০৬:০২ পি.এম
যুক্তরাষ্ট্র ইরানের হামলায় উপসাগরীয় দেশগুলোর ক্ষয়ক্ষতি মেরামত ও পুনর্গঠনের জন্য ইরানের সম্পদ ব্যবহারের বিষয়ে চিন্তা-ভাবনা করছে। রোববার (৭ জুন) সংশ্লিষ্ট সূত্রের মাধ্যমে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।
সূত্রটি জানায়, যুক্তরাষ্ট্রের উপসাগরীয় মিত্র দেশগুলোর যে ক্ষতি ইরানের হামলায় হয়েছে, তার ব্যয় নির্ধারণের জন্য মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট একটি দলে নির্দেশ দিয়েছেন। এর পাশাপাশি, ভবিষ্যতে ইরানের হামলায় সৃষ্ট সম্ভাব্য ক্ষয়ক্ষতির মেরামতের জন্যও ইরানের সম্পদ ব্যবহারের বিষয়টি বিবেচনা করা হবে বলেও তিনি জানান।
এর আগে, শুক্রবার (৫ জুন) ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মহসেন রেজায়ী সিএনএনকে বলেন, তিন মাস ধরে চলা যুদ্ধের অবসানে শান্তি চুক্তির জন্য অন্যতম শর্ত হচ্ছে, যুক্তরাষ্ট্রে জব্দ থাকা ২৪ বিলিয়ন ডলারের ইরানি সম্পদ মুক্ত করা। এর পরপরই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ তথ্য সামনে আসে। তবে, যা সম্পদ পর্যালোচনা করা হচ্ছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি সূত্রটি।
আরও পড়ুন: একরামুল হক হত্যায় শেখ হাসিনাসহ ১১ আসামির বিরুদ্ধে শুনানি আজ
বিশ্লেষকেরা মনে করেন, ইরানের সম্পদ অন্য খাতে ব্যবহারের এই সম্ভাবনা, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরিচালিত নাজুক যুদ্ধবিরতিতে নতুন উত্তেজনা সৃষ্টি করতে পারে। এই সপ্তাহান্তে উভয় দেশের পাল্টাপাল্টি হামলায় যুদ্ধবিরতি আবার চ্যালেঞ্জের মুখে রয়েছে।
এদিকে, মধ্যস্থতাকারী পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শনিবার (৬ জুন) ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির জন্য একটি বিশেষ চিঠি নিয়ে তেহরান সফর করেছেন বলে জানা গেছে, যা ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা আইএসএনএ জানিয়েছে।
প্রসঙ্গত, গত ৮ এপ্রিল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলেও এখনও পর্যন্ত স্থায়ী কোনো সমঝোতা হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ও ইরান একটি স্থায়ী চুক্তির দিকে এগোচ্ছে। তবে, এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক চুক্তি বাস্তবায়ন হয়নি।
আরও পড়ুন: আলজেরিয়া বিদেশে প্রথমবার সেনা পাঠাচ্ছে, গন্তব্য নাইজার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন