প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে পুলিশ ৬ জন মাদক কারবারিকে আটক করেছে।
শনিবার (৬ জুন) মহানগরীর বোয়ালিয়া, মতিহার, পবা, কাশিয়াডাঙ্গা, কর্ণহার ও দামকুড়া থানার পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়েছে।
এ সময় তাদের কাছ থেকে ১৯ পিস ইয়াবা, ১৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ১০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে আছেন: নগরীর বোয়ালিয়া থানার শেখেরচক পাঁচানীর মাঠ এলাকার নয়ন ইসলাম (৩০), মতিহার থানার বামনশিকড় উত্তরপাড়া এলাকার লাইলী বেগম (৩৯), পবা থানার দুয়ারী দক্ষিণপাড়া এলাকার রাজিব আলী (৪৩), কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম বসরী এলাকার মোজাম্মেল হক (৪২), কর্ণহার থানার শিশাপাড়া এলাকার সোনারুল ইসলাম (৪২) এবং দামকুড়া থানার বিন্দারামপুর এলাকার আরাফাত হোসেন শুভ (১৯)।
রবিবার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার (সদর), গাজিউল আজম। তিনি উল্লেখ করেন যে, গ্রেফতার সোনারুল ইসলামের বিরুদ্ধে এর আগেও কাশিয়াডাঙ্গা থানায় দুটি মাদক মামলা বিচারাধীন রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। রবিবার সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন