ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

কিশোরগঞ্জে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত


কিশোরগঞ্জে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

জন্মের জেলা পাকুন্দিয়ায় বাস ও মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ফলে মাইক্রোবাসের চালক নিহত হয়েছেন।

আজ শুক্রবার বেলা ১১টার সময়ে ঢাকা-কিশোরগঞ্জ সড়কের উপজেলার চিলাকাড়া মৌলভীবাড়ি সংলগ্ন স্থানে এই দুর্ঘটনা ঘটে। এতে আরও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান নিহতের বিষয়টি বাসসকে নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: রাবিতে ডেঙ্গু সচেতনতায় হাল্ট প্রাইজের নতুন কর্মসূচি

তিনি জানান, ঘটনা স্থলে মাইক্রোবাস চালকের মৃত্যু ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি। তাঁর পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা যায়, কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা অনন্যা ক্লাসিক পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকা থেকে নিকলী হাওরের দিকে যাত্রা করা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষের তীব্রতা এত বেশি ছিল যে, উভয় যানবাহনই রাস্তার পাশের খাদে পড়ে যায়।

এই ঘটনায় ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালক নিহত হন এবং এছাড়া আরও কয়েকজন আহত হয়েছেন। আহত তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে, বলে জানা গেছে।

আরও পড়ুন: বাকেরগঞ্জে সাজসজ্জায় দেবালয়ের পরেই কৈলাশ পূজামণ্ডপ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন

আন্তর্জাতিক ডেস্ক

স্টাফ রিপোর্টার

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৩:০১ পি.এম


বরিশালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন

সাংবাদিকদের স্বার্থ সুরক্ষায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বরিশাল জেলা শাখা গঠন করা হয়েছে। বৃহস্পতিবার রাতে নগরীর একটি চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত সাধারন সভায় সর্ব সম্মতিক্রমে দৈনিক আমার দেশ পত্রিকার বরিশাল অফিস প্রধান নিকুঞ্জ বালা পলাশকে সভাপতি ও ইত্তেফাকের বরিশাল অফিস প্রধান শাহীন হাফিজকে সাধারন সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ঠ কার্য নির্বাহি কমিটি গঠন করা হয়।

আমার দেশ পত্রিকার বরিশাল অফিস প্রধান নিকুঞ্জ বালা পলাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারন সভায় সর্ব সম্মতিক্রমে দৈনিক আমাদের সময়ের বরিশাল ব্যুরো প্রধান মো : আল মামুনকে সহ-সভাপতি, দীপ্ত টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান মর্তুজা জুয়েলকে সহ-সভাপতি করা হয়েছে।

যুগ্ম সম্পাদক করা হয়েছে দৈনিক আগামীর সময়ের বরিশাল ব্যুরো প্রধান তন্ময় তপু ও দৈনিক যুগান্তরের বরিশাল অফিসের স্টাফ রিপোর্টার এস এন পলাশকে।

সাংগঠনিক সম্পাদক মো : মামুন-অর-রশিদ (দৈনিক বর্তমান), কোষাধক্ষ্য মো : নাছির উদ্দিন (যুগান্তর), দপ্তর সম্পাদক রাতুল আহম্মেদ (ইত্তেফাক), প্রচার সম্পাদক রিপন হাওলাদার ( দক্ষিনের মূখ), সাহিত্য সম্পাদক খন্দকার রাকিব ( বরিশাল ক্রাইম নিউজ), ক্রিড়া সম্পাদক আহম্মেদ বায়েজিদ ( অগ্রযাত্রা প্রতিদিন) এবং সাংস্কৃতিক সম্পাদক মনিকা চৌধুরী (যুগান্তর) কে নির্বাচিত করা হয়েছে।

এছাড়া কমিটির কার্য নির্বাহি কমিটির সদস্যরা হলেন এম জহির (সকালের সময়), সাইদ মেমন (বাংলাদেশ প্রতিদিন), এম মোফাজ্জেল (বাসস), জিয়া উদ্দীন বাবু (আজকের পরিবর্তন), সুখেন্দু এদবর (একুশে টেলিভিশন), শাহীন হাসান (নাগরিক টেলিভিশন), খোকন আহম্মেদ হীরা (জনকন্ঠ), মুশফিক সৌরভ (বাংলা নিউজ), এম সালাউদ্দীন (জিএস টিভি), সাকিল মাহমুদ (দেশ টিভি) মাসুদ রানা ( নিউনেশন ) আরিফ হোসেন (বিজয় টিভি)।

সাধারন সভায় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, বরিশাল নগরীতে সাংবাদিকদের একাধিক সংগঠন রয়েছে। কিন্তু সাংবাদিকদের স্বার্থ রক্ষায় কিংবা তাদের দু:সময়ে অধিকাংশ সংগঠন কার্যকর ভুমিকা পালন করতে ব্যর্থ হচ্ছেন। তাই সাংবাদিকদের স্বার্থ রক্ষায় বরিশালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি অবদান রাখবে বলে আমাদের বিশ্বাস। এক্ষেত্রে সিনিয়র সাংবাদিকসহ সকল সংবাদ কর্মি ও সচেতন নাগরিকদের সর্বাত্মক সহযোগীতা কামনা করেন নেতৃবৃন্দ।

আগামী এক সপ্তাহের মধ্যে এ কমিটি চুড়ান্ত করে অনুমোদনের জন্য কেন্দ্রে পাঠানো হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১২ লক্ষাধিক মানুষকে আইনি সহায়তা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৩:০৪ পি.এম


জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১২ লক্ষাধিক মানুষকে আইনি সহায়তা

জাতীয় আইনগত সহায়তা সংস্থা (লিগ্যাল এইড)-এর জেলা অফিসের মাধ্যমে সরকারি খরচে আইনি সহায়তা প্রদান করা হয়েছে ১২ লাখ ২০ হাজার ৪৪ জনকে।

এ তথ্য প্রকাশিত হয়েছে সংস্থাটির ওয়েবসাইটে এক প্রতিবেদনে। প্রতিবেদনে ২০০৯ সাল থেকে ২০২৬ সালের মে মাস পর্যন্ত লিগ্যাল এইডের কার্যক্রমের বিস্তারিত চিত্র তুলে ধরা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, এই সময়ে সরকারি খরচে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ৩০ হাজার ২২০ জন আইনি সহায়তা পেয়ে থাকেন। দেশের ৬৪ জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে এই সহায়তা পেয়েছেন ১২ লাখ ২০ হাজার ৪৪ জন। এছাড়া ১ লাখ ৩৯ হাজার ৯৮৫ জন কারাবন্দিকে আইনি সহায়তা দেওয়া হয়েছে।

সরকারি আইনি সহায়তার জাতীয় হেল্পলাইন কল সেন্টারের টোল-ফ্রি নম্বর (১৬৬৯৯) এর মাধ্যমে ২ লাখ ৬ হাজার ৭০৩ জন সেবা পেয়েছেন। সব মিলিয়ে, লিগ্যাল এইডের মাধ্যমে সরকারি খরচে আইনি সহায়তা পাওয়া উপকারভোগীর মোট সংখ্যা ১৪ লাখ ৮৭ হাজার ৬৬৩ জন।

অর্থনৈতিকভাবে অসচ্ছল ও অসহায় বিচারপ্রার্থীদের বিনা খরচে আইনি সহায়তা প্রদানের উদ্দেশ্যে প্রণীত ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থা এই কার্যক্রম পরিচালনা করছে। এটি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীন একটি সরকার নিয়ন্ত্রিত সেবা সংস্থা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের বৈঠকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তোপ দাগল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৩:০৭ পি.এম


সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের বৈঠকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তোপ দাগল ইরান

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক হামলার হুমকির পর আন্তর্জাতিক অঙ্গন সক্রিয় হয়েছে তেহরান। কিরগিজস্তানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) বৈঠকে ইরান কড়া সতর্কতা উচ্চারণ করেছে আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং 'আগ্রাসী একপাক্ষিকতার' বিরুদ্ধে।

এসসিও-র পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি অংশ নিচ্ছেন। এখান থেকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক্সে লেখেন, ইরান এসসিও-র মতো বহুপাক্ষিক জোটকে খুবই গুরুত্ব দেয়। তিনি উল্লেখ করেন, আগ্রাসী একপাক্ষিকতা, আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন এবং শক্তির বেআইনি ব্যবহার আইনসভার শাসন ও জাতিসংঘের সনদকে চরমভাবে ক্ষণ্ণ করছে। মূলত, এসব কথা যুক্তরাষ্ট্রকে নিশানা করেই বলেছেন তিনি।

২০২৩ সালে চীন ও রাশিয়ার নেতৃত্বের অধীনে এই জোটে পূর্ণ সদস্যপদ লাভ করে ইরান।

এদিকে, যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলায় এখন সংঘাত চরমে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান জর্ডান ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় জোড়া ড্রোন হামলা চালিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোদিকে নিয়ে ইতালির প্রধানমন্ত্রীর কাছে রাখির ভাইরাল মন্তব্য, তোলপাড় নেটদুনিয়া

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৩:১২ পি.এম


মোদিকে নিয়ে ইতালির প্রধানমন্ত্রীর কাছে রাখির ভাইরাল মন্তব্য, তোলপাড় নেটদুনিয়া

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামের পাতায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে একের পর এক মন্তব্য করছেন ভারতের তরুণরা।

ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী রাখি সাওয়ান্তের একটি মন্তব্য ভাইরাল হওয়ার পরই বিষয়টি আরও ছড়িয়ে পড়ে। পরে ককরোচ (তেলাপোকা) জনতা পার্টির (সিজেপি) সমর্থক ও অনেক তরুণ মেলোনির মন্তব্যের ঘরে মোদির পদত্যাগের আহ্বান জানিয়ে মন্তব্য করতে শুরু করেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যায়, অভিনেত্রী রাখি সাওয়ান্ত জর্জিয়া মেলোনির একটি ভিডিও পোস্টের মন্তব্যের ঘরে লিখেছেন, “দয়া করে আপনার প্রেমিককে পদত্যাগ করতে বলুন। দয়া করে তাকে পদত্যাগ করতে বলুন।”

Rakhi

রাখির এই মন্তব্য ছড়িয়ে পড়ার পরই একই পোস্টে মোদিকে নিয়ে মন্তব্যের ঢল নামে।

এরপর রিয়েল বিকাশ প্রজাপতি নামে একটি ইন্সটাগ্রাম একাউন্ট থেকে মন্তব্য করা হয়, দয়া করে মোদি জিকে পদত্যাগ করতে বলুন। আপনার কথা তিনি অবশ্যই শুনবেন।

আবার অর্পিতা ইয়াদাভ নামে আরেকটি ইন্সটাগ্রাম একাউন্ট থেকে লেখা হয়, আপনার মানুষটিকে একটু বুঝিয়ে বলুন। আমাদের জীবন দুর্বিষহ হয়ে গেছে।

দেবাংশ নামে আরেকজন মন্তব্য করেন, আপনার প্রেমিককে বলুন, শিক্ষার্থীদের কথা শুনতে।

এ ধরনের আরও অসংখ্য মন্তব্যে অনেকেই মেলোনির সঙ্গে মোদির ঘনিষ্ঠ সম্পর্কের প্রসঙ্গ টেনে রসিকতার ছলে তাকে মেলোনির ‘প্রেমিক’ বলে উল্লেখ করছেন।

ss3

আবার অনেকেই মেলোনির কাছে অনুরোধ জানিয়ে লিখছেন, তিনি যেন নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে বলেন এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে যেন আর তামাশা না করা হয়।

উল্লেখ্য, এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির ঘনিষ্ঠ কূটনৈতিক সম্পর্ক আন্তর্জাতিক অঙ্গনে বেশ আলোচনায় আসে।

দুই দেশের সম্পর্ককে বিশেষ কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করার পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে তাদের আন্তরিক উপস্থিতিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচিত হয়েছিল।

সেই প্রেক্ষাপট টেনেই বর্তমানে অনেক ব্যবহারকারী রসিকতার ভঙ্গিতে এ ধরনের মন্তব্য করছেন।

Web-Image.

এদিকে, মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে প্রায় এক মাস ধরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে তরুণদের নতুন প্ল্যাটফর্ম ককরোচ (তেলাপোকা) জনতা পার্টি (সিজেপি)।

প্রশ্নপত্র ফাঁসের ঘটনার তদন্ত, দোষীদের বিচার এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে শুরু হওয়া এ আন্দোলন এখন দেশজুড়ে ছড়িয়ে পড়েছে।

ss2

বৃহস্পতিবার (২৩ জুলাই) মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা এক ভিডিও বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করতে দ্রুত বিচার আদালত গঠনের বিধান এবং কঠোর শাস্তির প্রস্তাবসহ একটি খসড়াবিল কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে।

ss

ভিডিওর সঙ্গে দেওয়া বার্তায় মোদি বলেন, আগামী মন্ত্রিসভার বৈঠকে প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে আরও কঠোর পদক্ষেপ নিয়ে আলোচনা হবে।

উল্লেখ্য, মেলোনির পোস্টে করা এসব মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

তবে এগুলো ব্যবহারকারীদের ব্যক্তিগত মন্তব্য। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এ বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানাননি।

অনুবাদ করেছেন আরটিভির সহসম্পাদক জান্নাতুল মাওয়া অর্পিতা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%