ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

কমিউনিস্ট আদর্শ আমেরিকার মূল্যবোধ, স্বাধীনতা ও জাতীয় পরিচয়ের সঙ্গে সাংঘর্ষিক : ট্রাম্প


কমিউনিস্ট আদর্শ আমেরিকার মূল্যবোধ, স্বাধীনতা ও জাতীয় পরিচয়ের সঙ্গে সাংঘর্ষিক : ট্রাম্প

আজ শনিবার যুক্তরাষ্ট্র স্বাধীনতার ২৫০ বছর পূর্ণ করল। ইতিহাসের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক উদযাপনের মধ্যেই দেশটি তীব্র রাজনৈতিক বিভাজনের মুখোমুখি দাঁড়িয়ে আছে। আর এই উপলক্ষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে উৎসবের কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছেন।

এবারের স্বাধীনতা দিবস উদযাপন এমন এক সময় ঘটছে, যখন ভয়াবহ তাপপ্রবাহ থাকার কারণে যুক্তরাষ্ট্রের প্রায় ১৬ কোটি মানুষ বড় ধরনের বা চরম তাপ সতর্কতার আওতায় রয়েছে। অতিরিক্ত গরমের কারণে দেশের বিভিন্ন শহর ও জনপদে আয়োজিত প্যারেড, ব্লক পার্টি এবং অন্যান্য অনুষ্ঠানগুলো ব্যাহত হচ্ছে।

খবরটি বার্তা সংস্থা এএফপি’র।

আরও পড়ুন: পারস্য উপসাগরে মাইনের আঘাতে দ্বিতীয় সুপারট্যাঙ্কারে ভয়াবহ আগুন

তবে প্রচ- গরমও প্রেসিডেন্ট ট্রাম্পকে নিরুৎসাহিত করতে পারেনি। শনিবার সন্ধ্যায় রাজধানী ওয়াশিংটনের ন্যাশনাল মলে তিনি নির্বাচনী প্রচারণার আদলে একটি বড় রাজনৈতিক সমাবেশ করার পরিকল্পনা করেছেন।

এ ছাড়া, এ উপলক্ষে অন্যান্য বিভিন্ন আয়োজনের মধ্যে সামরিক যুদ্ধবিমানের প্রদর্শনী থাকবে এবং ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, বিশ্বের সবচেয়ে বড় আতশবাজির আয়োজন হবে।

এই বিষয়ে ট্রাম্প বলেন, ‘আজ তাপমাত্রা প্রায় ১০৭ ডিগ্রি ফারেনহাইট (৪১ ডিগ্রি সেলসিয়াস) হবে। এরপরেও আমি সেখানে যাব এবং অনেক দীর্ঘ সময় ধরে ভাষণ দেবÑশুধু এটা দেখানোর জন্য যে, আমি সবকিছুই করতে পারি।’

এর আগে শুক্রবার রাতে তিনি সাউথ ডাকোটার মাউন্ট রাশমোর জাতীয় স্মৃতিসৌধে ভাষণ দেন। সেখানে চারজন সাবেক মার্কিন প্রেসিডেন্টের বিশাল ভাস্কর্যের সামনে দাঁড়িয়ে ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাস, নেতৃত্ব এবং ব্যতিক্রমী অর্জনের প্রশংসা করেন।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে তেলের দাম বেড়ে ১১০ ডলারে পৌঁছেছে

ট্রাম্প ভাষণে দাবি করেন, যুক্তরাষ্ট্রের জাতীয় পরিচয় আবারও আক্রমণের মুখে পড়েছে। দেশের অভ্যন্তরীণ ‘উগ্রপন্থি’ ও ‘চরমপন্থিদের’ সমালোচনা করে তিনি বলেন, ‘আমাদের দেশে আবারও কমিউনিস্ট হুমকির পুনরুত্থান ঘটছে।’

সাম্প্রতিক সময়ে ডেমোক্রেটিক পার্টির প্রগতিশীল ও সরকারের বিরুদ্ধে অবস্থানে থাকা প্রার্থীরা বিভিন্ন প্রাইমারি নির্বাচনে জয় পাওয়ার পর থেকেই ট্রাম্প এ ধরনের বক্তব্য জোরালোভাবে তুলে ধরছেন।

আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে তিনি বামপন্থীদের উত্থানকে ‘কমিউনিস্টদের অগ্রযাত্রা’ হিসেবে উল্লেখ করেন এবং এটিকে যুক্তরাষ্ট্রের জন্য বড় একটি হুমকি বলে দাবি করেন।

শুক্রবারের ভাষণে ট্রাম্প আরও বলেন, ‘গত কয়েক বছরে আমাদের ভেতর থেকে আমেরিকান চেতনাকে দুর্বল করে দেওয়ার এবং আমাদের ইতিহাস থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা হয়েছে।’

আরও পড়ুন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত গ্রহণযোগ্য

যদিও এ ভাষণে অতীতের কিছু বক্তব্যের মতো তীব্র অভিবাসীবিরোধী ভাষা তিনি ব্যবহার করেননি, তবে তার মূল বার্তা ছিল একই। তিনি বলেন, ‘আপনার জন্ম যুক্তরাষ্ট্রে না-ও হতে পারে, কিন্তু আমরা যা গড়ে তুলেছি, সেটিকে অবশ্যই ভালোবাসতে হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জয়পুরহাটে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করলেন প্রতিমন্ত্রী আব্দুল বারী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৫:৪১ পি.এম


জয়পুরহাটে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করলেন প্রতিমন্ত্রী আব্দুল বারী

সরকারের চলমান বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে জয়পুরহাটের জামালগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনের মাধ্যমে আজ বেলা ১১ টায় জেলার আক্কেলপুরের জামালগঞ্জ কলেজ, জামালগঞ্জ উচ্চ বিদ্যালয় এবং জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এ গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, বাংলাদেশ সরকারের জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী এমপি।

আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক উর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, জামালগঞ্জ কলেজের অধ্যক্ষ আকলিমা খানম, জামালগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রানা কুমার সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার রানা প্রমুখ।

অনুষ্ঠানে মোট দুই হাজার শিক্ষার্থীর মধ্যে ফলদ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদারীপুর পৌরসভার ডাম্পিং স্টেশনের জন্য অবশেষে মিলল স্থান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৫:৪৩ পি.এম


মাদারীপুর পৌরসভার ডাম্পিং স্টেশনের জন্য অবশেষে মিলল স্থান

মাদারীপুরে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ইউনিটের জন্য স্থান নির্ধারণ করা হয়েছে। শনিবার (৪ জুলাই) দুপুরে সদর উপজেলার ‘চর ব্রাহ্মমদী’ মৌজার তিন একর জমির জায়গা পরিদর্শণ করেন স্থানীয় সংসদ সদস্য জাহান্দারী আলী মিয়া।

জানা যায়, দেড়শো বছরের পুরনো প্রথম শ্রেণির মাদারীপুর পৌরসভার ছিল না কোনো ডাম্পিং স্টেশন। ফলে শহরের বাসা-বাড়ির ময়লা-আবর্জনা বিভিন্ন সড়কের পাশে ফেলা হতো দীর্ঘদিন ধরে। এতে চারদিকে ছড়ায় দুর্গন্ধ। বাড়ে রোগবালাই। জনসাধারনের ভোগান্তির কথা চিন্তা করে সরকারি খাস জমিতে ডাম্পিং স্টেশন নির্মাণের উদ্যোগ নেয় পৌরসভা।

এরইমধ্যে সাড়ে ৫ একর জমি পৌরসভাকে মালিকানা হিসেবে বুঝিয়ে দিয়েছে জেলা প্রশাসন। সেখান থেকে ৩ একর জমিতে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ইউনিট নির্মাণ করা হচ্ছে। এই প্রকল্পে সম্ভব্য ব্যয় ধরা হয়েছে ৬২ কোটি টাকা। সংসদ সদস্যের উপস্থিতিতে জায়গা পরিমাপ করেন সার্ভেয়ার ও ভূমির সাথে জড়িত সংশ্লিষ্টরা। পরে নির্ধরিত স্থানে খুঁটি স্থাপন করে লাল নিশানা টানিয়ে দেয়া হয়। বাস্তবায়ন করা গেলে বহু মানুষের কর্মসংস্থানও হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

মাদারীপুর-০২ আসনের সংসদ সদস্য জাহান্দারী আলী মিয়া বলেন, ‘ডাম্পিং স্টেশন নির্মাণ কাজ শেষ হলে চর ব্রাহ্মমদী’র আড়িয়াল খাঁ নদের পাড়ে একটি ইকোপার্কও তৈরি করা হবে। সাধারণ মানুষ বিনোদন উপভোগ করতে পারবে। মুক্ত বাতাসে ঘুরতে পারবেন ভ্রমণ ও বিনোদনপিপাসুরা। পাশাপাশি এটি পুরোপুরি চালু হলে গড়ে উঠবে কর্মসংস্থান। সেই লক্ষ্য নিয়ে দ্রুত কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে।’

এ সময় উপস্থিত ছিলেন, মাদারীপুর পৌরসভার প্রশাসক জেসমিন আক্তার বানু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব, পৌর নির্বাহী কর্মকর্তা খন্দকার আবু আহম্মদ ফিরোজ ইলিয়াস, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদসহ অনেকেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৫

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৫:৪৩ পি.এম


যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৫

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে যাত্রাবাড়ী থানা পুলিশ বিভিন্ন অপরাধে ২৫ জনকে গ্রেফতার করেছে।

গতকাল (শুক্রবার) থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আজ (শনিবার) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন: মো. মনিরুল ইসলাম (২৪), দেবাশীশ রায় (৪১), মো. রাসেল হোসেন (৩৬), বিল্টন দে (৩২), মামুন পেদা (৩৬), মো. মাসুদ হাওলাদার (২৫), আরিফ খাঁ (২৮), শাকিল (২৬), মো. সাজ্জাদ হোসেন জেবিন (৩০), মো. জাহাঙ্গীর আলম সুজন (৩৫), মো. নজরুল ইসলাম (৩২), মো. রাব্বি (৩০), মো. রাব্বি ওরফে ডিব্বা রাব্বি (২৭), মো. ওমর ফারুক (২১), মেহেদী হাসান আশিক (২১), মুন্না (২১), রাফি (১৯), আরিফ (২৪), রাকিব হোসেন (২৫), মো. রনি, রাব্বি (১৯), হৃদয় খাঁ (২৭), মো. মাহিন (৩২), আবুল কেরামত মো. জোনায়েদ ও মো. রায়হান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে ছয়জনকে নিয়মিত মামলায়, তিনজনকে পুরানো মামলায়, দু’জনকে পরোয়ানামূলে এবং ১৪ জনকে ডিএমপি অধ্যাদেশ মোতাবেক গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিজিবি বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৫:৪৫ পি.এম


বিজিবি বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে।

আজ সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অভিযান পরিচালনা করে। অভিযানে ভারতীয় চোরাচালান পণ্যের মোট ২৮ লাখ ৮০ হাজার ১০০ টাকা মূল্যের পণ্য জব্দ করা হয়।

সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম. শরিফুল ইসলাম আজকে এ তথ্য জানান।

এ অভিযানে জব্দ হওয়া পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় অবৈধ বাসমতি চাল, রেডবুল অ্যানার্জি ড্রিংকস, ফুসকা, গরু, শিং মাছ, চিংড়ি মাছের রেনু, আতশবাজি, সেভেন অয়েল, পন্ডস পাউডার, জনসন বেবি লোশন, গাঁজা, বিয়ার ও মোটরসাইকেল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%