ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

রাজশাহীতে পুলিশের অভিযানে ৬ জন মাদক কারবারি গ্রেফতার


রাজশাহীতে পুলিশের অভিযানে ৬ জন মাদক কারবারি গ্রেফতার

রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে পুলিশ ৬ জন মাদক কারবারিকে আটক করেছে।

শনিবার (৬ জুন) মহানগরীর বোয়ালিয়া, মতিহার, পবা, কাশিয়াডাঙ্গা, কর্ণহার ও দামকুড়া থানার পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়েছে।

এ সময় তাদের কাছ থেকে ১৯ পিস ইয়াবা, ১৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ১০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

আরও পড়ুন: বেগমগঞ্জে তরুণ কামরুল হাসানকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই

গ্রেফতারকৃতদের মধ্যে আছেন: নগরীর বোয়ালিয়া থানার শেখেরচক পাঁচানীর মাঠ এলাকার নয়ন ইসলাম (৩০), মতিহার থানার বামনশিকড় উত্তরপাড়া এলাকার লাইলী বেগম (৩৯), পবা থানার দুয়ারী দক্ষিণপাড়া এলাকার রাজিব আলী (৪৩), কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম বসরী এলাকার মোজাম্মেল হক (৪২), কর্ণহার থানার শিশাপাড়া এলাকার সোনারুল ইসলাম (৪২) এবং দামকুড়া থানার বিন্দারামপুর এলাকার আরাফাত হোসেন শুভ (১৯)।

রবিবার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার (সদর), গাজিউল আজম। তিনি উল্লেখ করেন যে, গ্রেফতার সোনারুল ইসলামের বিরুদ্ধে এর আগেও কাশিয়াডাঙ্গা থানায় দুটি মাদক মামলা বিচারাধীন রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। রবিবার সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন: সকালে যুবদল নেতা, সন্ধ্যায় ব্যবসায়ী গুলিবিদ্ধ খুলনায়

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংসদে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০৬:০০ পি.এম


সংসদে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গৃহীত

জাতীয় সংসদে ১৬ জন সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, হুইপ ও সংসদ সদস্যের মৃত্যুতে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম আজ ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশনের প্রথম কার্য দিবসে এই শোক প্রস্তাব উত্থাপন করেন।

যাঁদের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়েছে তারা হলেন, সাবেক হুইপ ও প্রতিমন্ত্রী সৈয়দ মো. কায়সার, গাজীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী অধ্যাপক এম. এ. মান্নান, চাঁদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য জি এম ফজলুল হক, মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম আনোয়ারুল হক, সাবেক টেকনোক্রেট মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ, নীলফামারী-২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. সামসুদ্দোহা, নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আবু নূর মোহাম্মদ বাহাউল হক, সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য দেওয়ান শামসুল আবেদীন, মানিকগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন, ময়মনসিংহ-৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. মোসলেম উদ্দিন, চট্টগ্রাম-১ আসনের সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, মুন্সিগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা, ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. দবিরুল ইসলাম, ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ, মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মতিন এবং ঢাকা-১১ আসনের সাবেক সংসদ সদস্য এ কে এম রহমত উল্লাহ।

তাদের মৃত্যুতে জাতীয় সংসদ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে।

এছাড়া বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক দিলারা হাফিজ (বর্তমান স্পিকারের সহধর্মিণী); ভাষা-কন্যা ও জাতীয় অধ্যাপক সুফিয়া আহমেদ; মরণোত্তর একুশে পদকপ্রাপ্ত কবি ও সাংবাদিক হেলাল হাফিজ; সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সংগীতজ্ঞ ও ছায়ানটের সভাপতি সন্জীদা খাতুন; প্রখ্যাত সংগীতশিল্পী গবেষক ও লেখক মুস্তফা জামান আব্বাসী; রাজনীতিবিদ বুদ্ধিজীবী ও লেখক বদরুদ্দীন উমর; একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট নজরুল সংগীতশিল্পী ডালিয়া নওশীন; বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মো. আব্দুল কুদ্দুস; স্বাধীনতা পদকপ্রাপ্ত বরেণ্য অভিনেতা নাট্যকার, নির্দেশক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আতাউর রহমান; সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ. জেড. এম. জাহিদ হোসেনের মা বিশিষ্ট শিক্ষিকা বেগম জেবুন্নেছা; বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী (বাবু) এবং বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু একুশে পদকপ্রাপ্ত ত্রয়োদশ সংঘরাজ ড. জ্ঞানীশ্রী মহাস্থবির। তাদের মৃত্যুতে মহান জাতীয় সংসদে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়।

এছাড়াও দেশ ও বিদেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় প্রাণহানিতে জাতীয় সংসদে গভীর শোক প্রকাশ, নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করা হয়।

পরবর্তীতে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাবটি গ্রহণ করা হয়।

মৃত্যুবরণকারীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন ও তাদের আত্মার শান্তি কামনা করে সংসদে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সরকারি দলের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতে ‘তেলাপোকা পার্টি’ নিয়ে কংগ্রেস নীরব, অন্য দলগুলোর প্রতিক্রিয়া

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০৬:০২ পি.এম


ভারতে ‘তেলাপোকা পার্টি’ নিয়ে কংগ্রেস নীরব, অন্য দলগুলোর প্রতিক্রিয়া

ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে ককরোচ বা তেলাপোকা জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভের ঘটনা নিয়ে ভারতবর্ষের প্রধান বিরোধী দল কংগ্রেস এখন পর্যন্ত নীরব রয়েছে। তবে সিজেপির বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে কয়েকটি বিরোধী দল নিজেদের সমর্থন জানিয়েছে।

শনিবার (৬ জুন) শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অপসারণের দাবিতে যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচি পালন করে সিজেপি। সেই সাথে, এই দাবিটি বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় সরকারকে সাত দিনের আল্টিমেটাম দেওয়া হয়। সিজেপির প্রধান যুক্তরাষ্ট্রে পড়ুয়া অভিজিৎ দিপকের আহ্বানে অনুষ্ঠিত এই কর্মসূচি দেশের বিভিন্ন প্রান্তে আলোড়ন তৈরি করলেও কংগ্রেসের নেতারা এখনও এ বিষয়ে নীরব থেকেছেন।

দলীয় সূত্র থেকে যে তথ্য এসেছে, তা অনুযায়ী, কংগ্রেসের অন্যতম অংশের মনে হচ্ছে- সিজেপির পেছনে আম আদমি পার্টির (এএপি) সমর্থন রয়েছে। ফলে, তারা বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণের কাজটি করছে।

কংগ্রেসের জ্যেষ্ঠ নেতারা ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন যে, সামাজিক যোগাযোগমাধ্যমে সিজেপির উপস্থিতি ব্যাপক। তাদেরকে টেলিভিশন বিতর্কে বেশি সময় দেয়া হচ্ছে এবং রাজধানীতে বিক্ষোভের অনুমতি পাওয়ার বিষয়টি নিয়ে দলটির মধ্যে সন্দেহ রয়েছে। তবে কংগ্রেসের সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল প্ল্যাটফর্মস বিভাগের প্রধান সুপ্রিয়া শ্রীনাত সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে উল্লেখ না করে বলেছেন, তারা দৃঢ়ভাবে জেন-জি বা জেনারেশন জেডের পাশে রয়েছেন।

