ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

শিল্পী শবনম মুশতারীকে সরকারের আর্থিক সহায়তা প্রদান


শিল্পী শবনম মুশতারীকে সরকারের আর্থিক সহায়তা প্রদান

একুশে পদকপ্রাপ্ত নজরুল সংগীতশিল্পী শবনম মুশতারীকে দেখতে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম তার বাসায় গেছেন।

আজ শনিবার, রাজধানীর ধানমন্ডিস্থ শিল্পীর বাসভবনে তারা দীর্ঘ সময় অসুস্থ শিল্পীর পাশে অবস্থান করেছেন এবং চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন। এ ছাড়াও, তারা শিল্পীর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

সাক্ষাৎকালে সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনস্থ শিল্পী কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে গুণী এই শিল্পীর জরুরি চিকিৎসায় তাৎক্ষণিকভাবে ৫ লাখ টাকার আর্থিক সহায়তার একটি চেক হস্তান্তর করা হয়।

আরও পড়ুন: মধুপুর বনাঞ্চলে বৃক্ষনিধনে উজাড় চলছে

এ সময় শিল্পী কল্যাণ ট্রাস্টের ডিজিএম সায়েলা খানম এবং শিল্পীর নিকটাত্মীয়রা উপস্থিত ছিলেন।

শবনম মুশতারী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত ও জটিল ডিমেনশিয়া (স্মৃতিভ্রম) রোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

উল্লেখযোগ্য, নজরুল সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ, শিল্পী শবনম মুশতারী ১৯৯৭ সালে ‘একুশে পদক’-এ ভূষিত হন। এছাড়া, ২০১৫ সালে তিনি জাতীয়ভাবে ‘নজরুল পুরস্কার’ লাভ করেন।

তিনি বাংলা সাহিত্যের বিশিষ্ট কবি তালিম হোসেন এবং প্রখ্যাত কথাসাহিত্যিক ও সাংবাদিক বেগম মাফরুহা চৌধুরীর জ্যেষ্ঠ কন্যা।

আরও পড়ুন: বি-স্ট্রং প্রকল্পে কেনাকাটা ও তহবিল ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজ থেকে ফ্রান্সের রণতরি সরানো হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৫:৩৭ পি.এম


হরমুজ থেকে ফ্রান্সের রণতরি সরানো হচ্ছে

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা চুক্তির পর হরমুজ প্রণালীতে উত্তেজনা কমে আসায় ফ্রান্সের বিমানবাহী রণতরি ‘শার্ল দ্য গল’ এখন তার নিজ ঘাঁটিতে ফিরে যাচ্ছে। গুরুত্বপূর্ণ এই জলপথে উত্তেজনা দেখা দেওয়ায় দুই মাস আগে রণতরিটি মোতায়েন করা হয়েছিল।

স্থানীয় সময় শুক্রবার (৩ জুলাই) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিমানবাহী রণতরি ‘শার্ল দ্য গল’ তুলোঁ-তে অবস্থিত তার নিজ ঘাঁটিতে ফিরে যাবে। তবে আমাদের মাইন-প্রতিরোধকারী সরঞ্জাম ও এর সুরক্ষায় নিয়োজিত জাহাজগুলো সবসময় মোতায়েন থাকবে। একই সঙ্গে মিত্রদের সঙ্গে যৌথ কার্যক্রম পরিচালনায় আমাদের প্রস্তুতি থাকবে।

যুদ্ধ-পরবর্তী সময়ে এই প্রণালী পুনরায় খুলে দেওয়ার জন্য ইউরোপীয় নেতারা নৌ সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন। ফ্রান্স ও যুক্তরাজ্য ৪০টিরও বেশি দেশের একটি জোটের নেতৃত্ব দিচ্ছে এই সহায়তার ক্ষেত্রে, যারা প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবল সরবরাহের অঙ্গীকার করেছে।

গত মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন হওয়ার পর হরমুজ দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল বৃদ্ধি পেয়েছে, যার ফলে বিশ্বজুড়ে জ্বালানি সংকট কিছুটা শিথিল হয়েছে। মে মাসের মাঝামাঝি সময় থেকে ফ্রান্স তাদের একমাত্র বিমানবাহী রণতরীটি আরব উপদ্বীপের উপকূলে মোতায়েন রেখেছিল। প্রয়োজনে দুই-তিন দিনের মধ্যেই সেটিকে আবারও হরমুজ প্রণালীতে মোতায়েন করা সম্ভব ছিল। এছাড়া ওই এলাকায় দেশটি দুটি মাইন-ধ্বংসকারী জাহাজসহ অন্যান্য নৌ-সম্পদও মোতায়েন করেছে।

ম্যাক্রোঁ এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এক যৌথ বিবৃতিতে জানান, ওমান সালতানাত ফ্রান্স ও যুক্তরাজ্যের সঙ্গে কর্মরত থাকবে, যাতে তাদের সার্বভৌম জলসীমা নৌ-চলাচলের জন্য নিরাপদ রাখা যায়।

এদিকে, ইরান এই জলপথে সামরিক জাহাজ না পাঠানোর জন্য বাইরের শক্তিগুলোর প্রতি সতর্কবার্তা জারি করেছে।

দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনের তথ্যমতে, ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি বলেছেন, হরমুজ প্রণালী হলো কোনো অঞ্চলের বাইরের শক্তিগুলোর জন্য সামরিক খেলার মাঠ নয়।

সূত্র: ব্লুমবার্গ, ডন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন কোচের অধীনে খেলবেন রোনালদোরা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৫:৩৯ পি.এম


নতুন কোচের অধীনে খেলবেন রোনালদোরা

লিগ শিরোপা জিতে গত মে মাসে ও আল নাসরের চাকরি ছেড়েছিলেন পর্তুগিজ কোচ জর্জ জেসুস। দেড় মাস পর তার উত্তরসূরি বেছে নিলো সৌদি ক্লাবটি। আগামী মৌসুমে ক্রিস্টিয়ানো রোনালদোদের ডাগআউটে দাঁড়াবেন টটেনহ্যাম ও নটিংহ্যামের সাবেক কোচ অ্যাঞ্জে পস্তেকগ্লু।

সৌদি প্রো লিগের চ্যাম্পিয়ন দলটির সঙ্গে দুই বছরের চুক্তি স্বাক্ষর করেছেন পস্তেকগ্লু। গত মৌসুমে নটিংহ্যাম ফরেস্টের দায়িত্বে মাত্র আটটি ম্যাচ পরিচালনার পর তিনি বেকার ছিলেন।

৬০ বছর বয়সি পস্তেকগ্লু স্কটিশ ক্লাব সেল্টিকের কোচ হিসেবে দুই মৌসুমে ৫টি বড় শিরোপা জিতেছিলেন। স্কটল্যান্ডের কোচ স্টিভ ক্লার্ক বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর তাঁর পদত্যাগের পর পস্তেকগ্লুর নাম সম্ভবনাময় প্রার্থী হিসেবে আলোচনায় আসে স্কটল্যান্ড জাতীয় দলের কোচের জন্য।

তবে শেষ পর্যন্ত পোস্টেকোগলু আল নাসরের দায়িত্ব গ্রহণ করেছেন। এক বিবৃতি দিয়ে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘একটি নতুন অধ্যায়ের সূচনা। মি. অ্যাঞ্জ আল নাসর ক্লাবের প্রথম ফুটবল দলের প্রধান কোচ হিসেবে যোগ দিয়েছেন। তার সঙ্গে দুই মৌসুমের চুক্তি সম্পন্ন হয়েছে। আমরা তার এবং তার কোচিং স্টাফের জন্য শুভকামনা জানাই। আল্লাহর ইচ্ছায় বিশ্বখ্যাত এই ক্লাবের সঙ্গে তাদের যাত্রা সফল হোক।’

সেল্টিককে ৫টি শিরোপা জেতানোর পাশাপাশি পস্তেকগ্লু টটেনহ্যামকে ২০০৮ সালের পর প্রথম শিরোপার স্বাদ এনে দেন। তার অধীনে টটেনহ্যাম জিতে ইউরোপা লিগের ট্রফি। এই অস্ট্রেলিয়ান, যিনি গ্রিসে জন্মগ্রহণ করেছেন, বিশ্বকাপে আইটিভির হয়ে ফুটবল বিশ্লেষক হিসেবে কাজ করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন গৃহবধূ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৫:৪০ পি.এম


গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন গৃহবধূ

গৃহবধূ মোসা. ময়না (৩০) বরিশাল নগরীতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি এক সন্তানের জননী এবং নগরীর পলাশপুর এলাকায় ভাড়া থাকতেন। শনিবার ভোরে ভাড়াবাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আত্মহত্যাকারী ময়না, ভাড়াটিয়া মো. রুবেলের দ্বিতীয় স্ত্রী।

ময়নার ছোট বোন মোসা. সাথী অভিযোগ করেন, শুক্রবার সন্ধ্যায় ময়নার সঙ্গে মোবাইল ফোনে কথা হয়েছিল। সে সময় ময়না জানিয়েছিলেন যে, স্বামী রুবেল দুই ব্যক্তির সঙ্গে কুয়াকাটা যেতে বলেছিলেন। কিন্তু ময়না তাদের সঙ্গে যেতে রাজি হননি। সাথীর অভিযোগ, এই কারণেই তার ওপর নির্যাতন করা হয়। শনিবার ভোরে তারা জানতে পারেন, তাদের বোনের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।

সাথীর দাবি অনুযায়ী, ভগ্নিপতি রুবেলের অনৈতিক কাজের প্রস্তাবে রাজি না হওয়ায় তার বোন আত্মহত্যা করেছেন। বরিশাল মহানগর পুলিশের কাউনিয়া থানার ওসি সঞ্জিত চন্দ্র নাথ বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, পারিবারিক কলহের কারণে আত্মহত্যার ঘটনা ঘটে। অনৈতিক কাজে রাজি না হওয়ায় আত্মহত্যা হয়েছে বলে তিনি শুনেছেন। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাবে না। এ ঘটনায় এখনও থানায় কেউ অভিযোগ প্রদান করেননি। অভিযোগ আসলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ওসি আরও জানান, আপাতত অপমৃত্যুর মামলা দিয়ে ময়নার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কমিউনিস্ট আদর্শ আমেরিকার মূল্যবোধ, স্বাধীনতা ও জাতীয় পরিচয়ের সঙ্গে সাংঘর্ষিক : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৫:৪১ পি.এম


কমিউনিস্ট আদর্শ আমেরিকার মূল্যবোধ, স্বাধীনতা ও জাতীয় পরিচয়ের সঙ্গে সাংঘর্ষিক : ট্রাম্প

আজ শনিবার যুক্তরাষ্ট্র স্বাধীনতার ২৫০ বছর পূর্ণ করল। ইতিহাসের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক উদযাপনের মধ্যেই দেশটি তীব্র রাজনৈতিক বিভাজনের মুখোমুখি দাঁড়িয়ে আছে। আর এই উপলক্ষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে উৎসবের কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছেন।

এবারের স্বাধীনতা দিবস উদযাপন এমন এক সময় ঘটছে, যখন ভয়াবহ তাপপ্রবাহ থাকার কারণে যুক্তরাষ্ট্রের প্রায় ১৬ কোটি মানুষ বড় ধরনের বা চরম তাপ সতর্কতার আওতায় রয়েছে। অতিরিক্ত গরমের কারণে দেশের বিভিন্ন শহর ও জনপদে আয়োজিত প্যারেড, ব্লক পার্টি এবং অন্যান্য অনুষ্ঠানগুলো ব্যাহত হচ্ছে।

খবরটি বার্তা সংস্থা এএফপি’র।

তবে প্রচ- গরমও প্রেসিডেন্ট ট্রাম্পকে নিরুৎসাহিত করতে পারেনি। শনিবার সন্ধ্যায় রাজধানী ওয়াশিংটনের ন্যাশনাল মলে তিনি নির্বাচনী প্রচারণার আদলে একটি বড় রাজনৈতিক সমাবেশ করার পরিকল্পনা করেছেন।

এ ছাড়া, এ উপলক্ষে অন্যান্য বিভিন্ন আয়োজনের মধ্যে সামরিক যুদ্ধবিমানের প্রদর্শনী থাকবে এবং ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, বিশ্বের সবচেয়ে বড় আতশবাজির আয়োজন হবে।

এই বিষয়ে ট্রাম্প বলেন, ‘আজ তাপমাত্রা প্রায় ১০৭ ডিগ্রি ফারেনহাইট (৪১ ডিগ্রি সেলসিয়াস) হবে। এরপরেও আমি সেখানে যাব এবং অনেক দীর্ঘ সময় ধরে ভাষণ দেবÑশুধু এটা দেখানোর জন্য যে, আমি সবকিছুই করতে পারি।’

এর আগে শুক্রবার রাতে তিনি সাউথ ডাকোটার মাউন্ট রাশমোর জাতীয় স্মৃতিসৌধে ভাষণ দেন। সেখানে চারজন সাবেক মার্কিন প্রেসিডেন্টের বিশাল ভাস্কর্যের সামনে দাঁড়িয়ে ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাস, নেতৃত্ব এবং ব্যতিক্রমী অর্জনের প্রশংসা করেন।

ট্রাম্প ভাষণে দাবি করেন, যুক্তরাষ্ট্রের জাতীয় পরিচয় আবারও আক্রমণের মুখে পড়েছে। দেশের অভ্যন্তরীণ ‘উগ্রপন্থি’ ও ‘চরমপন্থিদের’ সমালোচনা করে তিনি বলেন, ‘আমাদের দেশে আবারও কমিউনিস্ট হুমকির পুনরুত্থান ঘটছে।’

সাম্প্রতিক সময়ে ডেমোক্রেটিক পার্টির প্রগতিশীল ও সরকারের বিরুদ্ধে অবস্থানে থাকা প্রার্থীরা বিভিন্ন প্রাইমারি নির্বাচনে জয় পাওয়ার পর থেকেই ট্রাম্প এ ধরনের বক্তব্য জোরালোভাবে তুলে ধরছেন।

আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে তিনি বামপন্থীদের উত্থানকে ‘কমিউনিস্টদের অগ্রযাত্রা’ হিসেবে উল্লেখ করেন এবং এটিকে যুক্তরাষ্ট্রের জন্য বড় একটি হুমকি বলে দাবি করেন।

শুক্রবারের ভাষণে ট্রাম্প আরও বলেন, ‘গত কয়েক বছরে আমাদের ভেতর থেকে আমেরিকান চেতনাকে দুর্বল করে দেওয়ার এবং আমাদের ইতিহাস থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা হয়েছে।’

যদিও এ ভাষণে অতীতের কিছু বক্তব্যের মতো তীব্র অভিবাসীবিরোধী ভাষা তিনি ব্যবহার করেননি, তবে তার মূল বার্তা ছিল একই। তিনি বলেন, ‘আপনার জন্ম যুক্তরাষ্ট্রে না-ও হতে পারে, কিন্তু আমরা যা গড়ে তুলেছি, সেটিকে অবশ্যই ভালোবাসতে হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%