০৪:৪২ পি.এম
নাটক ও চলচ্চিত্র অভিনেতা আব্দুল হান্নান শেলী বর্তমান সময়ের এক কঠিন পরিস্থিতির মধ্যে আছেন। তিনি কিডনি ও হৃদরোগে আক্রান্ত হয়ে গুরুতর দিন পার করছেন। দীর্ঘদিন ধরে বিনোদন অঙ্গনে কাজ করা এই অভিনেতার জন্ম ১৯৫৬ সালের ২৫ ডিসেম্বর।
গতকাল, মঙ্গলবার (২ জুন), সামাজিক যোগাযোগমাধ্যমে একজন সহশিল্পীর মাধ্যমে এই চরম সংকটের কথা তুলে ধরেছেন অভিনেতা এম কে এইচ পামির।
পামির তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘হান্নান শেলি ভাই অনেক দিন যাবৎ অসুস্থ, বিষয়টি আমরা শোবিজ অঙ্গনের অনেকেই জানি। আমার ও শেলি ভাইয়ের বাড়ি পাবনা জেলা হওয়ায় আমি সিদ্ধান্ত নিয়েছিলাম ঈদে বাড়িতে গিয়ে শেলি ভাইকে দেখতে যাব। সেই পরিকল্পনা অনুযায়ী আমি শেলি ভাইয়ের বাড়িতে গিয়েছিলাম।’
আরও পড়ুন: সরকারকে সেলিম উদ্দিনের আহ্বান, গণরায়ের বিরুদ্ধে না গিয়ে জনগণের পক্ষে দাঁড়ান
পামির এই পোস্টে আরো উল্লেখ করেছেন, ‘আমাকে দেখার পর শেলী ভাই যে কতটা খুশি হয়েছেন, তা আপনাদের বলে বোঝাতে পারব না। তিনি আমাকে জড়িয়ে ধরে বললেন- ‘আমি অসুস্থ হওয়ার পর থেকে এ পর্যন্ত কেউ আমাকে দেখতে আসেনি, আপনি এসেছেন পামির ভাই, আমার যে কী ভালো লাগছে!’ এ কথা বলেই তিনি কেঁদে ফেললেন।’
হান্নান শেলীর শারীরিক অবস্থার আশঙ্কাজনক অবনতির কথা উল্লেখ করে পামির লেখেন, ‘শেলী ভাই এতটাই অসুস্থ যে যখন সে উঠে দাঁড়ালে পুরো শরীর কাঁপে। তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন না। তার পুরোপুরি সুস্থ হতে অনেক সময় লাগবে।’
সবশেষে এম কে এইচ পামির তার পোস্টে বলেন, ‘আমরা সবাই শেলী ভাইয়ের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন দ্রুত সুস্থ করে দেন শেলী ভাইকে, আমিন।’
প্রসঙ্গত উল্লেখ্য, অভিনেতা আব্দুল হান্নান শেলী ঢালিউডের নানান প্রশংসিত কাজের সঙ্গে যুক্ত ছিলেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘কিত্তনখোলা’, ‘দ্য লাস্ট ঠাকুর’ এবং ওটিটির প্ল্যাটফর্মে দর্শকদের নজর কাড়া ‘দুই দিনের দুনিয়া’।
আরও পড়ুন: স্বাস্থ্য খাত ধ্বংস করেছে ফ্যাসিস্ট সরকার: স্বাস্থ্যমন্ত্রী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন