১০:১৪ পি.এম
মিসরের রাজধানী কায়রোর উপকণ্ঠে সংঘটিত দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৬৪ জন আহত হয়েছেন। রবিবার, গিজা ও ফাইয়ুমের মধ্যে চলাচলকারী একটি ট্রেনের সঙ্গে কায়রো থেকে আসওয়ানগামী অপর একটি ট্রেনের পেছনের অংশের সংঘর্ষের ফলে এই দুর্ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সংঘর্ষের ফলে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে যায়।
দেশটির কর্তৃপক্ষ জানায়, গিজা প্রদেশের আল-আয়াত এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে। সংঘর্ষের পরপরই উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তবে, এই ঘটনায় কেউ নিহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
আরও পড়ুন: শ্রমিকদের মজুরি বৃদ্ধির কাজ শুরু করেছে সরকার
মিসরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনায় ৬৪ জন আহত হয়েছেন এবং তাদের চিকিৎসার জন্য আশপাশের বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
মিসরীয় রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনাস্থল থেকে ধ্বংসাবশেষ সরানোর কাজ চলছে এবং যত দ্রুত সম্ভব ট্রেন চলাচল স্বাভাবিক করার জন্য উদ্ধারকারী দল ও ভারী ক্রেন পাঠানো হয়েছে।
এর আগে, গত সেপ্টেম্বরে একই জেলার মধ্যে দুটি মালবাহী ট্রেনের সংঘর্ষে একজন ট্রেনচালক ও তার সহকারী আহত হয়েছিলেন।
আরও পড়ুন: দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ করেছে স্থায়ী কমিটি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন