি দায়িত্ব পালনে অপারগ হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।

এ ছাড়া সংবিধানের ১২৩(১) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে সংসদ সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করা আইনিভাবে বাধ্যতামূলক।

২০০২ সালে সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর পদত্যাগের পর অষ্টম জাতীয় সংসদের স্পিকার প্রয়াত ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছিলেন। তিনি ২০০২ সালের ২১ জুন থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত মোট ৭৮ দিন এই দায়িত্বে ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কিশোরগঞ্জে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৩:০০ পি.এম


কিশোরগঞ্জে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

জন্মের জেলা পাকুন্দিয়ায় বাস ও মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ফলে মাইক্রোবাসের চালক নিহত হয়েছেন।

আজ শুক্রবার বেলা ১১টার সময়ে ঢাকা-কিশোরগঞ্জ সড়কের উপজেলার চিলাকাড়া মৌলভীবাড়ি সংলগ্ন স্থানে এই দুর্ঘটনা ঘটে। এতে আরও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান নিহতের বিষয়টি বাসসকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘটনা স্থলে মাইক্রোবাস চালকের মৃত্যু ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি। তাঁর পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা যায়, কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা অনন্যা ক্লাসিক পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকা থেকে নিকলী হাওরের দিকে যাত্রা করা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষের তীব্রতা এত বেশি ছিল যে, উভয় যানবাহনই রাস্তার পাশের খাদে পড়ে যায়।

এই ঘটনায় ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালক নিহত হন এবং এছাড়া আরও কয়েকজন আহত হয়েছেন। আহত তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে, বলে জানা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন

আন্তর্জাতিক ডেস্ক

স্টাফ রিপোর্টার

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৩:০১ পি.এম


বরিশালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন

সাংবাদিকদের স্বার্থ সুরক্ষায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বরিশাল জেলা শাখা গঠন করা হয়েছে। বৃহস্পতিবার রাতে নগরীর একটি চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত সাধারন সভায় সর্ব সম্মতিক্রমে দৈনিক আমার দেশ পত্রিকার বরিশাল অফিস প্রধান নিকুঞ্জ বালা পলাশকে সভাপতি ও ইত্তেফাকের বরিশাল অফিস প্রধান শাহীন হাফিজকে সাধারন সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ঠ কার্য নির্বাহি কমিটি গঠন করা হয়।

আমার দেশ পত্রিকার বরিশাল অফিস প্রধান নিকুঞ্জ বালা পলাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারন সভায় সর্ব সম্মতিক্রমে দৈনিক আমাদের সময়ের বরিশাল ব্যুরো প্রধান মো : আল মামুনকে সহ-সভাপতি, দীপ্ত টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান মর্তুজা জুয়েলকে সহ-সভাপতি করা হয়েছে।

যুগ্ম সম্পাদক করা হয়েছে দৈনিক আগামীর সময়ের বরিশাল ব্যুরো প্রধান তন্ময় তপু ও দৈনিক যুগান্তরের বরিশাল অফিসের স্টাফ রিপোর্টার এস এন পলাশকে।

সাংগঠনিক সম্পাদক মো : মামুন-অর-রশিদ (দৈনিক বর্তমান), কোষাধক্ষ্য মো : নাছির উদ্দিন (যুগান্তর), দপ্তর সম্পাদক রাতুল আহম্মেদ (ইত্তেফাক), প্রচার সম্পাদক রিপন হাওলাদার ( দক্ষিনের মূখ), সাহিত্য সম্পাদক খন্দকার রাকিব ( বরিশাল ক্রাইম নিউজ), ক্রিড়া সম্পাদক আহম্মেদ বায়েজিদ ( অগ্রযাত্রা প্রতিদিন) এবং সাংস্কৃতিক সম্পাদক মনিকা চৌধুরী (যুগান্তর) কে নির্বাচিত করা হয়েছে।

এছাড়া কমিটির কার্য নির্বাহি কমিটির সদস্যরা হলেন এম জহির (সকালের সময়), সাইদ মেমন (বাংলাদেশ প্রতিদিন), এম মোফাজ্জেল (বাসস), জিয়া উদ্দীন বাবু (আজকের পরিবর্তন), সুখেন্দু এদবর (একুশে টেলিভিশন), শাহীন হাসান (নাগরিক টেলিভিশন), খোকন আহম্মেদ হীরা (জনকন্ঠ), মুশফিক সৌরভ (বাংলা নিউজ), এম সালাউদ্দীন (জিএস টিভি), সাকিল মাহমুদ (দেশ টিভি) মাসুদ রানা ( নিউনেশন ) আরিফ হোসেন (বিজয় টিভি)।

সাধারন সভায় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, বরিশাল নগরীতে সাংবাদিকদের একাধিক সংগঠন রয়েছে। কিন্তু সাংবাদিকদের স্বার্থ রক্ষায় কিংবা তাদের দু:সময়ে অধিকাংশ সংগঠন কার্যকর ভুমিকা পালন করতে ব্যর্থ হচ্ছেন। তাই সাংবাদিকদের স্বার্থ রক্ষায় বরিশালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি অবদান রাখবে বলে আমাদের বিশ্বাস। এক্ষেত্রে সিনিয়র সাংবাদিকসহ সকল সংবাদ কর্মি ও সচেতন নাগরিকদের সর্বাত্মক সহযোগীতা কামনা করেন নেতৃবৃন্দ।

আগামী এক সপ্তাহের মধ্যে এ কমিটি চুড়ান্ত করে অনুমোদনের জন্য কেন্দ্রে পাঠানো হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১২ লক্ষাধিক মানুষকে আইনি সহায়তা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৩:০৪ পি.এম


জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১২ লক্ষাধিক মানুষকে আইনি সহায়তা

জাতীয় আইনগত সহায়তা সংস্থা (লিগ্যাল এইড)-এর জেলা অফিসের মাধ্যমে সরকারি খরচে আইনি সহায়তা প্রদান করা হয়েছে ১২ লাখ ২০ হাজার ৪৪ জনকে।

এ তথ্য প্রকাশিত হয়েছে সংস্থাটির ওয়েবসাইটে এক প্রতিবেদনে। প্রতিবেদনে ২০০৯ সাল থেকে ২০২৬ সালের মে মাস পর্যন্ত লিগ্যাল এইডের কার্যক্রমের বিস্তারিত চিত্র তুলে ধরা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, এই সময়ে সরকারি খরচে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ৩০ হাজার ২২০ জন আইনি সহায়তা পেয়ে থাকেন। দেশের ৬৪ জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে এই সহায়তা পেয়েছেন ১২ লাখ ২০ হাজার ৪৪ জন। এছাড়া ১ লাখ ৩৯ হাজার ৯৮৫ জন কারাবন্দিকে আইনি সহায়তা দেওয়া হয়েছে।

সরকারি আইনি সহায়তার জাতীয় হেল্পলাইন কল সেন্টারের টোল-ফ্রি নম্বর (১৬৬৯৯) এর মাধ্যমে ২ লাখ ৬ হাজার ৭০৩ জন সেবা পেয়েছেন। সব মিলিয়ে, লিগ্যাল এইডের মাধ্যমে সরকারি খরচে আইনি সহায়তা পাওয়া উপকারভোগীর মোট সংখ্যা ১৪ লাখ ৮৭ হাজার ৬৬৩ জন।

অর্থনৈতিকভাবে অসচ্ছল ও অসহায় বিচারপ্রার্থীদের বিনা খরচে আইনি সহায়তা প্রদানের উদ্দেশ্যে প্রণীত ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থা এই কার্যক্রম পরিচালনা করছে। এটি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীন একটি সরকার নিয়ন্ত্রিত সেবা সংস্থা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%