গত এক মাসে এনএসইউআই এবং ইন্ডিয়ান ইয়ুথ কংগ্রেস দেশের বিভিন্ন স্থানে ‘নিট’ প্রশ্নপত্র ফাঁস কেলেঙ্কারি এবং সিবিএসই মূল্যায়নসংক্রান্ত অনিয়মের বিরুদ্ধে ৫০টিরও বেশি বিক্ষোভ কর্মসূচি আয়োজন করেছে বলেও জানায় তিনি। যদিও সিজেপির চলমান বিক্ষোভ নিয়ে কংগ্রেস চুপ জন্য রয়েছে, তাদের মিত্র সমাজবাদী পার্টি (এসপি), তৃণমূল কংগ্রেস (টিএমসি), শিবসেনা (ইউবিটি), আরজেডি, সিপিআই (এমএল) এবং সিপিআইয়ের (এম) মত দলগুলো এই বিক্ষোভকে স্বাগত জানিয়েছে।

রাজ্যসভার তৃণমূলের উপনেতা সাগরিকা ঘোষ ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, ক্ষুব্ধ তরুণদের নেতৃত্বে তৈরি এই আন্দোলন তার দল সমর্থন করে এবং এটি সরকারের জন্য একটি কঠিন বাস্তবতার মুখোমুখি হওয়ার সতর্কবার্তা দিতে পারে। তিনি আরও বলেন, প্রতিবছরই প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটে। শিক্ষার্থীরা আত্মহত্যা করছে, কিন্তু এ বিষয়ে কোনো জবাবদিহি হচ্ছে না।

আরজেডি মুখপাত্র মৃত্যুঞ্জয় তিওয়ারি বলেন, আরজেডি ও তাদের নেতা তেজস্বী যাদব প্রশ্নপত্র ফাঁসের ইস্যুতে সরকারের বিরুদ্ধে আন্দোলন করে আসছেন। গণতন্ত্রে প্রতিবাদের অধিকার সবার আছে। লোকসভা সদস্য রাজীব রাই বলেন, এটি সরকারের জন্য একটি সতর্কবার্তা। তরুণেরা প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে রাস্তায় নেমেছে, যা সরকারের আত্মসমালোচনার কারণ হওয়া উচিত।

এছাড়া, শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে বলেন, তেলাপোকাদের কখনোই অবমূল্যায়ন করা উচিত নয়। তিনি বলেন, যাদেরকে আমরা দেশের ভবিষ্যৎ এবং ভাগ্যনির্ধারক হিসেবে বিবেচনা করি, তারা নিজেদের যন্ত্রণা এবং ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তীব্র গরমের মধ্যে রাস্তায় নেমেছেন।

দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী এবং আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল বলেন, এই বিক্ষোভ তরুণদের ক্ষোভ এবং হতাশার বহিঃপ্রকাশ। তিনি বলেন, তাদের দেশবিরোধী আখ্যা দেওয়ার পরিবর্তে মোদি সরকারকে তাদের সমস্যাগুলো সমাধান করা উচিত। আপ তাদের দাবির প্রতি সমর্থন জানায়। প্রধানমন্ত্রীকে অবিলম্বে শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করতে হবে।

সিপিআই (এমএল) লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য বিক্ষোভে সশরীরে যোগ দেন। তিনি বলেন, ‘কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ করা উচিত এবং শিক্ষাব্যবস্থায় চলমান সংকটের জন্য তাকে জবাবদিহির আওতায় আনতে হবে।’

সুত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
রয়টার্স

উপসাগরীয় মিত্রদের পুনর্গঠনে ইরানের জব্দকৃত সম্পদ ব্যবহারের কথা ভাবছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০৬:০২ পি.এম


উপসাগরীয় মিত্রদের পুনর্গঠনে ইরানের জব্দকৃত সম্পদ ব্যবহারের কথা ভাবছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র ইরানের হামলায় উপসাগরীয় দেশগুলোর ক্ষয়ক্ষতি মেরামত ও পুনর্গঠনের জন্য ইরানের সম্পদ ব্যবহারের বিষয়ে চিন্তা-ভাবনা করছে। রোববার (৭ জুন) সংশ্লিষ্ট সূত্রের মাধ্যমে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।

সূত্রটি জানায়, যুক্তরাষ্ট্রের উপসাগরীয় মিত্র দেশগুলোর যে ক্ষতি ইরানের হামলায় হয়েছে, তার ব্যয় নির্ধারণের জন্য মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট একটি দলে নির্দেশ দিয়েছেন। এর পাশাপাশি, ভবিষ্যতে ইরানের হামলায় সৃষ্ট সম্ভাব্য ক্ষয়ক্ষতির মেরামতের জন্যও ইরানের সম্পদ ব্যবহারের বিষয়টি বিবেচনা করা হবে বলেও তিনি জানান।

এর আগে, শুক্রবার (৫ জুন) ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মহসেন রেজায়ী সিএনএনকে বলেন, তিন মাস ধরে চলা যুদ্ধের অবসানে শান্তি চুক্তির জন্য অন্যতম শর্ত হচ্ছে, যুক্তরাষ্ট্রে জব্দ থাকা ২৪ বিলিয়ন ডলারের ইরানি সম্পদ মুক্ত করা। এর পরপরই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ তথ্য সামনে আসে। তবে, যা সম্পদ পর্যালোচনা করা হচ্ছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি সূত্রটি।

বিশ্লেষকেরা মনে করেন, ইরানের সম্পদ অন্য খাতে ব্যবহারের এই সম্ভাবনা, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরিচালিত নাজুক যুদ্ধবিরতিতে নতুন উত্তেজনা সৃষ্টি করতে পারে। এই সপ্তাহান্তে উভয় দেশের পাল্টাপাল্টি হামলায় যুদ্ধবিরতি আবার চ্যালেঞ্জের মুখে রয়েছে।

এদিকে, মধ্যস্থতাকারী পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শনিবার (৬ জুন) ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির জন্য একটি বিশেষ চিঠি নিয়ে তেহরান সফর করেছেন বলে জানা গেছে, যা ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা আইএসএনএ জানিয়েছে।

প্রসঙ্গত, গত ৮ এপ্রিল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলেও এখনও পর্যন্ত স্থায়ী কোনো সমঝোতা হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ও ইরান একটি স্থায়ী চুক্তির দিকে এগোচ্ছে। তবে, এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক চুক্তি বাস্তবায়ন হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লালমনিরহাটে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ দুই ভাই

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০৬:০৪ পি.এম


লালমনিরহাটে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ দুই ভাই

লালমনিরহাটের ধরলা নদীতে গোসল করতে গিয়ে আপন দুই ভাই নিখোঁজ হয়ে গেছেন। তাদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (৭ জুন) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ দুই ভাই সদর উপজেলার মোগলহাট ট্যাম্পু স্ট্যান্ড এলাকার হেলাল হোসেনের ছেলে সাব্বির হোসেন, যিনি নবম শ্রেণির ছাত্র, এবং অষ্টম শ্রেণির শিক্ষার্থী সাওন হোসেন। তারা দুজনে স্থানীয় মোগলহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয়রা জানান, বন্ধু মেহেদি সহ দুই ভাই সাব্বির ও শাওন ধরলা নদীতে গোসলে নামেন। এ সময় হঠাৎ গভীরে ডুবে তারা নিখোঁজ হয়ে যায়। কিন্তু তাদের বন্ধু মেহেদি তীরে উঠতে সক্ষম হয়েছে। খবর পেয়ে প্রথমে স্থানীয়রা ও মোগলহাট ক্যাম্পের বিজিবি সদস্যরা উদ্ধার অভিযান শুরু করে। পরে লালমনিরহাট ফায়ার সার্ভিসের সদস্যরাও উদ্ধার অভিযানে যোগ দেন। কোনোভাবেই তাদের সন্ধান পেলে ব্যর্থ হলে রংপুর ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ এ ব্যাপারে বলেন, ঘটনা জানার পর পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পুলিশও উদ্ধার কাজে সহায়তা করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%